JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৩:৪৭ এএম
Breaking
Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক

৫ সেপ্টেম্বর দিল্লির রাজপথে ফের CJP, সামনে মৃত NEET পরীক্ষার্থীদের পরিবার

৫ সেপ্টেম্বর দিল্লির রাজপথে ফের CJP, সামনে মৃত NEET পরীক্ষার্থীদের পরিবার

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: আন্দোলন থামিয়েছিল বিশ্বাস করে। ভেবেছিল, আলোচনার টেবিলে দেওয়া প্রতিশ্রুতিগুলি এ বার বাস্তবায়িত হবে। কিন্তু এক মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতির অধিকাংশ পূরণ হয়নি—এমনই অভিযোগ তুলে ফের রাজপথে নামার সিদ্ধান্ত নিল ককরোচ জনতা পার্টি (CJP)। আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন দিল্লিতে বড় মিছিল করবে তারা। ইন্ডিয়া গেট থেকে মিছিল যাবে দিল্লি পুলিশ সদর দফতরের দিকে।

এ বারের কর্মসূচিকে আগের আন্দোলনের তুলনায় আলাদা মাত্রা দিতে চাইছে CJP। সংগঠনের ঘোষণা, মিছিলের একেবারে সামনে থাকবেন NEET পরীক্ষা বাতিল এবং পরবর্তী পুনরায় পরীক্ষা ঘিরে তৈরি পরিস্থিতির পর আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের সদস্যেরা। তাঁদের পাশে থাকবেন জুলাইয়ের আন্দোলনে পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগে’ ক্ষতিগ্রস্ত বিক্ষোভকারীরা। অর্থাৎ, পরীক্ষাব্যবস্থা নিয়ে ক্ষোভের সঙ্গে এ বার সরাসরি জুড়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের ‘ন্যায়বিচারের’ দাবিকেও।

সোমবার CJP-র জাতীয় কর্মসমিতির বৈঠকে ৫ সেপ্টেম্বরের কর্মসূচির সিদ্ধান্ত হয়। ঠিক এক মাস আগে, ২৫ জুলাই, কেন্দ্রের সঙ্গে আলোচনার পর ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করেছিল সংগঠনটি। সেই সময় কেন্দ্রের তরফে একাধিক দাবি নিয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছিল বলে CJP-র দাবি। কিন্তু সংগঠনের অভিযোগ, সময়সীমা পেরিয়ে গেলেও সেই আশ্বাস বাস্তবায়নের গতি অত্যন্ত ধীর।

CJP-র আন্দোলনের সূত্রপাত ২০ জুন। দেশের পরীক্ষাব্যবস্থায় অনিয়ম এবং NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে রেখে দিল্লির যন্তর মন্তরে অবস্থান শুরু করেছিল সংগঠনটি। প্রথমে দিল্লিকেন্দ্রিক হলেও ধীরে ধীরে আন্দোলনের প্রভাব দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে। আন্দোলনের অন্যতম বড় দাবি ছিল পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। একই সঙ্গে NEET-কে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তার জন্য ক্ষতিগ্রস্ত পড়ুয়া ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবিও ওঠে।

পরিস্থিতি চরমে পৌঁছয় ২০ জুলাই। সংসদ অভিযানের ডাক দেয় CJP। সংগঠনের অভিযোগ, সেই কর্মসূচিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পুলিশের পদক্ষেপে বহু বিক্ষোভকারী আহত হন বলে দাবি সংগঠনের। সেই ঘটনার পর আন্দোলনের সুর আরও তীব্র হয়ে ওঠে৷

এর পর কেন্দ্রের সঙ্গে আলোচনা হয়। ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় CJP। সংগঠনের দাবি, সেই আলোচনায় সরকার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিল।

তার মধ্যে অন্যতম ছিল NEET-প্রত্যাশীদের আত্মহত্যার ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার এবং তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে শাস্তিমূলক পদক্ষেপ না করার বিষয়েও আলোচনা হয়েছিল বলে CJP জানিয়েছে।

এ ছাড়াও দেশের পরীক্ষাব্যবস্থার বৃহত্তর সংস্কার নিয়ে কেন্দ্রের সঙ্গে পরবর্তী পর্যায়ে আলোচনা চালানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল বলে দাবি সংগঠনের। সেই সময় CJP-র প্রতিনিধিদের মধ্যে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করে আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তাঁদের বক্তব্য ছিল, সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলি কার্যকর করবে, এই বিশ্বাসেই তাঁরা আন্দোলন স্থগিত করছেন।

কিন্তু আন্দোলন থামার পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে শুরু করে CJP। সংগঠনের অভিযোগ, বিশেষ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহারের বিষয়টি কার্যত ঝুলিয়ে রাখা হয়েছে। CJP-র আরও অভিযোগ, পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে যে বৃহত্তর আলোচনার কথা হয়েছিল, সেই প্রক্রিয়াও প্রত্যাশিত গতিতে এগোয়নি। কেন্দ্রের তরফে লিখিত আশ্বাস দেওয়ার কথা থাকলেও এখনও তা মেলেনি বলে দাবি সংগঠনের।

সোমবারের বিবৃতিতে CJP-র অভিযোগ, “সরকার সময় নষ্ট করছে, কারিগরি জটিলতার আড়ালে থাকছে এবং স্পষ্ট প্রতিশ্রুতি দিতে এড়িয়ে যাচ্ছে।”

এই টানাপড়েনের মধ্যেই বিষয়টি পৌঁছেছে সুপ্রিম কোর্টে। ১৮ অগস্ট আদালতে CJP অভিযোগ করে, ছাত্র ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহারের প্রক্রিয়ায় কেন্দ্র প্রয়োজনীয় সহযোগিতা করছে না। সেই সময় সংগঠনের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ২৫ জুলাইয়ের চুক্তি বা প্রতিশ্রুতির বাস্তবায়নে দ্রুত এবং দৃশ্যমান অগ্রগতি না হলে ফের দেশজুড়ে আন্দোলনের পথে হাঁটতে পারে তারা। এ বার সেই হুঁশিয়ারিই বাস্তবে রূপ পেল।

CJP-র বক্তব্য, সরকার আন্দোলনকারীদের বিশ্বাসকে গুরুত্ব না দিয়ে ভুল করছে। তাঁদের কড়া বার্তা, “আমাদের ধৈর্যকে দুর্বলতা বলে ভুল করা যাবে না। আমাদের সদিচ্ছাকে তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতার সুযোগ করা যাবে না।”

সংগঠনের আরও বক্তব্য, একটি সরকার কোনও প্রজন্মের বিশ্বাস নিয়ে তাঁদের ঘরে ফিরিয়ে দিতে পারে না, তার পর নিজেদের দেওয়া কথা থেকে সরে যেতে পারে না। ৫ সেপ্টেম্বরের মিছিলকে শান্তিপূর্ণ রাখার কথা জানিয়েছে CJP। দেশের ছাত্র, যুব সংগঠন এবং তরুণদেরও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মিছিলের প্রতীকী ছবিটিও ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে সংগঠন, সামনে থাকবেন সন্তান হারানো পরিবার, তাঁদের পাশে থাকবেন পুলিশের পদক্ষেপে ক্ষতিগ্রস্ত আন্দোলনকারীরা, আর পিছনে থাকবে তরুণ প্রজন্ম। শিক্ষক দিবসে সেই মিছিলের স্লোগানও তাই একটাই, প্রতিশ্রুতি যদি দেওয়া হয়ে থাকে, তা পালন করতে হবে।

27 Views 0 Likes 0 Comments

Related News

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া
দেশ

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়...

ঘটনাটি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের একটি রেস্তোরাঁর। জানা গিয়েছে, কেরল থেকে পাহাড়ে বেড়াতে এসেছিলেন একটি পরিবার। যাত্রাপথের ক্লান্তি দূর করতে এবং চা-খাবারের জন্য তাঁরা একটি স্থানীয় রেস্তোরাঁয় প্রবেশ করেন। কিন্তু তাঁদের পিছু পিছু চুপিসারে রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে একটি বাঁদর। অচেনা বুনো প্রাণীকে এত কাছে দেখে প্রথমে উপস্থিত লোকজন একটু হকচকিয়ে গেলেও, বাঁদরটি কারও দিকে তেড়ে যায়নি। বরং শান্তভাবে সে এগিয়ে যায় চেয়ারে বসে থাকা পরিবারের এক প্রৌঢ়া মহিলার দিকে।

০৮ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফোরক ধ্রুব রাঠি
দেশ

Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরু...

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা SIR নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন ছুড়ে দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। বৃহস...

০৮ অক্টো ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট
DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়াল সিজেপি
দেশ

DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নি...

ধ্রুব রাঠী বলেন, “আমি এখানে ক্ষমতা পরিবর্তনের জন্য আসিনি।” এরপরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ প্রকাশ করে বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের তরফে “জিরো ট্রান্সপারেন্সি, জিরো অ্যাকাউন্টেবিলিটি”— অর্থাৎ কোনও স্বচ্ছতা বা জবাবদিহি নেই। ভোটার তালিকায় নাম বাদ দেওয়া ও সংযোজন নিয়েও প্রশ্ন তোলেন রাঠী।

০৮ অক্টো ২০২৬, ০৬:৩৯ পিএম · 2 মিনিট
Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
দেশ

Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিরোধী INDIA ব্লকের সংঘাত আরও তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে রাস্তায় নেমেছে বিরোধীরা। দিল্লিতে...

০৮ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.