JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০১:১৬ পিএম
Breaking
Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল... S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ Mahadev Betting App : মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে CBI-এর বড় অভিযান, ৬ রাজ্যে ৩৩ জায়গায়... US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যা... Abhishek Banerjee : ২ মে-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে FIR, আজ দুপুর ১২টায় থানায় হাজিরার... Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি Headline: ১৪ নভেম্বরের রাশিফল! অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য নাকি সম্পর্কে অশান্তি , ১২ রাশ... Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল... S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ Mahadev Betting App : মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে CBI-এর বড় অভিযান, ৬ রাজ্যে ৩৩ জায়গায়... US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যা... Abhishek Banerjee : ২ মে-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে FIR, আজ দুপুর ১২টায় থানায় হাজিরার... Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি Headline: ১৪ নভেম্বরের রাশিফল! অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য নাকি সম্পর্কে অশান্তি , ১২ রাশ...

Form 6: SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, Form 6 থেকে সরল অতিরিক্ত ঘোষণা, কোথায় কী বদলাল?

Form 6: SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, Form 6 থেকে সরল অতিরিক্ত ঘোষণা, কোথায় কী বদলাল?
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: ভোটার তালিকায় নতুন করে নাম তোলার আবেদন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন করল নির্বাচন কমিশন। যেসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে Special Intensive Revision (SIR) প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে, সেখানে অনলাইন Form 6-এর সঙ্গে যুক্ত অতিরিক্ত SIR ঘোষণা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ECI)।

কমিশনের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে ইচ্ছুক আবেদনকারীদের এবার থেকে শুধুমাত্র Registration of Electors Rules, 1960 অনুযায়ী নির্ধারিত বিধিবদ্ধ Form 6 জমা দিতে হবে।

জানা গিয়েছে, অতিরিক্ত ঘোষণাপত্রটি ইতিমধ্যেই ECINET অ্যাপ্লিকেশন ও পোর্টাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির Chief Electoral Officer (CEO)-এর ওয়েবসাইট থেকেও ওই অতিরিক্ত ঘোষণা সরানো হয়েছে। অর্থাৎ যেখানে SIR প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেখানে নতুন ভোটারদের জন্য পুরনো বিধিবদ্ধ Form 6-ই প্রযোজ্য হবে।

এই পরিবর্তনের সূত্রপাত নির্বাচন কমিশনের ২৬ সেপ্টেম্বরের সিদ্ধান্ত থেকে। কমিশন তখন স্পষ্ট করেছিল যে Form 6-এর সঙ্গে যুক্ত অতিরিক্ত ঘোষণা শুধুমাত্র SIR চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে। SIR-এর বাইরে সাধারণ সময়ে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে Registration of Electors Rules, 1960 অনুযায়ী নির্ধারিত ফর্মই ব্যবহার করতে হবে।

কেন বিতর্কে Form 6?

Form 6 নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেও মতপার্থক্য তৈরি হয়েছিল বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়। Indian Express-এর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনার বিবেক যোশী এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু Form 6-এ পরিবর্তন আনার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।

বিবেক যোশীর বক্তব্য ছিল, Form 6 যেহেতু Registration of Electors Rules, 1960-এর অধীনে নির্ধারিত একটি বিধিবদ্ধ ফর্ম, তাই নিয়ম সংশোধন না করে সেটিতে পরিবর্তন আনা যায় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পরবর্তীতে সুখবীর সিং সান্ধুও ওই আপত্তির সঙ্গে সহমত প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, অতিরিক্ত ঘোষণাটি Form 6-এর মূল কাঠামোয় স্থায়ী পরিবর্তন নয়। এটি SIR প্রক্রিয়ার অংশ হিসেবেই যুক্ত করা হয়েছিল। কমিশনের দাবি, SIR চলাকালীন এই অতিরিক্ত ঘোষণার প্রয়োজনীয়তা আদালতের পর্যবেক্ষণেও সমর্থন পেয়েছে।

এরপর ২৬ সেপ্টেম্বর কমিশন বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করে। জানানো হয়, SIR চলাকালীন অতিরিক্ত ঘোষণাটি প্রযোজ্য থাকবে, কিন্তু SIR শেষ হয়ে গেলে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১৯৬০ সালের নিয়ম অনুযায়ী নির্ধারিত বিধিবদ্ধ ফর্ম ব্যবহার করতে হবে।

সেই সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই এবার SIR শেষ হয়ে যাওয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অনলাইন Form 6 থেকে অতিরিক্ত ঘোষণাটি সরিয়ে নেওয়া হল।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপ এমন সময়ে এল, যখন SIR-এর পদ্ধতি এবং Form 6-এর অতিরিক্ত ঘোষণাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্ক চলছে। ফলে কমিশনের এই নতুন নির্দেশিকা নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় কী প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে।

164 Views 0 Likes 0 Comments

Related News

Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী
দেশ

Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালে...

নিউজ ডেস্ক: আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৭ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মোদী লেখেন, 'প্রয়াত প্রধানমন্ত...

১৪ নভে ২০২৬, ১২:১৪ পিএম · 2 মিনিট
S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ
দেশ

S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ

নয়াদিল্লি: যুদ্ধ, বাণিজ্যিক সংঘাত, প্রযুক্তির বিপ্লব এবং বদলে যাওয়া আন্তর্জাতিক সম্পর্ক। দ্রুত পাল্টাচ্ছে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কী হওয়া উচিত? আন্তর্জাতিক অস্থিরতার মোকাবিলায় ...

১৪ নভে ২০২৬, ১২:০১ পিএম · 4 মিনিট
Mahadev Betting App : মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে CBI-এর বড় অভিযান, ৬ রাজ্যে ৩৩ জায়গায় তল্লাশি
দেশ

Mahadev Betting App : মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে CBI-এর বড় অভিযান, ৬ রাজ্যে ৩৩...

বিদেশ থেকে পরিচালিত হচ্ছিল একটি গোটা নেটওয়ার্ক। যার শিকড় ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। সেই বেআইনি সাম্রাজ্যের পর্দা ফাঁস করতে এবার দেশজুড়ে বড়সড় অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI।

১৪ নভে ২০২৬, ১২:০০ পিএম · 1 মিনিট
Rahul Gandhi : . রাহুলের ফোনে আড়ি? বিস্ফোরক দাবি পবন খেরার!
দেশ

Rahul Gandhi : . রাহুলের ফোনে আড়ি? বিস্ফোরক দাবি পবন খেরার!

বিরোধী দলনেতার অভিযোগের পর এবার বিদেশী প্রযুক্তি কেনার সরকারি নথি সামনে এনে কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করালো কংগ্রেস নেতা পবন খেড়া।

১৩ নভে ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.