JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম
Breaking
Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন... Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে জামিন দি... SSKM Hospital: মায়ের রক্তচাপ ২২০ পার, তবুও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ! ভেন্টিলেশনে... Virat Kohli: ১১ বছরের লজ্জার রেকর্ড! ২০২৭ বিশ্বকাপে কোহলির জায়গা নিয়েই উঠছে বড় প্রশ্ন Suryakumar Yadav: ২৯ বলে ৮২! সূর্যের ব্যাটে ফের ঝড়, গুজরাতকে হারিয়ে জয় মুম্বইয়ের Giacomo Filibeck: রাহুলের পাশে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্য, তীব্র আপত্তি বিজেপির India UK Relations : মোদীর সঙ্গে বৈঠকে উইলিয়াম-ক্যাথরিন, নজরে রাজকীয় সফর Air Pollution: বিষাক্ত বাতাসে দমবন্ধ দশা, পরিবেশমন্ত্রীর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল পড়ুয়... Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন... Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে জামিন দি... SSKM Hospital: মায়ের রক্তচাপ ২২০ পার, তবুও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ! ভেন্টিলেশনে... Virat Kohli: ১১ বছরের লজ্জার রেকর্ড! ২০২৭ বিশ্বকাপে কোহলির জায়গা নিয়েই উঠছে বড় প্রশ্ন Suryakumar Yadav: ২৯ বলে ৮২! সূর্যের ব্যাটে ফের ঝড়, গুজরাতকে হারিয়ে জয় মুম্বইয়ের Giacomo Filibeck: রাহুলের পাশে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্য, তীব্র আপত্তি বিজেপির India UK Relations : মোদীর সঙ্গে বৈঠকে উইলিয়াম-ক্যাথরিন, নজরে রাজকীয় সফর Air Pollution: বিষাক্ত বাতাসে দমবন্ধ দশা, পরিবেশমন্ত্রীর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল পড়ুয়...

কর্মে উন্নতি থেকে প্রেমের সুখ, কেমন কাটবে আজকের দিন

কর্মে উন্নতি থেকে প্রেমের সুখ, কেমন কাটবে আজকের দিন

মেষ: ব্যবসার কাজে গতি বাড়বে। কাজের অভিজ্ঞতা থেকে উপকৃত হবেন। বাড়ির  সকলের সমর্থন পাবেন। কর্মজীবন এবং ব্যবসায় প্রভাব বজায় রাখবেন। অফিসে কর্মকর্তাদের সঙ্গে  সম্পর্ক ভালো হবে।

বৃষ:প্রেমের অনুভূতি বাড়বে। স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। সামাজিক খ্যাতি বৃদ্ধি পাবে। অফিসে ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। নতুন কোনো কাজের সুযোগসুবিধা আসতে পারে। 

মিথুন: বসের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন, পদোন্নতির সম্ভাবনা বাড়বে।
অফিসে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় সুদিন।  আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। প্রেমে আবেগ বাড়বে। আত্মীয়ের সঙ্গে সময় কাটালে সম্পর্ক মজবুত হবে।

কর্কট:  পর্যাপ্ত বিশ্রাম নিন। ব্যবসায় সফল হবেন। স্ত্রীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটতে পারে। কারও কথায় সহজে প্রভাবিত হবেন না। স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। বিভিন্ন কাজে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

সিংহ:  কাজের জন্য অফিসে প্রশংসিত হবেন। কর্মক্ষেত্রে নতুন কিছু  সুযোগ পাবেন। ব্যবসার জন্য দিনটি ভাল। তবে আর্থিক বিষয়ে সাবধানতা প্রয়োজন। দলগত কাজে সাফল্য আসবে। ভাইয়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন। রক্তের বন্ধন দৃঢ় হবে।  

কন্যা: প্রেমের জন্য ভালো সময়। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভাল হবে। নতুন বান্ধবির সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। বাড়ির লোকের সঙ্গে সময় কাটান। স্বাস্থ্য ভাল থাকবে। অনিয়মিত খাওয়া এড়িয়ে চলুন।  আত্মবিশ্বাসী হন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার কথা হতে পারে।

তুলা:  ব্যবসায় উন্নতির যোগ। রফতানি ব্যবসায় সাফল্য আসবে। ব্যবসার যোগাযোগের মাধ্যম প্রসারিত হবে। বাড়ির কাজে আগ্রহী হবেন। মানুষের সঙ্গে মেলামেশা করে আনন্দিত হবেন। নতুন কারুর সাথে বন্ধুত্ব হতে পারে। ভ্রাতৃত্ববোধ শক্তিশালী হবে।

বৃশ্চিক: গবেষণার জন্য শুভ দিন। কর্মক্ষেত্রে কষ্টের সম্মুখীন হতে হবে, তবে ধৈর্য ও পরিশ্রমে তা সামলে উঠবেন। অফিসে নতুন দায়িত্ব পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা। বাড়তি খরচ আসতে পারে। পরিকল্পনা মাফিক এগোলে কাজে সাফল্য মিলবে।

ধনু: সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সংযত ভাবে কথা বলুন। স্ত্রীর প্রতি নজর দিন। প্রেমিকার সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে সচেতন হন, হাড় বা জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় আর্থিক চাপ আসতে পারে। মায়ের জন্য স্ত্রীর সঙ্গে ঝামেলার আশঙ্কা।

মকর: অফিসের কাজে যুক্ত থাকবেন। ব্যবসায় মনোযোগ দিন। কাজ এবং ব্যবসায় চাপ থাকবে। স্ত্রীর কথা উপেক্ষা করবেন না। ব্যবসার সদস্যদের মধ্যে বিশ্বাস বাড়বে। পেটের সমস্যা বাড়তে পারে।

কুম্ভ: ব্যবসার কাজে মনোযোগ বাড়ান।কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। উন্নতির পথ খুলে যাবে। শিল্পীর অনুভূতি বাড়বে। অফিসে ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা। ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি শুভ।

মীন: ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন, কাজ সহজ হবে। প্রেমে আনন্দ বজায় থাকবে। ভাইয়ের সঙ্গে সময় কাটালে সম্পর্ক গভীর হবে। অফিসের বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন। স্বাস্থ্য ভাল থাকবে। অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন।

79 Views 0 Likes 0 Comments

Related News

Horoscope: প্রেম থেকে অর্থ, কী আছে ভাগ্যে? কী বলছে আজকের রাশিফল
জ্যোতিষ

Horoscope: প্রেম থেকে অর্থ, কী আছে ভাগ্যে? কী বলছে আজকের রাশিফল

নতুন কোনও সুযোগ আপনার সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে সম্পর্ক মধুর থাকবে। পুরনো কোনও বিনিয়োগ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে পারেন।

১১ নভে ২০২৬, ০৭:৫৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.