JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৪:৩৪ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

গলছে বরফ! ভারতের বাংলাদেশ সফর নিয়ে বড় খবর দিলেন তামিম

গলছে বরফ! ভারতের বাংলাদেশ সফর নিয়ে বড় খবর দিলেন তামিম

কলকাতা, নিউজ ডেস্ক: পদ্মাপারে যাচ্ছেন শুভমান গিলরা? দীর্ঘ টানাপোড়েনের পরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অবশেষে ইতিবাচক বার্তা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়। ২০২৬-২৭ মরশুমের শুরুতেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মোট ৬টি ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিবি। 

প্রস্তাবিত সূচি অনুযায়ী, এই সফরে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে দুই প্রতিবেশী। বিসিবি সভাপতি তামিম ইকবালের কথায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে তাদের আলোচনা চলছে। আর সেই আলোচনা যথেষ্টই ফলপ্রসূ।

সোমবার তামিম বলেন, ‘‘দুই ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমি অত্যন্ত আশাবাদী যে, ভারত খেলতে আসবে।’’ অন্যদিকে একটি বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, সফরটি আগামী বছরের গোড়ার দিকে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। খুব সম্ভবত জানুয়ারিতেই। 

বিসিসিআইয়ের তরফেও নাকি এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। যদিও এখনও পর্যন্ত বাংলাদেশ সফর আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি ভারতীয় বোর্ড। অর্থাৎ, সূচি নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি।

মেন ইন ব্লু-র বাংলাদেশ সফরটি প্রথমে হওয়ার কথা ছিল ২০২৫ সালের অগাস্টে। পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে করার পরিকল্পনা হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। 

কিন্তু দুই দেশের ক্রিকেট সম্পর্কে অবনতির জেরে সেই সূচিতেও তৈরি হয় অনিশ্চয়তা। এ বার সেই জট কাটিয়ে সফরটি নতুন করে আয়োজনের চেষ্টা চলছে। বিসিসিআইয়ের এক সূত্রের দাবি, ২০২৭ সালের জানুয়ারিতেই সিরিজটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনাও এখনও চলছে।

সম্প্রতি দুই বোর্ডের সম্পর্কে অবশ্য বরফ গলার ইঙ্গিতই মিলছে। তামিম বিসিবি সভাপতি হওয়ার পরই নয়া সমীকরণ তৈরি হয়েছে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে। চলতি মাসেই ভারতে এসে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স ঘুরে দেখেন তামিম। 

তার পরেই দুই বোর্ডের মধ্যে আলোচনা ফের নয়া গতি পেয়েছে বলে খবর। ফলে সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের গোড়াতেই সাদা বলের দ্বৈরথ দেখা যেতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে। তবে সফরের দিনক্ষণ এবং পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করতে দুই দেশের ক্রিকেট বোর্ডেরই আনুষ্ঠানিক ঘোষণা বাকি এখনও।

22 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.