JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০২:১০ পিএম
Breaking
Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ড... দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি সেই লশকর... ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর দৃশ্য Jahangir Khan: ফলতায় জাহাঙ্গিরের বহুতল ভাঙতে কড়া নজরদারি প্রশাসনের Taslima Nasrin: লকেটে আয়াত, করিনার পোশাকে আপত্তি! ধর্মীয় গোঁড়ামিকে তীব্র কটাক্ষ তসলিমার Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল? Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ড... দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি সেই লশকর... ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর দৃশ্য Jahangir Khan: ফলতায় জাহাঙ্গিরের বহুতল ভাঙতে কড়া নজরদারি প্রশাসনের Taslima Nasrin: লকেটে আয়াত, করিনার পোশাকে আপত্তি! ধর্মীয় গোঁড়ামিকে তীব্র কটাক্ষ তসলিমার Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল?

Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ডাম্পসাইট ঘিরে বাড়ছে উদ্বেগ

Swachh Bharat Mission: স্বচ্ছ ভারতের সময়সীমা শেষ, তবু সরেনি আবর্জনার পাহাড়! ১২০০-র বেশি ডাম্পসাইট ঘিরে বাড়ছে উদ্বেগ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: পরিচ্ছন্ন ভারতের প্রতিশ্রুতি ছিল, সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেশের শহরগুলি থেকে সরানো গেল না পুরনো আবর্জনার পাহাড়। স্বচ্ছ ভারত মিশন-আরবান ২.০-এর লক্ষ্যমাত্রা পূরণে বড়সড় ঘাটতি সামনে এল। সরকারি পরিসংখ্যান বলছে, দেশের ২,৬০৭টি চিহ্নিত ডাম্পসাইটের মধ্যে এখনও ১,২০০-র বেশি জায়গায় সম্পূর্ণ সাফাইয়ের কাজ শেষ হয়নি। কোথাও চলছে আবর্জনা সরানোর কাজ, কোথাও আবার এখনও শুরুই হয়নি সংস্কারের প্রক্রিয়া। পরিস্থিতি সামাল দিতে ডাম্পসাইট পরিষ্কারের সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের ডিসেম্বর করা হয়েছে।

২০২১ সালে শুরু হয়েছিল স্বচ্ছ ভারত মিশন-আরবান ২.০। শহরাঞ্চলে জমে থাকা পুরনো বর্জ্য সরিয়ে জমি পুনরুদ্ধার এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা ব্যবস্থাপনা গড়ে তোলাই ছিল এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। ২০২৬ সালের ১ অক্টোবরের মধ্যে সমস্ত পুরনো ডাম্পসাইট পরিষ্কারের পরিকল্পনা ছিল কেন্দ্রের। কিন্তু বাস্তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। মিশনের মেয়াদ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সমস্ত ডাম্পসাইট পরিষ্কারের জন্য আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।

১২ নভেম্বরের ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, মোট ২,৬০৭টি ডাম্পসাইটের মধ্যে ১,৪০২টির সংস্কার সম্পূর্ণ হয়েছে। ১,০৫৭টি জায়গায় এখনও কাজ চলছে। বাকি ১৪৮টি ডাম্পসাইটে অগ্রগতির কোনও তথ্য নেই। অর্থাৎ, এখনও বিপুল সংখ্যক আবর্জনার স্তূপ শহরগুলির পরিবেশের উপর বোঝা হয়ে রয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, দেশের বিভিন্ন ডাম্পসাইটে এখনও প্রায় ১,১৩৯ লক্ষ টন পুরনো বর্জ্য জমে রয়েছে। এই আবর্জনা ছড়িয়ে রয়েছে প্রায় ৪,৬৩২ একর জমিতে। এখনও পর্যন্ত মোট বর্জ্যের প্রায় ৬৪ শতাংশ প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়েছে। জমি পুনরুদ্ধারের পরিমাণ প্রায় ৭০ শতাংশ।

বড় শহরগুলির পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়। দিল্লির ভালসওয়া ডাম্পসাইটের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা জানিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী মনোহর লাল। তাঁর বক্তব্য, ওখলা প্রায় পরিষ্কার হয়ে গেলেও গাজিপুরের কাজ শেষ হতে আরও এক বছর লাগতে পারে। মুম্বইয়ের দেওনার ডাম্পসাইট থেকেও আবর্জনা সরানোর পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। চেন্নাই ও মুম্বইয়ের মতো শহরগুলিতেও রয়েছে বড় চ্যালেঞ্জ।

এই পরিস্থিতিতে ২১৪টি গুরুত্বপূর্ণ ডাম্পসাইটকে চিহ্নিত করে বিশেষ দ্রুতগতির কর্মসূচি নেওয়া হয়েছে। কারণ, অবশিষ্ট আবর্জনার প্রায় ৮০ শতাংশই জমে রয়েছে এই জায়গাগুলিতে।

পুরনো আবর্জনা থেকে দূষণ, মিথেন গ্যাস নির্গমন, ভূগর্ভস্থ জলের ক্ষতি এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে এই প্রকল্পের ব্যর্থতা শুধু পরিচ্ছন্নতার প্রশ্ন নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় উদ্বেগ। এবার ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেই আবর্জনার পাহাড় সরানো সম্ভব হয় কি না, সেদিকেই নজর।

2 Views 0 Likes 0 Comments

Related News

Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি সেই লশকর জঙ্গি লতিফ?
দেশ

Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি স...

শ্রীনগর: দীপাবলির আবহ কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। কুলগামে সিআরপিএফের নাকা চেকিং চৌকি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। হামলায় আহত হয়েছেন তিন জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ব...

১২ নভে ২০২৬, ০২:০০ পিএম · 2 মিনিট
Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর দৃশ্য
দেশ

Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর...

ফরিদাবাদ: মুখে দীপাবলির শুভেচ্ছা, হাতে বন্দুক! সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রতিবেশী। তবুও থামল না গুলি। কখনও অশ্রাব্য গালিগালাজ, কখনও প্রাণে মেরে ফেলার হুমকি, আবার কখনও বন্দুকের ম্যাগাজিন বদলে নতুন করে গুলি চালান...

১২ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজানা অধ্যায়
দেশ

Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জী...

নয়াদিল্লি: রাজনীতির ময়দান ছেড়ে এবার কি বড়পর্দায় জায়গা করে নিতে চলেছেন সোনিয়া গান্ধী? ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ, প্রেম, স্বজনহারানোর যন্ত্রণা থেকে শুরু করে দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলা সবকিছুই এবার উঠে আসতে পারে সিন...

১২ নভে ২০২৬, ০১:৩৯ পিএম · 2 মিনিট
Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়ে?
দেশ

Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়...

নিশানায় আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়াল। দু’জনকে খুনের হুমকি দিয়ে ৭ কোটি টাকা মুক্ত...

১২ নভে ২০২৬, ০১:৩২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.