JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০২:০৯ পিএম
Breaking
দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি সেই লশকর... ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর দৃশ্য Jahangir Khan: ফলতায় জাহাঙ্গিরের বহুতল ভাঙতে কড়া নজরদারি প্রশাসনের Taslima Nasrin: লকেটে আয়াত, করিনার পোশাকে আপত্তি! ধর্মীয় গোঁড়ামিকে তীব্র কটাক্ষ তসলিমার Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল? Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজা... দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি সেই লশকর... ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর দৃশ্য Jahangir Khan: ফলতায় জাহাঙ্গিরের বহুতল ভাঙতে কড়া নজরদারি প্রশাসনের Taslima Nasrin: লকেটে আয়াত, করিনার পোশাকে আপত্তি! ধর্মীয় গোঁড়ামিকে তীব্র কটাক্ষ তসলিমার Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল? Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজা...

Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি সেই লশকর জঙ্গি লতিফ?

Kulgam Terror Attack: কুলগামে ফের রক্তাক্ত উপত্যকা! তিন জওয়ানকে গুলির নেপথ্যে কি সেই লশকর জঙ্গি লতিফ?
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

শ্রীনগর: দীপাবলির আবহ কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। কুলগামে সিআরপিএফের নাকা চেকিং চৌকি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। হামলায় আহত হয়েছেন তিন জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র। ইতিমধ্যেই তাঁকে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, এই হামলার পিছনে জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। এমনকী জুলাই মাসে অনন্তনাগ ও কুলগামে হওয়া পর পর দুই হামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন জঙ্গি লতিফ আহমেদ ভাটের নামও উঠে এসেছে তদন্তে।

বুধবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ কুলগাম জেলার মীরবাজারের কাছে আখরান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সিআরপিএফের জওয়ানরা যখন নিয়মিত টহল ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেই সময় আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। তবে হামলার আকস্মিকতায় তিন জওয়ান গুলিবিদ্ধ হন।

সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের পেটে ও শিরদাঁড়ায় গুলি লেগেছে। তাঁর অস্ত্রোপচার চলছে। বাকি দু’জনের হাত ও পায়ে গুলি লেগেছে। প্রথমে তাঁদের অনন্তনাগের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরের সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে রয়েছেন বিষ্ণুপুরের শান্তনু চন্দ্র। তাঁর জখম হওয়ার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে পরিবার ও এলাকায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই হামলায় তিন জন জঙ্গি জড়িত ছিল। তাঁদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। জঙ্গিরা একে-৪৭ রাইফেল ব্যবহার করেছিল বলেও জানা গিয়েছে। হামলার পর কাছের জঙ্গল দিয়ে পালিয়ে যায় তারা।

তদন্তকারীদের নজরে উঠে এসেছে লতিফ আহমেদ ভাটের নাম। গত ২২ জুলাই অনন্তনাগ এবং ৩১ জুলাই কুলগামে জঙ্গি হামলার তদন্তেও তার নাম উঠে এসেছিল। সেই হামলাগুলির পরিকল্পনার সঙ্গে লতিফের যোগ ছিল বলে সন্দেহ। এবার কুলগামের সিআরপিএফ চৌকিতে হামলার পিছনেও তার ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়নি।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, জঙ্গলে ঘেরা একটি এলাকা থেকে সিআরপিএফের চৌকির দূরত্ব মাত্র ৫০ মিটার। সেই জঙ্গল ও ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করেই হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের কাছে পৌঁছয়। গুলি চালানোর পর একই পথ ধরে পালিয়ে যায় তারা। হামলার সময় ও পালানোর রাস্তা চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, হামলার পর থেকেই কুলগাম ও আশপাশের এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী। হামলাকারীদের খোঁজে জঙ্গল ও সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চলছে। স্থানীয়দের একাংশের সাহায্য নিয়ে জঙ্গিরা হামলা চালিয়ে থাকতে পারে বলেও সন্দেহ তদন্তকারীদের। তবে সেই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হচ্ছে।

ফের কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের নিশানা করে হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আপাতত আহত তিন জওয়ানের চিকিৎসা চলছে। অন্যদিকে, জঙ্গিদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।

1 Views 0 Likes 0 Comments

Related News

Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর দৃশ্য
দেশ

Faridabad Murder: সিসিটিভিতে ধরা পড়ল সিঙ্গাপুর ফেরত কর্পোরেট কর্তার হত্যার ভয়ংকর...

ফরিদাবাদ: মুখে দীপাবলির শুভেচ্ছা, হাতে বন্দুক! সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রতিবেশী। তবুও থামল না গুলি। কখনও অশ্রাব্য গালিগালাজ, কখনও প্রাণে মেরে ফেলার হুমকি, আবার কখনও বন্দুকের ম্যাগাজিন বদলে নতুন করে গুলি চালান...

১২ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজানা অধ্যায়
দেশ

Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জী...

নয়াদিল্লি: রাজনীতির ময়দান ছেড়ে এবার কি বড়পর্দায় জায়গা করে নিতে চলেছেন সোনিয়া গান্ধী? ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ, প্রেম, স্বজনহারানোর যন্ত্রণা থেকে শুরু করে দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলা সবকিছুই এবার উঠে আসতে পারে সিন...

১২ নভে ২০২৬, ০১:৩৯ পিএম · 2 মিনিট
Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়ে?
দেশ

Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়...

নিশানায় আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়াল। দু’জনকে খুনের হুমকি দিয়ে ৭ কোটি টাকা মুক্ত...

১২ নভে ২০২৬, ০১:৩২ পিএম · 1 মিনিট
Supreme Court of India: দিল্লির পথে সাধারণ মানুষের অধিকার মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট
দেশ

Supreme Court of India: দিল্লির পথে সাধারণ মানুষের অধিকার মনে করিয়ে দিল সুপ্রিম কো...

নয়াদিল্লি: প্রতিবাদ ঠেকাতে গিয়ে সাধারণ মানুষের যাতায়াতের অধিকার কেড়ে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষার নামে রাজধানীর গণপরিবহণ ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়ার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ১০ অক্টোবরের প্...

১২ নভে ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.