JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০২:৩৭ পিএম
Breaking
Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শট... Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী কর... OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন স... অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম Narendra Modi: মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে ফের সরব মোদী, বিরোধীদের বাধা কাটিয়ে আইন কার্... SRFTI: ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চ ভাঙচুর, ছাত্রীদের হেনস্তার অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড SRFTI-... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শট... Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী কর... OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন স... অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম Narendra Modi: মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে ফের সরব মোদী, বিরোধীদের বাধা কাটিয়ে আইন কার্... SRFTI: ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চ ভাঙচুর, ছাত্রীদের হেনস্তার অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড SRFTI-...

সিরাজকে বাদ দেওয়া ভুল নয়, সাফাই ভারতীয় শিবিরের!

সিরাজকে বাদ দেওয়া ভুল নয়, সাফাই ভারতীয় শিবিরের!
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। দলের অভিজ্ঞ পেসারকে বসিয়ে রেখে কেন খেলানো হল অংশুল কম্বোজকে? কেনই বা চার পেসারের বদলে স্পিনার ওয়াশিংটন সুন্দরকে বাড়তি গুরুত্ব দেওয়া হল? এমন একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। এবার সেই বিতর্কে মুখ খুলে দলের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁর স্পষ্ট বক্তব্য, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। বরং পাঁচ দিনের ম্যাচের কথা মাথায় রেখেই সেরা দল বেছে নেওয়া হয়েছিল।

কোটাকের দাবি, সিরাজের কোনও সমস্যা নেই। তাঁকে বাদ দেওয়ার পিছনে অন্য কোনও কারণও নেই। দলের নির্বাচনের সময় শুধু প্রথম দিনের কথা ভাবা হয়নি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনের পরিস্থিতিও মাথায় রাখা হয়েছিল। তাই সিরাজকে বাইরে রাখার সিদ্ধান্তকে ভুল বলে মানতে নারাজ ভারতীয় শিবির।
ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে রাখার কারণও ব্যাখ্যা করেছেন কোটাক। তাঁর মতে, নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটিংয়ে চারজন বাঁহাতি ব্যাটার থাকায় সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিপক্ষের ব্যাটিং বিন্যাসের কথা মাথায় রেখেই এই বোলিং আক্রমণ সাজানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

প্রথম টেস্টের শুরুতে অবশ্য ভারতীয় বোলাররা দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। জসপ্রীত বুমরাহর নেতৃত্বে মাত্র ৬০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু কুকাবুরা বলের ঔজ্জ্বল্য কমতেই ছবিটা বদলে যায়। ত্রিশতম ওভারের পর থেকে আর সেভাবে উইকেটের দেখা পায়নি ভারত। হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের অপরাজিত জুটি ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়। দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৪৩ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। নিকোলস অপরাজিত ১১৩ এবং ফিলিপস ৯৪ রান করেন।

তরুণ পেসার কম্বোজের বোলিংয়ের গতির সমালোচনাও উড়িয়ে দিয়েছেন কোটাক। তাঁর মতে, সব পরিস্থিতিতে শুধু গতিই গুরুত্বপূর্ণ নয়। ঘণ্টায় ১২৬ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বল করলেও সমস্যা নেই। সঠিক সময়ে সঠিক জায়গায় বল করাটাই আসল। প্রসিদ্ধ কৃষ্ণের পাশেও দাঁড়িয়েছেন ভারতীয় ব্যাটিং কোচ। তাঁর বক্তব্য, প্রসিদ্ধ আক্রমণাত্মক বোলার। তাই উইকেট নেওয়ার পাশাপাশি কিছু রান খরচ হওয়ার সম্ভাবনাও থাকে। শুধু রান দেওয়ার জন্য তাঁর সমালোচনা করা ঠিক নয়। নিউজিল্যান্ডের ব্যাটারদেরও কৃতিত্ব দিয়েছেন কোটাক। তাঁর মতে, রোদ ঝলমলে আবহাওয়ার কারণে পিচের আর্দ্রতা প্রত্যাশার চেয়ে দ্রুত শুকিয়ে গিয়েছিল। ফলে বোলাররা প্রথম দিকে যে সাহায্য পেয়েছিলেন, পরে তা কমে যায়। নতুন বলেই বেশি সুবিধা মিলেছিল। সব মিলিয়ে সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও ভারতীয় শিবির নিজেদের পরিকল্পনা থেকে সরতে নারাজ।

6 Views 0 Likes 0 Comments

Related News

India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শটে আত্মঘাতী ব্যাটাররা
ময়দান

India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টে ভারতের বিপর্যয়ের পিছনে শুধু পিচের দোষ দিয়ে লাভ নেই। একের পর এক ক্যাচ ফেলা এবং দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন—দু’টি বিষয়ই ভারতকে আরও কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। ...

২৮ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
India vs New Zealand: আকাশ দীপের পাঁচ উইকেটেও রক্ষা নেই! ব্যাটিং বিপর্যয়ে খাদের কিনারায় ভারত
ময়দান

India vs New Zealand: আকাশ দীপের পাঁচ উইকেটেও রক্ষা নেই! ব্যাটিং বিপর্যয়ে খাদের কি...

স্পোর্টস ডেস্ক: বল হাতে একাই লড়লেন বাংলার আকাশ দীপ। তাঁর দুরন্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামল ৩৫৬ রানে। তুলে নিলেন পাঁচটি উইকেট। কিন্তু আকাশের এই অসাধারণ পারফরম্যান্সের মর্যাদা রাখতে পারল না ভারতীয় ব্যাটিং বিভ...

২৮ নভে ২০২৬, ১২:৩৯ পিএম · 2 মিনিট
Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয় রেসলারের
ময়দান

Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয়...

নিউজ ডেস্ক: রিংয়ে তাঁর উপস্থিতিই ছিল প্রতিপক্ষের কাছে আতঙ্কের। বিশাল চেহারা, শক্তিশালী আক্রমণ এবং বিধ্বংসী পারফরম্যান্সের জন্য অল্প সময়েই WWE-র দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ব্রনসন রিড। কিন্তু মাত্র ৩৮ বছর বয়সেই শেষ হ...

২৮ নভে ২০২৬, ১০:১৭ এএম · 3 মিনিট
Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল বিশ্বে ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা
ময়দান

Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিত...

বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অভাবনীয় ও ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছেন কোটি কোটি ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো একই দলে খেলতে পারেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী 'লা বোম্বোনেরা' স্টেডিয়ামে এই প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে ইতিমধ্যেই আটবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। তবে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে আমন্ত্রণ জানানো হলেও তাঁর অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি।

২৭ নভে ২০২৬, ০৯:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.