JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৪:১৫ পিএম
Breaking
Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক?

অভূতপূর্ব অফার! ভারতের বিরুদ্ধে টেস্টে গ্যালারি ভরাতে দুর্দান্ত উপহারের ঘোষণা শ্রীলঙ্কা বোর্ডের

অভূতপূর্ব অফার! ভারতের বিরুদ্ধে টেস্টে গ্যালারি ভরাতে দুর্দান্ত উপহারের ঘোষণা শ্রীলঙ্কা বোর্ডের

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরুর আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য বড়সড় উপহার ঘোষণা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। দুই টেস্টেই গ্যালারিতে বসে সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে গ্যালারি ভরাতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। অর্থাৎ টিকিটের জন্য এক পয়সাও খরচ করতে হবে না ক্রিকেটপ্রেমীদের।

এক বিবৃতিতে শ্রীলঙ্কা বোর্ড জানিয়েছে, আসন্ন টেস্ট সিরিজে সম্পূর্ণ বিনামূল্যে  স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাধারণ দর্শকরা। মাঠে বসে বিশ্বমানের টেস্ট ক্রিকেটের পাওয়ার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। আগামী ১৫ থেকে ১৯ আগস্ট গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। সেখানে ৪ নম্বর গেট দিয়ে দর্শকদের প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। সেখানে ৩, ৪, ৫ ও ৭ নম্বর গেট দিয়ে মাঠে ঢুকতে পারবেন দর্শকেরা।

শুধু সাধারণ ক্রিকেটপ্রেমী নন, উঠতি ক্রিকেটার, পরিবার এবং দেশের সমস্ত ক্রীড়াপ্রেমীকেও এই সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। তাদের আশা, বিনামূল্যে প্রবেশের এই সিদ্ধান্তে দুই টেস্টেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হবে। মাঠে বসে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথের রোমাঞ্চ উপভোগ করার পাশাপাশি দেশের তরুণ ক্রিকেটপ্রেমীদের টেস্ট ক্রিকেটের প্রতি আরও আগ্রহী করে তোলাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অন্য দিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারত। ফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে ভালো ফল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভমান গিলদের জন্য। শ্রীলঙ্কারও লক্ষ্য ঘুরে দাঁড়ানো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে চাইবেন তাঁরা। ফলে বিনামূল্যে গ্যালারি ভরলেও মাঠের লড়াই যে একেবারেই ‘ফ্রি’ হবে না, তা বলাই যায়।

70 Views 0 Likes 0 Comments

Related News

SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়ন
ময়দান

SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানকে হারাতে পারলেই টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়বে ভারত। শুধু তাই নয়, সব মিলিয়ে দশমবার এই প্রতিযোগিতার খেতাব ঘরে তুলবে নীল জার্সিধারী...

১৬ নভে ২০২৬, ০৩:১৮ পিএম · 2 মিনিট
ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণা আইসিসির
ময়দান

ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের স...

স্পোর্টস ডেস্ক: আগামী ন’বছরের আন্তর্জাতিক ক্রিকেটের বড় প্রতিযোগিতাগুলির সূচি প্রকাশ করল আইসিসি। ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনা...

১৬ নভে ২০২৬, ০৩:১৫ পিএম · 2 মিনিট
Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল
ময়দান

Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তাঁর বিধ্বংসী পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রতিভা থাকলেই যে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করা যায় না,...

১৬ নভে ২০২৬, ০৩:১৩ পিএম · 2 মিনিট
Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চিন্তা
ময়দান

Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতলেও ভারতের ব্যাটিং নিয়ে উদ্বেগ কাটছে না। বরং আগামী বছরের একদিনের বিশ্বকাপের আগে দলের ব্যাটিং দুর্বলতা নিয়ে নতুন করে সতর্ক করলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ব...

১৬ নভে ২০২৬, ০২:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.