JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:১৩ পিএম
Breaking
রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে, বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে, বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন

প্রতি মাসে প্রশ্নফাঁস, শাস্তি সংখ্যা শূন্য, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী

প্রতি মাসে প্রশ্নফাঁস, শাস্তি সংখ্যা শূন্য, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী

আবারো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কালো ব্যাচ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ১০ বছরে দেশে ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অথচ একটিও ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করতে পারেনি কেন্দ্রীয় সরকার। 

বর্তমানে প্রশ্নপত্র ফাঁস এখন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। দেশের শিক্ষা ব্যবস্থার গভীর সংকট দেখা দিয়েছে। ভারত একসময় সেরা শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত ছিল।কিন্তু আজ সেই দেশ দুর্নীতি ও কারচুপির কবলে। এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারকে।

এরই পাশাপাশি আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হন কংগ্রেস নেতা। তাঁর প্রশ্ন, 'স্বচ্ছ ও ন্যায্য পরীক্ষা ব্যবস্থার দাবি জানানোই কি ছাত্রদের অপরাধ?' অভিযোগ, শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, হেনস্তা এবং ভয় দেখিয়ে আন্দোলন দমনের চেষ্টা চলছে। এটা কোনভাবেই মেনে নেওয়া যাবে না।

রাহুল গান্ধী আরো দাবি করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর পরীক্ষার মুখে প্রশ্নপত্র ফাঁসের খবর ছাত্র-ছাত্রীদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। অনেকেই হতাশায় ডুবাই গিয়ে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর হিসাব অনুযায়ী, 'গত এক দশকে ধারাবাহিক প্রশ্নফাঁসের ঘটনায় প্রায় ৭.৫ কোটি ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।' কেউ কেউ ভুল পথ বেছে নিয়েছে।

এইদিন ছাত্রদের তিন দফা দাবিকে সামনে আনেন লোকসভার বিরোধী দলনেতা। ‌ তার দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা চাওয়া।

এরই সঙ্গে পুলিশের হাতে আটক হওয়া প্রসঙ্গেও তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সমস্যা তার কাছে সবচাইতে বড়। ‌ তার কথায়, 'আমার মুখ থেকে রক্ত বের হলেও সেটা বড় বিষয় নয়। দেশের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎই আজ সবচেয়ে বড় প্রশ্ন। কংগ্রেস সবসময় তাঁদের পাশে থাকবে।'

আটক হওয়ার পরেও রাহুল গান্ধীর এই সাংবাদিক সম্মেলন ছাত্র-ছাত্রীদের মনে অনেকটাই প্রভাব ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।‌ কারণ বরাবরই ছাত্রদের জন্য প্রশ্ন তুলেছেন লোকসভার এই বিরোধী দলনেতা।

11 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.