JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম
Breaking
Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র...

Delhi Pollution: দিল্লির দূষণ রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের! ১৯১টি ইউনিট সিল

Delhi Pollution: দিল্লির দূষণ রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের! ১৯১টি ইউনিট সিল
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজধানীর পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক হয়ে উঠেছে। বাতাসে বিষের মাত্রা বাড়ছে, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের উপরেও বাড়ছে চাপ। একের পর এক পর্যালোচনা, বৈঠক, নতুন নির্দেশিকা এবং কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তাতেও কি নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি? দূষণের বিরুদ্ধে এবার আরও কঠোর অবস্থান নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

দিল্লির বায়ুর গুণমান প্রায় মারাত্মক পর্যায়ে পৌঁছে যাওয়ার একদিন পরেই পরিস্থিতি পর্যালোচনায় তৎপর হলো কেন্দ্র। শনিবার উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সেখানে জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিআর এবং সংলগ্ন শহর গুলিতে দূষণ নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ বিরোধী বিধি নিষেধ কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে এবার রাজ্যগুলির উপর বাড়ানো হচ্ছে সরাসরি প্রশাসনিক দায়বদ্ধতা।

কেন্দ্রের তরফে রাজ্য সরকার গুলিকে সচিব পর্যায়ের আধিকারিক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই আধিকারিক এর মূল দায়িত্ব হবে এনসিআর এলাকার বিভিন্ন শহরে দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি নিষেধ কার্যকর হচ্ছে কি না, তার উপর নজর রাখা। শুধু নির্দেশিকা জারি করে দায়িত্ব শেষ করতে চাইছে না কেন্দ্র। বরং বাস্তবে কোথায় নিয়ম মানা হচ্ছে না, কোথায় প্রশাসনিক গাফিলতি রয়েছে, তা চিহ্নিত করার উপরেও জোর দেওয়া হয়েছে।

বৈঠকে দূষণ ছড়ানো শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য ইউনিটের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বিষয়টি উঠে এসেছে। ইতিমধ্যেই নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১৯১ টি ইউনিট সিল করা হয়েছে বলে জানা গিয়েছে। দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দিল্লি ও সংলগ্ন অঞ্চলের বায়ু দূষণের পিছনে একাধিক কারণ কাজ করে। যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলো, শিল্প কারখানার নির্গমন এবং বিভিন্ন ধরনের জ্বালানি পোড়ানোর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাই বিচ্ছিন্নভাবে কোনও একটি পদক্ষেপ নয়, দূষণ রুখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কেন্দ্রের এই নির্দেশের পর এখন নজর রাজ্যগুলির প্রশাসনিক তৎপরতার দিকে। কাগজে-কলমে নয়, বাস্তবে দূষণ নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা নেওয়া হয়, তার উপরে নির্ভর করছে রাজধানী অঞ্চলের বাতাসের ভবিষ্যৎ।

5 Views 0 Likes 0 Comments

Related News

Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট
দেশ

Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

জম্মু-কাশ্মীরের কুলগ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই সন্দেহভাজন জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট।

১৬ নভে ২০২৬, ০৩:০৩ পিএম · 1 মিনিট
SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক?
দেশ

SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক?

ঘটনার পরই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায়।

১৬ নভে ২০২৬, ০২:৫৩ পিএম · 1 মিনিট
River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজেপি?
দেশ

River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগ...

সরকারি পরিসংখ্যান বলছে, বছরের অধিকাংশ সময়ই দিল্লিতে যমুনার জল ভয়াবহ রকমের দূষিত থাকে। কেবল বর্ষাকালে বন্যার জলে বর্জ্য ধুয়ে গেলে সাময়িক স্বস্তি মেলে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, গত মে মাসে বর্ষার আগে দিল্লির শেষ প্রান্ত আসগরপুরে যমুনার জলে ‘ফিকাল কলিফর্ম’ বা জীবাণুর মাত্রা স্নানের উপযোগী সীমার চেয়ে ৬৬০ গুণ বেশি ছিল

১৬ নভে ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট
Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট হাতে ব্রিটিশ দম্পতি!
দেশ

Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজ...

স্পোর্টস ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় ক্রিকেটের মেজাজে মেতে উঠলেন ব্রিটেনের রাজপরিবারের দুই সদস্য। একদিকে ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকর, অন্যদিকে ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। তিনজনকে একসঙ্গে গলি...

১৬ নভে ২০২৬, ০২:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.