JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৩:০০ পিএম
Breaking
Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী... ভোট চুরির পর এবার আসন চুরি? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সৌরভের! IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু... সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে গ্যাস সর... Sunil Gavaskar: আকাশ দীপের বদলি নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি? Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী... ভোট চুরির পর এবার আসন চুরি? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সৌরভের! IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু... সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে গ্যাস সর... Sunil Gavaskar: আকাশ দীপের বদলি নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি?

Dhruv Jurel: বাবার প্রতি ধ্রুবর স্যালুটের নেপথ্যে লুকিয়ে আবেগের কাহিনি

Dhruv Jurel: বাবার প্রতি  ধ্রুবর স্যালুটের নেপথ্যে লুকিয়ে আবেগের কাহিনি
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মাঠে যখনই কোনও মাইলফলক স্পর্শ করেন ধ্রুব জুরেল, তখনই দেখা যায় তাঁর বিশেষ স্যালুট। ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন জানানোর পাশাপাশি গ্যালারির দিকে তাকিয়ে সেনার কায়দায় স্যালুট করেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক। কিন্তু কেন এই বিশেষ ভঙ্গি? এর পিছনে রয়েছে তাঁর বাবা নেমচাঁদ জুরেলের বীরত্ব, আত্মত্যাগ এবং দেশপ্রেমের কাহিনি। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার হয়ে লড়াই করেছিলেন তিনি। বাবার সেই সাহসিকতাকেই প্রতিটি সাফল্যের মুহূর্তে সম্মান জানান ধ্রুব।

কার্গিল যুদ্ধে যাওয়ার আগে স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন নেমচাঁদ। যুদ্ধ থেকে জীবিত ফিরে আসতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল তাঁর মনে। তাই পরিবারের ভবিষ্যতের কথা ভেবে নিজের সঞ্চয় ও স্থায়ী আমানতের হিসাব স্ত্রীকে বুঝিয়ে দিয়েছিলেন। প্রয়োজনে কীভাবে টাকা জোগাড় করতে হবে, সেই নির্দেশও দিয়েছিলেন। এমনকি টাকা বুঝেশুনে খরচ করার পরামর্শ দিয়েছিলেন স্ত্রীকে।

ভারতীয় সেনার অষ্টম জাঠ রেজিমেন্টের সদস্য ছিলেন নেমচাঁদ। কার্গিল যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি তিনি। ২০০৮ সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর নেন। যুদ্ধের সময় অবশ্য জন্মই হয়নি ধ্রুবর। তখন তাঁর দিদি ছিল পরিবারের একমাত্র সন্তান। যুদ্ধ শেষ হওয়ার পর ২৬ জুলাই বিজয় দিবস পালিত হয়। পরদিন পাহাড় থেকে সমতলে নেমে আসে তাঁদের রেজিমেন্ট। সেই স্মৃতি আজও আবেগপ্রবণ করে তোলে নেমচাঁদকে।

ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন ধ্রুব। কিন্তু ক্রিকেটের প্রতি ভালবাসা বাড়তে থাকায় খেলাকেই জীবনের প্রধান লক্ষ্য করে নেন তিনি। দশম শ্রেণির পরীক্ষাও কোনওরকমে উত্তীর্ণ হন। তবে ছেলের স্বপ্নপূরণে কখনও বাধা হয়ে দাঁড়াননি বাবা। ব্যাট, জুতো কিংবা অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে কোনও আপস করেননি নেমচাঁদ।

ছেলের আন্তর্জাতিক অভিষেকের সময় অবশ্য বৃন্দাবনে বাঁকে বিহারীর দর্শনে গিয়েছিলেন তিনি। ধ্রুব আমন্ত্রণ জানালেও মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত বদলাননি। সম্প্রতি ছেলের খেলা দেখতে প্রথমবার বিদেশেও গিয়েছেন বাবা-মা।

একসময় দেশের সীমান্ত রক্ষার জন্য দুর্গম পাহাড়ে লড়াই করেছেন নেমচাঁদ। আজ তাঁর ছেলে দেশের সম্মান রক্ষার লড়াই চালাচ্ছেন ক্রিকেটের মাঠে। তাই ধ্রুবর প্রতিটি স্যালুট শুধু বাবার প্রতি শ্রদ্ধা নয়, একজন সেনা জওয়ানের আত্মত্যাগের প্রতি সন্তানের গভীর ভালবাসার প্রকাশ।

2 Views 0 Likes 0 Comments

Related News

সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি
ময়দান

সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তান...

স্পোর্টস ডেস্ক: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সামনে জোড়া শিরোপা জয়ের হাতছানি। দুরন্ত পারফরম্যান্স করে মহিলাদের দ্বৈত ও একক, দুই বিভাগেই ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় খেলোয়াড়রা। দ্বৈত বিভাগে ফাইনালে...

২৯ নভে ২০২৬, ০২:২৮ পিএম · 2 মিনিট
Sunil Gavaskar: আকাশ দীপের বদলি  নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি?
ময়দান

Sunil Gavaskar: আকাশ দীপের বদলি নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি...

স্পোর্টস ডেস্ক: আকাশ দীপের চোটে কনকাশন পরিবর্ত হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণকে বেছে নিয়েছে ভারতীয় দল। কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের। তাঁর মতে, ক্রাইস্টচার্চ টেস্টে আকাশ দীপের পরিবর...

২৯ নভে ২০২৬, ০২:১১ পিএম · 2 মিনিট
D Gukesh: গুকেশ-সিন্দারভের লড়াইয়ে এখনও অধরা জয়ের স্বাদ, অপেক্ষা কি বড় চালের?
ময়দান

D Gukesh: গুকেশ-সিন্দারভের লড়াইয়ে এখনও অধরা জয়ের স্বাদ, অপেক্ষা কি বড় চালের?

স্পোর্টস ডেস্ক: বিশ্ব দাবার মঞ্চে লড়াই চলছে, কিন্তু এখনও কেউ কাউকে টেক্কা দিতে পারছেন না। একের পর এক ম্যাচ ড্র। জেনেভায় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ গেমেও জয়ের মুখ দেখলেন না বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ কিংবা চ্যালেঞ্জ...

২৯ নভে ২০২৬, ০২:০৪ পিএম · 2 মিনিট
Harbhajan Singh: হরভজনের কাছে পাক সমর্থকের বিশেষ আর্জি, কী জবাব দিলেন ভাজ্জি?
ময়দান

Harbhajan Singh: হরভজনের কাছে পাক সমর্থকের বিশেষ আর্জি, কী জবাব দিলেন ভাজ্জি?

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই এখন মাঠে উত্তেজনা, স্লেজিং আর বিবাদ। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্যের ছবিও যেন ক্রমশ ফিকে হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং এশিয়া কাপ রাইজিং স...

২৯ নভে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.