JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৮:৫২ পিএম
Breaking
গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ

রবিবার যুবভারতীতে মহারণ, শুরু টিকিট বিক্রি

রবিবার যুবভারতীতে মহারণ, শুরু টিকিট বিক্রি

কলকাতা, সুদীপ্তা দাস: আগামী রবিবার ডুরান্ড কাপে ফাইনাল। আর ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মহারণ। রবিবার ফের শহরে বড় ম্যাচ। ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান। আর সেই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে দুই দলের সমর্থকদের মধ্যে। শুরু হয়ে গেল টিকিট বিক্রি। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল ডুরান্ড কমিটি।

ডুরান্ডের প্রথম সেমিতে যুবভারতীতে এসসি দিল্লিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে ইস্টবেঙ্গল। অপরদিকে বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেডকেও টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে মোহনবাগান। যার ফলে রবিবার যুবভারতীতে ফের ডার্বি। আর এরফলে ডুরান্ড শুরু হয় ডার্বি দিয়ে আর শেষ হবে ডার্বি দিয়ে। 

এদিন ডুরান্ডের তরফ থেকে সূচি প্রকাশ করা হয়, তাতে দেখা যায়, শুক্রবার দুপুর ১২টা থেকে ছাড়া হয় ফাইনালের টিকিট। যার ইতিমধ্যে বুকিংও শুরু হয়ে গিয়েছে। অনলাইনে কাটা হচ্ছে ডুরান্ড ফাইনালের টিকিট। যেখানে সর্বনিম্ন টিকিটের দাম ২৫০ টাকা। মোহনবাগানের জন্য বরাদ্দ করা হয়েছে C1, D1, D3, C2, C3 এবং D2 গ্যালারি। যেখানে C1, D1, D3 ব্লকের টিকিটের দাম নির্ধারিত করা হয়েছে ২৫০ টাকা। C3 ও D2 ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা।

অন্যদিকে, ইস্টবেঙ্গলের জন্য বরাদ্দ করা হয়েছে B1, B3, C1, B2, C3 এবং C2 রাইট ব্লক। B1, B3 এবং C1 ব্লকের টিকিটের দাম ২৫০ টাকা। B2 এবং C3 ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা। C2 রাইট ব্লকের টিকিটের দাম ৩৫০ টাকা। ২০২৩ সালের ডুরান্ড কাপেও চিত্রটা কার্যত একই ছিল। ২০২৩ সালে শেষবার ডুরান্ড ফাইনালে দেখা গিয়েছিল কলকাতা ডার্বি ।

চলতি ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান উঠলেও, শেষ দুই ম্যাচে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে দুই দল। কোয়ার্টার ফাইনালে আর্মি একাদশের বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় হাবাসের দল। সেমিতে দিল্লির বিরুদ্ধে জয় টাইব্রেকারে। অপরদিকে বাগানশিবির কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি এবং সেমিতে নর্থইস্টের বিরুদ্ধে জয় পায় টাইব্রেকারের । ফলে ফাইনালের আগে দুই দলই গোল সমস্যায় ভুগছেন তা বলাই যাই। 

59 Views 1 Likes 0 Comments

Related News

ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের
ময়দান

ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হ...

   ঘরের মাঠ যুবভারতীতে পিছিয়ে থেকেও এসসি দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল । লাল-হলুদের হয়ে গোল এডমুন্ড এবং লোবার । এই ড্রয়ের ফলে ঘরের মাঠে ১ পোটেন্টেই সন্তুষ্ট থাকতে হল হাবাসের দলকে ।  ম্য...

২০ নভে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
বাংলার দাপটে উড়ল মিজোরাম
ময়দান

বাংলার দাপটে উড়ল মিজোরাম

   স্পোর্টস ডেস্ক: সাফল্যের ছন্দে ফিরেই যেন আরও ভয়ংকর হয়ে উঠল বাংলা। প্রতিযোগিতার শুরুতে কর্ণাটকের কাছে হার দিয়ে অভিযান শুরু করতে হলেও পরের ম্যাচগুলি থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল দল। আর মিজোরামের বি...

২০ নভে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ
ময়দান

কংগ্রেস সাংসদের অভিযোগে ক্ষুব্ধ গম্ভীরের শৈশবের কোচ

  স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজের জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। ভারতীয় দলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ধর্মীয় ইঙ্গিত করেছিলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। এবার সেই মন...

২০ নভে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট
ট্রফি বিতর্কে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট ভারতের
ময়দান

ট্রফি বিতর্কে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট ভারতের

   স্পোর্টস ডেস্ক: ফাইনালের বল মাঠে গড়াল না, বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। অথচ তার পরেও এশিয়া কাপের ট্রফি তুলে দেওয়া হল পাকিস্তানের হাতে। এমনই বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে উত্তাল ব্লাইন্ড ক্রিকেটের মঞ...

২০ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.