JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৭:১৯ পিএম
Breaking
Thorium Nuclear Clock: থোরিয়ামে তৈরি হচ্ছে নতুন পারমাণবিক ঘড়ি মোদী-শাহ-জ্ঞানেশকে তীব্র নিশানা রাহুলের Durga Puja: রাজকীয় ঐতিহ্য ও প্রাচীন আচার বেঁচে থাকে একই ভাবে আজও মল্ল রাজাদের দুর্গা পুজো... Neanderthal: ৬০ হাজার বছর আগেই দাঁতের অস্ত্রোপচার! নিয়ান্ডারথালদের চিকিৎসার প্রমাণ মিলল গ... Smriti Mandhana: ওডিআই ব্যাটিংয়ে শীর্ষে স্মৃতি, প্রথম দশে জায়গা করে নিলেন হরমনপ্রীতও Durga Puja: দেবী দুর্গার বাহন সিংহই কেন? পুরাণে রয়েছে কী ব্যাখ্যা? Durga Puja: প্যান্ডেলে দেবীর চোখ আঁকার মুহূর্ত! চক্ষুদানের রহস্য ও তাৎপর্য Durga Puja: গ্রাম থেকে শিল্পাঞ্চল, বড়জোড়ার পুজোর স্মৃতিতে নতুন উদ্যোগ! চৌমাথা থেকে শিবতল... Thorium Nuclear Clock: থোরিয়ামে তৈরি হচ্ছে নতুন পারমাণবিক ঘড়ি মোদী-শাহ-জ্ঞানেশকে তীব্র নিশানা রাহুলের Durga Puja: রাজকীয় ঐতিহ্য ও প্রাচীন আচার বেঁচে থাকে একই ভাবে আজও মল্ল রাজাদের দুর্গা পুজো... Neanderthal: ৬০ হাজার বছর আগেই দাঁতের অস্ত্রোপচার! নিয়ান্ডারথালদের চিকিৎসার প্রমাণ মিলল গ... Smriti Mandhana: ওডিআই ব্যাটিংয়ে শীর্ষে স্মৃতি, প্রথম দশে জায়গা করে নিলেন হরমনপ্রীতও Durga Puja: দেবী দুর্গার বাহন সিংহই কেন? পুরাণে রয়েছে কী ব্যাখ্যা? Durga Puja: প্যান্ডেলে দেবীর চোখ আঁকার মুহূর্ত! চক্ষুদানের রহস্য ও তাৎপর্য Durga Puja: গ্রাম থেকে শিল্পাঞ্চল, বড়জোড়ার পুজোর স্মৃতিতে নতুন উদ্যোগ! চৌমাথা থেকে শিবতল...

Recipe: প্রোটিনে ভরপুর ক্রিমি বাটার গার্লিক এগস

Recipe: প্রোটিনে ভরপুর ক্রিমি বাটার গার্লিক এগস
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক : প্রতিদিনের জলখাবারে একই ধরনের খাবার খেতে খেতে কি একঘেয়েমি ধরে গিয়েছে ? সকালে কিন্তু অনেকেই সিদ্ধ ডিম খেয়ে থাকেন , কখনও কখনও আবার ডিমভাজা কিংবা অমলেট। তবে শুধু সিদ্ধ কিংবা অমলেট ছাড়াই ডিমের নতুন পদে আরো বেশি প্রোটিন পাওয়া যায় তাহলে কেমন হয়?  ক্রিমি বাটার গার্লিক এগস! সেদ্ধ ডিমের সাদা অংশ, নরম স্ক্র্যাম্বলড এগস, মাখন ও রসুনের মিশেলে তৈরি এই পদটি প্রাতরাশের তালিকায় আনতে পারে নতুনত্ব।

উপকরণ সমূহ :

এই পদটি তৈরি করতে লাগবে তিনটি গোটা ডিম, দুটি সেদ্ধ ডিমের সাদা অংশ, একটি চিজ স্লাইস, একটি ছোট রসুনের কোয়া, এক চা-চামচ মধু, এক চা-চামচ সয়া সস এবং তিন টেবিল চামচ স্কিমড দুধ অথবা জল। স্বাদ অনুযায়ী নুন ও গোলমরিচও ব্যবহার করা যাবে। পাশাপাশি লাগবে এক টেবিল চামচ হালকা মাখন, কুচোনো রসুন, কাঁচালঙ্কা ও সামান্য চিলি ফ্লেক্স। সাজানোর জন্য ব্যবহার করা যেতে পারে স্প্রিং অনিয়ন অথবা ধনেপাতা।

পদ্ধতি :

প্রথমে তিনটি ডিম একটি পাত্রে ফেটিয়ে সামান্য নুন দিয়ে কম আঁচে নরম করে স্ক্র্যাম্বল করে নিতে হবে। ডিমের টুকরোগুলি যেন বড় ও নরম থাকে, সেদিকে নজর রাখতে হবে। এবার মিক্সারে সেদ্ধ ডিমের সাদা অংশ, চিজ, রসুন, মধু, সয়া সস এবং দুধ দিয়ে মসৃণ ক্রিমি মিশ্রণ তৈরি করুন।

এরপর প্যানে মাখন গরম করে কুচোনো রসুন, কাঁচালঙ্কা ও চিলি ফ্লেক্স দিয়ে হালকা ভেজে নিন খুব বেশি না ।  তাতে আগে থেকে তৈরি করে রাখা স্ক্র্যাম্বলড এগস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে ক্রিমি সস ঢেলে অল্প আঁচে প্রায় এক মিনিট নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে বাটার গার্লিক এগস। উপর থেকে ধনেপাতা বা স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

প্রতিদিনের ডিমের পদে একটু অন্যরকম স্বাদ আনতে চাইলে এই রেসিপিটি চেষ্টা করে দেখতে পারেন। তবে মনে রাখতে হবে, প্রোটিনের পরিমাণের পাশাপাশি খাবারে ব্যবহৃত মাখন, চিজ ও অন্যান্য উপকরণের পরিমাণও সামগ্রিক পুষ্টিগুণকে প্রভাবিত করে। তাই নিজের খাদ্যাভ্যাস ও প্রয়োজন অনুযায়ী উপকরণের পরিমাণ আপনারা আপনাদের মতো করে নিতে পারেন।

39 Views 0 Likes 0 Comments

Related News

মিষ্টি খাওয়ার ইচ্ছে? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর ওয়ালনাট ব্রাউনি
রকমারি

মিষ্টি খাওয়ার ইচ্ছে? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর ওয়ালনাট ব্রাউনি

দুপুরে বা রাতে খাওয়ার পর একটু মিষ্টি না হলে মন ভরে না? আবার বেশি ক্যালোরি বা চিনি নিয়ে চিন্তাও রয়েছে? অনেকে মনে করেন যে খাওয়ার পর এটি স্বাস্থ্যকর অভ্যাস। তাহলে বাড়িতেই তৈরি করে দেখতে পারেন খেজুর, আখরোট ও সিড দিয়ে তৈরি এ...

০৮ অক্টো ২০২৬, ০৭:১৬ পিএম · 2 মিনিট
PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয়ি’
রকমারি

PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তু...

ফটোশুটের জন্য স্টুডিওজুড়ে সাজানো হয়েছিল নরম গোলাপি রঙের দৃষ্টিনন্দন প্রেক্ষাপট। সঙ্গে রাখা হয়েছিল তুলতুলে নরম কম্বল, উজ্জ্বল রঙের ফিতা আর তাজা সুবাসিত ফুল। তবে আয়োজন যতই নিখুঁত হোক না কেন, সবচেয়ে বড় চমক ছিল খ্লোয়ির আচরণ। সাধারণত ক্যামেরার লাইট বা ঝলকানির সামনে অবলা প্রাণীরা ঘাবড়ে গেলেও, খলোয়ির ক্ষেত্রে দেখা গেছে ঠিক উল্টো চিত্র। প্রায় তিন ঘণ্টা ধরে চলা দীর্ঘ এই শুটে এতটুকু ক্লান্তি দেখায়নি সে। বরং পাকা মডেলের মতোই শান্ত ও সাবলীল ভঙ্গিমায় ক্যামেরার লেন্সে চোখ রেখে পোজ দিয়েছে। পরম নিশ্চিন্তে নিজের মাতৃত্বের রূপ মেলে ধরেছে সুসির ক্যামেরায়।

০৩ অক্টো ২০২৬, ১২:৫১ এএম · 2 মিনিট
ক্যাফের কফি এবার বাড়িতেই!
রকমারি

ক্যাফের কফি এবার বাড়িতেই!

নিউজ ডেস্ক: প্রচণ্ড গরমের দিনে কিংবা অতিরিক্ত কাজের ফাঁকে এক গ্লাস ঠান্ডা কফি অনেকেরই পছন্দ। এক চুমুকেই শরীর জুড়িয়ে যায়। গরমের দিনে এই পানীয়ের কোনও তুলনা নেই। কিন্তু প্রতিদিন একই ধরনের আইসড কফি খেতে খেতে একঘেয়েমি আসতেই ...

২২ সেপ্টে ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন
রকমারি

ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন

নিউজ ডেস্ক: সারাদিন অতিরিক্ত কাজের চাপ। কিন্তু বিকেল হতেই মন একটু খাই খাই করে। গরম চা-এর সঙ্গে মুচমুচে চপ-সিঙাড়া খেতেই ইচ্ছে হয় বেশি। তাই হালকা কিছু খাওয়ার ইচ্ছে হলে পনিরের এই নতুন পদটি একবার বানিয়ে দেখতে পারেন। পনিরের স...

২১ সেপ্টে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.