JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৩:১৭ পিএম
Breaking
প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক... Mexico: মেক্সিকোয় সাংবাদিকদের বিপদ শুধু দুষ্কৃতীদের হাতে নয়! অভিযোগ প্রশাসনের বিরুদ্ধেও Gaza: যুদ্ধবিরতির মাঝেই হাসপাতালে রক্তস্নান, গাজায় ইজরায়েলি হামলায় ঝরল ৬ প্রাণ! Sunita Williams: নিউ ইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শালের দায়িত্বে ভারতীয় বংশ... ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয়দের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া! চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতেই কে... চিলিতে পিনোশে জমানার বেআইনি দত্তক-কাণ্ডের মর্মান্তিক কাহিনি: ৪১ বছর পর মায়ের কোলে ফিরলেন দ... Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ড... দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক... Mexico: মেক্সিকোয় সাংবাদিকদের বিপদ শুধু দুষ্কৃতীদের হাতে নয়! অভিযোগ প্রশাসনের বিরুদ্ধেও Gaza: যুদ্ধবিরতির মাঝেই হাসপাতালে রক্তস্নান, গাজায় ইজরায়েলি হামলায় ঝরল ৬ প্রাণ! Sunita Williams: নিউ ইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শালের দায়িত্বে ভারতীয় বংশ... ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয়দের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া! চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতেই কে... চিলিতে পিনোশে জমানার বেআইনি দত্তক-কাণ্ডের মর্মান্তিক কাহিনি: ৪১ বছর পর মায়ের কোলে ফিরলেন দ... Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ড... দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা

চিলিতে পিনোশে জমানার বেআইনি দত্তক-কাণ্ডের মর্মান্তিক কাহিনি: ৪১ বছর পর মায়ের কোলে ফিরলেন দুই সন্তান

চিলিতে পিনোশে জমানার বেআইনি দত্তক-কাণ্ডের মর্মান্তিক কাহিনি: ৪১ বছর পর মায়ের কোলে ফিরলেন দুই সন্তান

নিউজ ডেস্ক: সন্তানদের হারিয়ে ফেলেছিলেন ৪১ বছর আগে। হাসপাতাল থেকে একের পর এক তিন সন্তানকে সরিয়ে নিয়ে বেআইনি ভাবে দত্তক দিয়ে দেওয়া হয়েছিল আমেরিকায়। এত বছর ধরে তাঁদের খোঁজে অপেক্ষা করেছেন মা। অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে দুই ছেলেকে ফিরে পেলেন চিলির ৬৬ বছর বয়সি তেরেসিতা দে হেসুস পাদিয়া। চিলির রাজধানী সান্তিয়াগোয় মায়ের সঙ্গে দেখা হল টিম রলনিক এবং ট্র্যাভিস মারডকের। তাঁদের বয়স এখন যথাক্রমে ৪১ ও ৩৭। দীর্ঘ চার দশকের বিচ্ছেদের পরে মায়ের সঙ্গে এই পুনর্মিলন শুধু একটি পরিবারের কাছে আবেগের মুহূর্ত নয়, চিলির ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ও নতুন করে সামনে নিয়ে এসেছে।

চিলির প্রয়াত জেনারেল অগুস্তো পিনোশের ১৭ বছরের সামরিক শাসনকালে হাজার হাজার শিশুকে বেআইনি ভাবে দত্তক দেওয়ার অভিযোগ রয়েছে। সেই সময় হাসপাতালের কর্মী, চিকিৎসক এবং প্রশাসনের একাংশের যোগসাজশে বহু সদ্যোজাতকে তাদের মায়ের কাছ থেকে সরিয়ে বিদেশে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। পাদিয়ার তিন সন্তানও সেই চক্রের শিকার। তাঁদের মধ্যে দুই যমজ ভাই ট্র্যাভিস ও ক্রিস এবং তাঁদের বড় ভাই টিমকে আমেরিকায় দত্তক দেওয়া হয়েছিল।

দীর্ঘ দিন পর সন্তানদের ফিরে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি পাদিয়া। তিনি বলেন, ‘ঈশ্বর আমার সন্তানদের আমাকে ফিরিয়ে দিয়েছেন। আমি ভেবেছিলাম, ওদের চিরদিনের মতো হারিয়ে ফেলেছি।’

টিম ও ট্র্যাভিস দু’জনেই আমেরিকায় বড় হয়েছেন। তাঁরা জানতেন যে তাঁদের দত্তক নেওয়া হয়েছিল, কিন্তু নিজেদের জন্মপরিচয়ের পিছনে থাকা এই ভয়াবহ ইতিহাস সম্পর্কে কিছুই জানতেন না। টিমের জীবনে মোড় আসে ২০২০ সালে। নিজের চিকিৎসা সংক্রান্ত পারিবারিক ইতিহাস জানার জন্য ‘মাইহেরিটেজ’ নামে একটি সংস্থার ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন তিনি। সেই পরীক্ষার সূত্র ধরেই জানতে পারেন, চিলিতে তাঁর একটি পরিবার রয়েছে, যারা এত বছর ধরে তাঁর অপেক্ষায় রয়েছে। এমনকি মেরিল্যান্ডে তাঁর বাড়ির কয়েকশো মাইলের মধ্যেই রয়েছেন তাঁর দুই ভাই।

টিম বলেন, ‘আমার মনে হয়েছিল, তেরেসিতাকে যেন সারা জীবন ধরে চিনি। ওঁর সঙ্গে দেখা হওয়ার পর একটা অদ্ভুত আত্মিক যোগাযোগ অনুভব করেছি। জীবনের বাকি সময়টা এই মুহূর্ত মনে থাকবে।’

এর পর আত্মীয়স্বজন এবং বেআইনি ভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলিকে খুঁজে দেওয়ার কাজে যুক্ত বিভিন্ন সংগঠন টিমের সঙ্গে যোগাযোগ করে। তাঁর কথায়, ‘তার পর মনে হয়েছিল, যেন প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছে।’

খোঁজ চালাতে গিয়ে টিম জানতে পারেন, শুধু তিনি ও তাঁর দুই ভাই নন, চিলিতে তাঁদের আরও এক ভাইবোন রয়েছেন। টিমকে মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়ার চার বছর পর যমজ ভাই ট্র্যাভিস ও ক্রিসকেও একই ভাবে হাসপাতাল থেকে নিয়ে গিয়ে এক আমেরিকান দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছিল। ভাইদের সঙ্গে যোগাযোগ করেন টিম। ট্র্যাভিসের কথায়, ‘আমি সব সময় একটা ভাই চেয়েছিলাম। শেষ পর্যন্ত তিন-তিনটে ভাই পেয়ে গেলাম!’

এখন তিন ভাইয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। প্রথমবার টিমের সঙ্গে দেখা করার আগে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ট্র্যাভিস। তাঁর কথায়, ‘প্রথম দেখা হওয়ার পরে দেখলাম, ওর চেহারা অনেকটা আমার মতো। ব্যাপারটা খুব অদ্ভুত এবং অবাস্তব মনে হচ্ছিল। কিন্তু কথা বলতে শুরু করার পর খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এখন ওর সঙ্গে সময় কাটালে মনে হয়, যেন সারা জীবন একসঙ্গে বড় হয়েছি।’

টিমের সঙ্গে যোগাযোগের ছ’বছর পর অবশেষে মায়ের সঙ্গে দেখা করার সুযোগ হয় দুই ভাইয়ের। ট্র্যাভিস চিলিতে গেলেও তাঁদের আর এক ভাই ক্রিস যেতে পারেননি। ২০১৩ সালে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার কারণে দীর্ঘ যাত্রা করার মতো শারীরিক অবস্থা তাঁর নেই।

মায়ের সঙ্গে দেখা করার আগে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে ট্র্যাভিস বলেন, ‘আমার মনে হয়, আমার চেয়ে মায়েরই বেশি উদ্বেগ ছিল। এত বছর পরে আমাদের সঙ্গে দেখা করতে পেরে ওঁর ভালো লাগছে। আশা করি, এর পরে আমরা অতীতের যন্ত্রণা পেরিয়ে সামনে এগোতে পারব।’

হাজার হাজার পরিবারের সন্তান হারানোর ইতিহাস

চিলির বিচারবিভাগীয় নথি অনুযায়ী, পিনোশের ১৭ বছরের সামরিক শাসনকালে প্রায় ২০ হাজার শিশুকে জোর করে অথবা বেআইনি উপায়ে দত্তক দেওয়া হয়েছিল। তবে শিশুদের খোঁজ এবং পরিবারগুলিকে পুনর্মিলিত করার কাজে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘নোস বুসকামোস’-এর দাবি, এই ঘটনার প্রভাব পড়েছে ৫০ হাজারেরও বেশি চিলির পরিবারের উপর। সংগঠনের অধিকর্তা কনস্তানজা দেল রিও জানিয়েছেন, ঠিক কত শিশুকে চিলি থেকে বিদেশে পাঠানো হয়েছিল, সেই সংখ্যা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি।

তাঁর বক্তব্য, সমাজের সবচেয়ে দরিদ্র পরিবারের মহিলারাই এই চক্রের মূল নিশানা ছিলেন। বিশেষ করে চিলির দরিদ্র অঞ্চলগুলির অন্তঃসত্ত্বা মহিলাদের লক্ষ্য করা হত। সমাজকর্মী, চিকিৎসক, বিচারক ও আইনজীবীদের একাংশের যোগসাজশে শিশুদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হত বলে অভিযোগ। ১৯৭০-এর দশকে বেআইনি দত্তক দেওয়ার জন্য শিশু রপ্তানির তালিকায় চিন ও দক্ষিণ কোরিয়ার পরেই তৃতীয় স্থানে ছিল চিলি।

পাদিয়ার জীবনও দারিদ্রের সঙ্গে লড়াই করেই কেটেছে। চার বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। অন্তঃসত্ত্বা হওয়ার পরে সন্তানদের ভালো ভবিষ্যতের আশায় হাসপাতালের উপর ভরসা করেছিলেন। কিন্তু সেখানেই তাঁর সন্তানদের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়। পাদিয়ার অভিযোগ, এক বার নয়, দু’বার তাঁর কাছ থেকে সন্তানদের কেড়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘ওই মহিলারা হুমকি দিয়ে, ভয় দেখিয়ে আমার সন্তানদের আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। সেই যন্ত্রণা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে।’

দীর্ঘ ৪১ বছরের অপেক্ষা ও যন্ত্রণার পরে অবশেষে মা ও দুই ছেলের দেখা হয়েছে। অতীতের ক্ষত পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। তবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারকে নতুন করে গড়ে তোলা, একসঙ্গে স্মৃতি তৈরি করা এবং জীবনের বাকি অধ্যায়গুলি নতুন ভাবে লেখার স্বপ্ন দেখছেন তাঁরা। ট্র্যাভিসের কথায়, ‘অতীতের দিকে খুব বেশি তাকিয়ে থাকার কোনও কারণ নেই। এ বার আমরা ভবিষ্যতের দিকে এগোতে চাই।’

5 Views 0 Likes 0 Comments

Related News

Mexico: মেক্সিকোয় সাংবাদিকদের বিপদ শুধু দুষ্কৃতীদের হাতে নয়! অভিযোগ প্রশাসনের বিরুদ্ধেও
বিদেশ

Mexico: মেক্সিকোয় সাংবাদিকদের বিপদ শুধু দুষ্কৃতীদের হাতে নয়! অভিযোগ প্রশাসনের বিরু...

নিউজ ডেস্ক: খবর প্রকাশের জন্য প্রাণনাশের হুমকি, বন্দুকবাজের হামলা, অপহরণ কিংবা ভয় দেখানো—মেক্সিকোয় সাংবাদিকদের কাছে এগুলি নতুন ঘটনা নয়। কিন্তু তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য যে সরকারি ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেই ব্যবস্থার...

১২ নভে ২০২৬, ০২:৩৭ পিএম · 6 মিনিট
Gaza: যুদ্ধবিরতির মাঝেই হাসপাতালে রক্তস্নান, গাজায় ইজরায়েলি হামলায় ঝরল ৬ প্রাণ!
বিদেশ

Gaza: যুদ্ধবিরতির মাঝেই হাসপাতালে রক্তস্নান, গাজায় ইজরায়েলি হামলায় ঝরল ৬ প্রাণ!

কায়রো: দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইজরায়েলি বিমান হামলায় এক চিকিৎসক-সহ অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। যদিও গাজার সিভিল ডিফেন্সের দাবি, আহতের সংখ্যা ২০-এর বেশি। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের...

১২ নভে ২০২৬, ০২:৩৬ পিএম · 2 মিনিট
Sunita Williams: নিউ ইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শালের দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস
বিদেশ

Sunita Williams: নিউ ইয়র্কের ভেটেরান্স ডে প্যারেডে গ্র্যান্ড মার্শালের দায়িত্বে ভা...

নিউ ইয়র্ক: মহাকাশে দীর্ঘ সময় কাটানো, একাধিক অভিযানে অংশ নেওয়া এবং মার্কিন নৌবাহিনীতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা—এ বার সেই সব কিছুর স্বীকৃতি পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার অবসরপ্রাপ্ত মহাকাশচারী সুনীতা ‘সুনি’ উইলিয়ামস। নিউ ইয়র...

১২ নভে ২০২৬, ০২:৩৫ পিএম · 3 মিনিট
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয়দের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া! চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতেই কেন ‘ভান্ডারা’?
বিদেশ

ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয়দের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া! চেয়ার ফাঁকা থাকলেও মে...

ভিয়েতনামের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে খবরের কাগজ বিছিয়ে খাওয়াদাওয়া করছেন একদল ভারতীয় পর্যটক। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিদেশের মাটিতে ভারতীয়দের নাগরিক বোধ ও জনসমক্ষে আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও একাংশের মতে, নিজেদের খাবার একসঙ্গে বসে খাওয়ার মধ্যে আপত্তিকর কিছু নেই।

১২ নভে ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.