JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৭:২৭ পিএম
Breaking
Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির

Gyanesh Kumar: ইস্তফা না দিলে দেশজুড়ে বিক্ষোভ! মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি ককরোচদের

Gyanesh Kumar: ইস্তফা না দিলে দেশজুড়ে বিক্ষোভ! মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি ককরোচদের
জ্ঞানেশ কুমারকে চূড়ান্ত হুঁশিয়ারি ককরোচদের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়বে সেই বিক্ষোভ। বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ দেখাবেন তাঁরা। এর পরেও যদি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করেন সেক্ষেত্রে গোয়া, কর্নাটক, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে এক বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া অক্টোবরের শেষ দিকে দিল্লির যন্তর মন্তরেও বিক্ষোভ কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে ককরোচদের। দীপকের দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনও ভাবেই আন্দোলন থামবে না।

শুধু পদত্যাগ নয়, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরেরও দাবি জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতে কমিশনের শীর্ষ পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতিতে স্বচ্ছতা আনার দাবিও তুলেছেন তিনি। দীপকের বক্তব্য, ভবিষ্যতে এই পদে নিয়োগের ক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধিদেরও যুক্ত করা উচিত। তাতে নির্বাচন কমিশনের কাজের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলে দাবি তাঁর।

এ ছাড়াও ২০২৫ সালের ভোটার তালিকা অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন দীপকে। তাঁর বক্তব্য, ওই তালিকায় আর কোনও রকম পরিবর্তন করা উচিত নয়। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই একাধিক বিরোধী দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। সম্প্রতি প্রকাশ্যে আসে, গত ১০ মাসে অন্তত ১৪ বার বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে আপত্তি জানিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। কয়েকটি ক্ষেত্রে তাঁদের অজ্ঞাতসারেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করেই মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে।

যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকার এসআইআর-সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি তিন সদস্যের কমিশন সর্বসম্মতিক্রমেই নিয়েছে। ফলে কমিশনের অন্দরে মতবিরোধের অভিযোগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এ দিকে, আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিছিল করার কথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এবং শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) শিবিরের। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
15 Views 0 Likes 0 Comments

Related News

Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য সোমনাথে শুরু মহামৃত্যুঞ্জয় জপ
দেশ

Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য স...

নয়াদিল্লি: মাঝ-আকাশে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিমান ও যাত্রীদের নিরাপদ রাখার ঘটনায় আলোচনায় আসা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় গুজরাটের সোমনাথ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শ...

০১ অক্টো ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
GovernmentSchool: ক্লাসরুমে টেবিলে পা তুলে মোবাইলে মগ্ন শিক্ষক, ছাত্রীদের সোশ্যাল মিডিয়া আইডি চাওয়ার অভিযোগে তোলপাড় মধ্যপ্রদেশ
দেশ

GovernmentSchool: ক্লাসরুমে টেবিলে পা তুলে মোবাইলে মগ্ন শিক্ষক, ছাত্রীদের সোশ্যাল...

নিউজ ডেস্ক: ব্ল্যাকবোর্ডে চক-ডাস্টারের বদলে শিক্ষকের নজর শুধুই স্মার্টফোনের স্ক্রিনে। ছাত্রীদের পাঠদানের পরিবর্তে কখনও টেবিলে পা তুলে চলছে অনলাইন তাসের আসর, আবার কখনও ক্লাস চলাকালীনই কিশোরী ছাত্রীদের কাছে আবদার করা হচ্ছে...

০১ অক্টো ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার রাখা হয় পাইলটের হাতের কাছেই
দেশ

Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার...

নিউজ ডেস্ক: দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে মাঝ আকাশে দুই পাইলটের সংঘর্ষের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রথমে ছুরি দিয়ে হামলার কথা উঠে এলেও, তদন্তে এখন বিমানের ককপিটে থাকা ‘ক্র্যাশ অ্যাক্স’ বা জরুরি কুঠার ব্যব...

০১ অক্টো ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
Smit Machchhar: আকাশে ছুরি, ১৪ হাজার ফুটের পতন! তবু হার মানেননি ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার, বাঁচল ১৭৪ প্রাণ
দেশ

Smit Machchhar: আকাশে ছুরি, ১৪ হাজার ফুটের পতন! তবু হার মানেননি ভারতীয় পাইলট স্মিত...

নয়াদিল্লি: কয়েক হাজার ফুট ওপরে তখন ছুটে চলেছে যাত্রীবাহী বিমান। গন্তব্য ইজরায়েলের তেল আভিভ। হঠাৎ ককপিটের ভিতরেই শুরু ভয়াবহ সংঘর্ষ। ছুরির আঘাতে গুরুতর আহত হলেন বিমানের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। অভিযোগ, সহ-পাইলটই তাঁ...

০১ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.