JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১১:৩৯ পিএম
Breaking
Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায় Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায় Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি

Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভারতের

Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভারতের
গিলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে ৪০৬ রান তাড়া করে জয় টিম ইন্ডিয়ার ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ বা তার অধিক লক্ষ্যমাত্রা তাড়া করার ঘটনা ঘটেছিল মাত্র একবারই। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৩৫ রান তাড়া করতে নেমে ১ উইকেটের ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বুধবাসরীয় সন্ধ্যার গুয়াহাটিতে দ্বিতীয় দল হিসেবে সেই তালিকায় যোগ দেওয়ার পাশাপাশি তৈরি হল একাধিক নজির। এ দিনই ওডিআই ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক পেরোনোর পাশাপাশি দেশের মাটিতে ২০০টি ছক্কা মারার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে ওডিআইতে এই ইনিংসে সর্বাধিক রানের ইনিংস খেললেন শুভমান গিল। ওয়ানডে ইতিহাসে এই প্রথমবার দুই দল মিলিয়ে তিন অঙ্ক পেরোলেন মোট ৫ জন ক্রিকেটার। সব মিলিয়ে বর্ষাপাড়ায় আক্ষরিক অর্থেই রান-বর্ষা তথা রেকর্ড-বর্ষার সাক্ষী থাকলেন দর্শকরা। যা বাড়তি মাত্রা পেল শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া ৮ উইকেটের জয় ছিনিয়ে নিয়ে এ দিনই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করে ফেলায়।

এ দিন বর্ষাপাড়ায় কার্যত চার-ছয়েরই বৃষ্টি নামিয়েছিলেন ব্যাটাররা। তবে বাকি সবাইকে ছাপিয়ে শো-স্টপার ওয়ান এন্ড অনলি গিলই। মাত্র ৬২ বলে সেঞ্চুরিতে পৌঁছনোর পর তাতেই সন্তুষ্ট থাকেননি সব মিলিয়ে ২৬টি চার এবং ৮টি ছক্কা হাঁকানো ভারত অধিনায়ক। লাঠিচার্জ জারি রেখে কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান পূর্ণ করেন মাত্র ১১৭ বলেই। গিল ছাড়া একমাত্র তাঁর ওপেনিং পার্টনার রোহিতেরই রয়েছে ওডিআইতে একের বেশি ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি। শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত রয়ে গিয়েছেন গিল। যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাক্তিগত সর্বাধিক রানের ইনিংস। গত ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানকে এ দিন ছাপিয়ে গিয়েছেন গিল। এ ছাড়া অধিনায়ক হিসেবেও ওডিআইতে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন তিনি।

ম্যাচের আগেই বর্ষাপাড়ার কিউরেটর আশিস ভৌমিক জানিয়ে দিয়েছিলেন যে ৪০০ রান হতে চলেছে। তখন কে জানত, প্রথমে ব্যাট করে সেই পাহাড়টা গড়বে ক্যারিবিয়ানরা, আর তার পর ৩৯ বল বাকি থাকতেই ৮ উইকেটের অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেবে মেন ইন ব্লু। ঠিক ৫০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই দেশের মাটিতে ৪০৬ রান তাড়া করে জিতেছিলে সুনীল গাভাসকারদের দল। এ দিন ৫০ ওভারের খেলায় একই প্রতিপক্ষের বিরুদ্ধে একই লক্ষ্য তাড়া করে যেন কার্যত একটি বৃত্তই সম্পূর্ণ করলেন রোহিত-গিলরা। যে কোনও বড় লক্ষ্য তাড়া করতেই প্রারম্ভিক জুটিটা বড় হওয়া প্রয়োজন। এই জুটিই প্রস্তুত করে বড় লক্ষ্য তাড়া করার মঞ্চ। এ দিন সন্ধ্যায় মাত্র ২৬.২ ওভারেই দুই ওপেনারের ২৫৫ রানের জুটি মঞ্চ প্রস্তুত-টস্তত নয়, একেবারে শেষই করে দিয়ে যান খেলা।

৭৫ বলে ব্যাক্তিগত ১০১ রানের মাথায় হিটম্যান আউট হয়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে একদিনের ক্রিকেটে ভারতের হয়ে প্রথম উইকেটে শচীন তেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২৫৮ রানের রেকর্ড। এর আগে ইনিংসের ১৬ তম ওভারে রস্টন চেজের বলে এক রান নিয়ে ওডিআই ক্রিকেটে নিজের ১২ হাজার রান পূর্ণ করেছিলেন রোহিত। পাশাপাশি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কোনও দেশের মাটিতে ২০০ টি ছয় মারার রেকর্ডও গড়েন তিনি। অন্যদিকে তিন নম্বরে নেমে দুর্দান্ত শুরু করেও ২৯ রানেই ফিরতে হয় কোহলিকে। এ ছাড়া ৩১ রানে নট আউট থেকে গিয়েছেন রুতুরাজ গাইকোয়াড়। তবে সবার অবদানই ঢাকা পড়ে যাচ্ছে অধিনায়কের আলোকচ্ছটার আড়ালে। সেঞ্চুরি করেছিলেন আগের ম্যাচেও। কিন্তু তাতে যে তিনি সন্তুষ্ট নন, বুধবারের বর্ষাপাড়ায় দেখিয়ে দিলেন যেন সেটাই। সাধে কি ধারাভাষ্যকাররা বিখ্যাত ঠাণ্ডা পানীয়র ট্যাগলাইন ধার করে বলছেন—"গিল মাঙ্গে মোর!"

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
19 Views 0 Likes 0 Comments

Related News

Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের
ময়দান

Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহ...

১৬ তম ওভারে রস্টন চেজের বলে এক রান নিয়ে ওডিআই ক্রিকেটে নিজের ১২ হাজার রান পূর্ণ করেন রোহিত। মাত্র ২৮২ ইনিংসেই এই অসামান্য কীর্তি গড়েছেন তিনি।

৩০ সেপ্টে ২০২৬, ০৮:২১ পিএম · 2 মিনিট
IND Vs WI: এক ইনিংসে তিন-তিনটি সেঞ্চুরি! ক্যারিবিয়ানদের রানের পাহাড়ে চাপা পড়ল কুলদীপের বিরল নজির
ময়দান

IND Vs WI: এক ইনিংসে তিন-তিনটি সেঞ্চুরি! ক্যারিবিয়ানদের রানের পাহাড়ে চাপা পড়ল ক...

৪৬ তম ওভারের প্রথম বলেই কিমো পলকে আউট করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কুলদীপ।

৩০ সেপ্টে ২০২৬, ০৬:৪০ পিএম · 2 মিনিট
Asian Games 2026: এ বার লড়াই সোনার, কোরিয়াকে উড়িয়ে হকির ফাইনালে ভারতের মেয়েরা
ময়দান

Asian Games 2026: এ বার লড়াই সোনার, কোরিয়াকে উড়িয়ে হকির ফাইনালে ভারতের মেয়েরা

বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ হারিয়ে ফাইনালে উঠল সালিমা টেটের নেতৃত্বাধীন ভারতের মহিলা হকি দল।

৩০ সেপ্টে ২০২৬, ০৫:৩৪ পিএম · 2 মিনিট
Sudipta Mondal: পা ভাঙলেও থামেনি স্বপ্ন! বাংলাকে চ্যাম্পিয়ন করে জাতীয় দলই লক্ষ্য সুদীপ্তার
ময়দান

Sudipta Mondal: পা ভাঙলেও থামেনি স্বপ্ন! বাংলাকে চ্যাম্পিয়ন করে জাতীয় দলই লক্ষ্য...

অনূর্ধ্ব-১৬ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেনাল্টি থেকে গোল করে বাংলাকে চ্যাম্পিয়ন করল মালদহের মেয়ে সুদীপ্তা।

৩০ সেপ্টে ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.