JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৪:২৯ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

পরিণতি পেল ১০ বছরের সম্পর্ক, চুপিসারে বিয়ে সেরে দুনিয়াকে চমকে দিলেন সিআর সেভেন

পরিণতি পেল ১০ বছরের সম্পর্ক, চুপিসারে বিয়ে সেরে দুনিয়াকে চমকে দিলেন সিআর সেভেন

অবশেষে এল সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। তবে একেবারেই চুপিসারে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ভাবে মাঠে চমক দিতে অভ্যস্ত, মাঠের বাইরেও তেমনই চমকে দিলেন তিনি। মঙ্গলবার, ১১ অগাস্ট, দীর্ঘ দিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন রোনাল্ডো। পর্তুগালের শহর ক্যাসকাইসে একেবারে ঘরোয়া ও ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সারেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তান। ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ এভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা। বিয়ের পর জর্জিনার সঙ্গে হাত ধরে আংটি পরা একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন সিআর সেভেন।

রোনাল্ডোর ঘনিষ্ঠ ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানও নবদম্পতির ছবি প্রকাশ করেছেন। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসা পর্যন্ত গোটা বিষয়টি ছিল কার্যত গোপনই। ২০১৬ সালে মাদ্রিদে তাঁদের প্রথম দেখা। সে সময় একটি গুচি বিপণিতে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন রোনাল্ডো। পরে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে ফের দেখা হয় দু’জনের। সেখান থেকেই সম্পর্কের শুরু। যা ধীরে ধীরে পরিণত হয় এক ঘনিষ্ঠ পরিবারে।

২০১৭ সালের নভেম্বরে রোনাল্ডো ও জর্জিনার কন্যা আলানা মার্টিনার জন্ম হয়। তার কয়েক মাস আগেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তান মাতেও ও এভাকে স্বাগত জানিয়েছিলেন রোনাল্ডো। তাঁদের বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়েও পাঁচ সন্তানকে একসঙ্গে বড় করে তুলেছেন রোনাল্ডো-জর্জিনা। স্পেন, ইতালি, ব্রিটেন থেকে সৌদি আরব, রোনাল্ডোর ফুটবলজীবনের নানা অধ্যায়ের সঙ্গে তাল মিলিয়েই বেড়ে উঠেছে তাঁদের পরিবার।

মাঠেও অবশ্য রোনাল্ডোর তারকা খ্যাতিতে কোনও ভাঁটা নেই। পর্তুগালের হয়ে ১৪৬টি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তিনি। পাঁচ বার জিতেছেন ব্যালন ডি’অর। সম্প্রতি রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপেও পর্তুগালের হয়ে খেলেছেন তিনি। যদিও সেই অভিযান রোনাল্ডো বা তাঁর দেশ, কারও কাছেই খুব একটা সুখের ছিল না। ক্লাব ফুটবলে এখন সৌদি প্রো লিগের আল নাসরের হয়ে খেলছেন ৪১ বছরের তারকা। শনিবার থেকেই নতুন ঘরোয়া মরশুমে মাঠে নামার কথা তাঁর। তার আগেই জীবনের নতুন ইনিংস শুরু করে ফেললেন রোনাল্ডো।

45 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের
ময়দান

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয়...

ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আলজারি জোসেফের বল ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট। এর পর মাত্র ৭৪ বলে কেরিয়ারের ৫৫ তম ওডিআই সেঞ্চুরিও এল ছক্কা হাঁকিয়েই।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 2 মিনিট
Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির
ময়দান

Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শচীন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন কিং কোহলি (Virat Kohli)।

২৭ সেপ্টে ২০২৬, ০৮:৫৩ পিএম · 2 মিনিট
ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ
ময়দান

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

বেঙ্গালুরু: ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পানামা। ম্যাচের আগে দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল বড় ফারাক। ভারত ১৩৮ নম্বরে থাকলেও পানামার অবস্থান ৪৪। তার উপর ২০২৬ বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে ভারতের এই ড্রকে স্বাভ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন
ময়দান

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন

আইচি-নাগোয়া: লম্বা দৌড়ের পর এ বার পদকের দিকে লাফ দেওয়ার পালা। এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর এবং ডেভিড পট্টুরাজ সলোমন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শ্রীশঙ্কর ৭.৮৪ মিটার লাফ...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.