স্বাধীনতা দিবসের সকালেই দেশু অনুরাগীদের জন্য এলো এক সুখবর। দেব এবং শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি দেশু ৭ এর নতুন পোস্টার সামনে আসতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে অনুরাগীদের মধ্যে হইহই রব উঠেছে।
লাদাখের বুকে প্রেমে মোড়ানো এই পোস্টার মনে করিয়ে দেয় সেই সময় টলিউডের বহু চর্চিত অফ স্ক্রিন এবং অন স্ক্রিন জুটির কথা। পোস্টারে দেখা যাচ্ছে, পাহাড়ের নৈসর্গিক পরিবেশে একটি ক্রজার বাইকে দেব শুভশ্রী গাঢ় আলিঙ্গন। পেছনে বিস্তীর্ণ পাহাড়। শুভশ্রীর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে আছেন দেব আর শুভশ্রী আলতো করে আগলে রেখেছেন তাকে। এই রোমান্টিক দৃশ্য দর্শকেরা আগেও দেখেছে।
শুভশ্রীর পরণে ছিল থাই স্লিপ গাউন এবং লেদার জ্যাকেট আর জিনসে দেব। পোস্টার এর সঙ্গে বিশেষ ক্যাপশনে শুভশ্রী লেখেন, 'যতই আসুক না বাধা তোমায় আমায় করা যাবে না আলাদা..., তাদের চোখে ভালোবাসা, শিরায় আগুন। রোমান্স আর অ্যাকশনের নতুন চ্যাপ্টারের জন্য তৈরি থাকুন।'
বেশ কিছুদিন হলো লাদাখে এই গানের শুটিং শেষ করেছেন দেব শুভশ্রী। ফিরে এসে কলকাতা এয়ারপোর্টে তাদের গুডবাই হাগ নিয়েও হয়েছে বহু চর্চা। পোস্টারেও সেই একই ছবি দেখে কমেন্ট বক্সে উপচে পরছে অনুরাগীদের ভালোবাসা।
নেটিজেনরা অনেকেই রুক্মিণী আর রাজকে নিয়ে মজার কমেন্টও করেছেন। তাদের পেশার তারিফ করে অনেকে এটাও বলেন, 'রাজ ও রুক্মিণীর সহযোগিতা ছিল বলেই দেব এবং শুভশ্রী একসাথে নতুনভাবে কাজ শুরু করতে পেরেছে।
সিনেমাটির নির্দেশনা থেকে শুরু করে পরিচালক এবং প্রযোজক সবটাই দেব নিজে। পুজো উপলক্ষে ২০২৬ এ ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এখন দেখার দুর্গাপুজোর বক্স অফিসে কতখানি ঝড় তুলবে দেশু ৭।