JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০১:২২ এএম
Breaking
CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ

AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে

AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এএফসি কাপের ম্যাচে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের । এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইরাকের দল আল শোর্তার কাছে হারাল আন্তোনিও লোপেজ হাবাসের দল । জোড়া গোল ডেভিডের ।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় আন্তোনিও লোপেজ হাবাসের দল । যার ফলে ম্যাচের ৮ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ । ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেন ডেভিড । হার্দিকের বাড়ানো বলে গোল করেন তিনি । যদিও এই ব্যবধান বেশি সময় পর্যন্ত ধরে রাখতে পারেনি হাবাসের দল । ম্যাচের ১৪ মিনিটে গোল শোধ করে আল শোর্তা। ডিফিন্সের ভুলে গোল হজম করে লাল-হলুদ । কর্নার থেকে বল পান আল শোর্তার আহমেদ ইয়াহা। তিনি বল পেয়ে সরাসরি হেড দিয়ে জালে বল জড়িয়ে দেন। 

এরপর ম্যাচে পাল্টা আক্রমণ চালায় ইস্টবেঙ্গল । যার ফলে ম্যাচের ২১ মিনিটে সুযোগ চলে আসে লাল-হলুদের সামনে । বক্সের অনেকটা বাইরে থেকে দূরপাল্লার শট নেন লালচুননুঙ্গা। বলটা বাঁক খায়, বিপক্ষের গোলকিপার কোনওমতে সেটাকে আটকান। এরপর একের পর এক আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ । যার ফলে ম্যাচের ৪০ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল চলে আসে ডেভিডে পা থেকে । ফ্রিকিক থেকে গোল করে দলকে ২-১ এ এগিয়ে দেন তিনি । এর ঠিক কয়েক মিনিটের মধ্যে ফের সুযোগ চলে আসে লাল-হলুদের সামনে । সেই ডেভিড ।  জয় গুপ্তা ডেভিডকে বল বাড়ান, বক্সের সামনে থেকে ডেভিড শট নেন, কিন্তু তা পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে হাবাসের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁজ বাড়ায় ইরাকের দল । যার ফলে ম্যাচের ৫১ মিনিটেই সমতা ফেরায় আল শোর্তা ।  আল শোর্তার হয়ে গোলটি করেন হুসেইন আলি । বক্সের বাঁদিক থেকে আহমেদ ইয়াহা বল বাড়ান হুসেলকে ।  এর ঠিক কয়েক মিনিটের তৃতীয় গোলটি করে ফেলে ইরাকের দলটি । পরিবর্ত হিসেবে নামা ক্রিস্তিয়ান বার্কোর মাপা কর্নার দেন। বলটা সরাসরি যায় কিংসলে কুকু-র কাছে। তিনি বল পেয়ে কোনও ভুল না করে ইস্টবেঙ্গলের নিয়ার পোস্টে মারেন। যার ফলে ৩-২ গোলে এগিয়ে যায় আল শোর্তা ।  

এরপর ম্যাচে ফের আক্রমণ চালায় ইস্টবেঙ্গল । যার ফলে ম্যাচের ৫৫ মিনিটে সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের সামনে । বক্সের বাইরে থেকে জয় গুপ্তা মাপা বল বাড়ান ডেভিডকে। তিনি গোল লক্ষ্য করে শট নিলেও বিপক্ষের গোলকিপার জালাল পাঞ্চ করে বল বের করে দেন। এরপর ফের সুযোগ পায় ইস্টবেঙ্গল । এবারও ডেভিড । তিনি শট নিলে তা বাঁচিয়ে দেন আল শোর্তার গোলরক্ষক । এরপর চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই । তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি হাবাসের দল ।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
23 Views 0 Likes 0 Comments

Related News

Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা
ময়দান

Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর...

নিউজ ডেস্ক: একটা সময় চুটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন। মুশির খান, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে খেলেছেন। কিন্তু, লিঙ্গ পরিবর্তনের পর ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া বাঙ্গার। কারণ, ভারতে লিঙ্গ পরিবর্তনের ...

১৩ অক্টো ২০২৬, ০৭:৫০ পিএম · 1 মিনিট
Vaibhav Suryavanshi: দলে জায়গা হচ্ছে না বৈভবের, গম্ভীরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘বেবি বসের’ ছোটবেলার কোচের
ময়দান

Vaibhav Suryavanshi: দলে জায়গা হচ্ছে না বৈভবের, গম্ভীরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযো...

স্পোটস ডেস্ক: বিস্ফোরক ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর ছোটবেলার কোচ মণীশ ওঝা । তোপ দাগলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে । এক সর্বভারতীয় সংবাদমাধমে ওঝা বলেন, টিম ম্যানেজমেন্টে  একনায়কতন্ত্র চলছে ।আই...

১৩ অক্টো ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
Smriti Mandhana: ওডিআই ব্যাটিংয়ে শীর্ষে স্মৃতি, প্রথম দশে জায়গা করে নিলেন হরমনপ্রীতও
ময়দান

Smriti Mandhana: ওডিআই ব্যাটিংয়ে শীর্ষে স্মৃতি, প্রথম দশে জায়গা করে নিলেন হরমনপ্রী...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ৩ ফরম্যাটে ভারতের অধিনায়ক তিনি। চলতি বছরে রয়েছেন সাফল্যের শিখরেও। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়েও শীর্ষস্থান ধরে রাখলেন স্মৃতি মান্ধানা। ৭৯০ পয়েন্ট নিয়ে ওডিআই ব্যাটিংয়ের শীর্ষে স্মৃতি। প্রথম দশে রয়ে...

১৩ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম · 1 মিনিট
Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত?
ময়দান

Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত?

স্পোর্টস ডেস্ক: মেজাজটাই তো আসল রাজা। সেটাই ফের মনে করালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিএনএন পর্তুগালে রোনাল্ডোর সাক্ষাৎকার ঘিরে তুমুল সমালোচনা বিশ্ব ফুটবলে। ওই সাক্ষাৎকারে রোনাল্ডো দাবি করেছেন, তিনিই সর্বকালের সেরা ফুটবলার।...

১৩ অক্টো ২০২৬, ০৪:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.