JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ১১:০৬ এএম
Breaking
বিজয়ের সরকারকে তীব্র আক্রমণ অশ্বিনী বৈষ্ণবের প্যাকেটের গায়ে লাল ষড়ভুজে সতর্কবার্তা! ‘জাঙ্ক ফুড’ চেনানোয় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ লোকসভায় আসন বাড়বে ৫০ শতাংশ! দক্ষিণের রাজ্যগুলিকে আশ্বাস দিয়েই কি ফের আসছে কেন্দ্রের ডিলিম... Katwa Station Fire : কাটোয়া জংশনে দাউদাউ করে জ্বলল ট্রেনের কামরা Weather Update: নভেম্বরের শেষেই কাঁপুনি! সকালে নামছে পারদ, দুপুরে আবার উধাও শীতের আমেজ Today Horoscope আজ ভাগ্য খুলবে কার? নতুন বাড়ি তৈরির পরিকল্পনা থেকে ব্যবসায় লাভ, ১২ রাশির... S400 Missile System : চীন-পাকিস্তানকে নজরে রেখে আকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ ভারতের S400 Missile System : চীন-পাকিস্তানকে নজরে রেখে আকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ ভারতের বিজয়ের সরকারকে তীব্র আক্রমণ অশ্বিনী বৈষ্ণবের প্যাকেটের গায়ে লাল ষড়ভুজে সতর্কবার্তা! ‘জাঙ্ক ফুড’ চেনানোয় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ লোকসভায় আসন বাড়বে ৫০ শতাংশ! দক্ষিণের রাজ্যগুলিকে আশ্বাস দিয়েই কি ফের আসছে কেন্দ্রের ডিলিম... Katwa Station Fire : কাটোয়া জংশনে দাউদাউ করে জ্বলল ট্রেনের কামরা Weather Update: নভেম্বরের শেষেই কাঁপুনি! সকালে নামছে পারদ, দুপুরে আবার উধাও শীতের আমেজ Today Horoscope আজ ভাগ্য খুলবে কার? নতুন বাড়ি তৈরির পরিকল্পনা থেকে ব্যবসায় লাভ, ১২ রাশির... S400 Missile System : চীন-পাকিস্তানকে নজরে রেখে আকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ ভারতের S400 Missile System : চীন-পাকিস্তানকে নজরে রেখে আকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ ভারতের

S400 Missile System : চীন-পাকিস্তানকে নজরে রেখে আকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ ভারতের

S400 Missile System : চীন-পাকিস্তানকে নজরে রেখে আকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ ভারতের
আকাশ পথে প্রস্তুত ভারত ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক::প্রতিবেশী দেশগুলির সামরিক তৎপরতা এবং সীমান্তে সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জের দিকে নজর রেখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চাইছে ভারত। বিশেষ করে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে নয়া দিল্লির অন্দরে। আকাশ পথে যে কোনও হামলা রুখতে এবং শত্রুপক্ষের যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মোকাবিলায় এবার পশ্চিম সীমান্তে বিশেষ নজর দিতে চলেছে ভারতীয় সেনা।

সূত্রে খবর, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে পাকিস্তানের সীমান্তে পঞ্চম এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে ভারত। জম্বু কাশ্মীরে ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে অবগত দুই শীর্ষ সরকারি আধিকারিকের সূত্রে এই খবর প্রকাশিত হয়েছে। তবে জাতীয় নিরাপত্তা স্বার্থে কেন্দ্রীয় সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা এখনও পর্যন্ত হয়নি।

বর্তমানে ভারতের হাতে থাকা চারটি এস-৪০০ ব্যবস্থার মধ্যে তিনটি পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটে মোতায়েন রয়েছে। পাকিস্তানের দিক থেকে আসা সম্ভাব্য আকাশ পথের হামলা প্রতিহত করাই এগুলির অন্যতম লক্ষ্য। অন্যদিকে চীন সীমান্তের নিরাপত্তার কথা মাথায় রেখে চতুর্থ ব্যবস্থাটি অসমে রাখা হয়েছে। অরুণাচল প্রদেশের ১১২৬ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আকাশ পথে নজরদারিতেও এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জানা গিয়েছে, আগামী মাসে রাশিয়া সফরে যাবে ভারতীয় বায়ুসেনার একটি পাক পরিদর্শন দল। এস-৪০০ ব্যবস্থা সরবরাহের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে পঞ্চম ব্যবস্থা মোতায়নের জন্য প্রস্তুত হয়ে যাবে। শুধু তাই নয়, আগামী বছর রাশিয়ার কাছ থেকে আরও পাঁচটি এস-৪০০ ব্যবস্থা কেনার পরিকল্পনাও রয়েছে ভারতের।

উল্লেখ্য, এস ৪০০ একটি অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় ৪০ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত, যুদ্ধবিমান, চালক বিহীন আকাশযান এবং কামিকাজে ড্রোনের মতো হুমকি মোকাবিলা করতে পারে এটি। সূত্রে খবর, অপারেশন সিঁদুরের সময়েও এই ব্যবস্থার কার্যকারিতা সামনে এসেছিল। পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহত করার পাশাপাশি পাকিস্তানি সামরিক বিমান এবং নজরদারির ব্যবস্থার বিরুদ্ধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে জানা গিয়েছে।

এদিকে, চীনের কাছ থেকে পাকিস্তানের সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং তুরস্কের সহযোগিতায় তাঁদের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির বিষয়টিও নজরে রেখেছে ভারত। ২০২৭ সালে পাকিস্তানের হাতে চীনের পঞ্চম প্রজন্মের জে-৩৫ যুদ্ধবিমান পৌঁছানোর সম্ভাবনার কথাও জানা গিয়েছে। পাশাপাশি চীনের পিএল-১৫ই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এইচকিউ-৯বিই আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার মোকাবিলায় নতুন অস্ত্র ও প্রযুক্তি তৈরীর পরিকল্পনা করেছে ভারত। এক সামরিক আধিকারিকের কথায়, ভবিষ্যতের যুদ্ধে দূরপাল্লার অস্ত্র এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ক্ষমতায় বাড়তি সুবিধা এনে দেবে। ফলে সীমান্তের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সামরিক পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে নয়া দিল্লি।

5 Views 0 Likes 0 Comments

Related News

বিজয়ের সরকারকে তীব্র আক্রমণ অশ্বিনী বৈষ্ণবের
দেশ

বিজয়ের সরকারকে তীব্র আক্রমণ অশ্বিনী বৈষ্ণবের

তামিলনাড়ুর তিরুপরঙ্কুন্দ্রমে কার্তিগাই দীপমের প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশ রাজনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে। এবার সেই বিতর্কে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিভিকে সরকারের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী...

২৭ নভে ২০২৬, ১১:০২ এএম · 2 মিনিট
প্যাকেটের গায়ে লাল ষড়ভুজে সতর্কবার্তা! ‘জাঙ্ক ফুড’ চেনানোয় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ
দেশ

প্যাকেটের গায়ে লাল ষড়ভুজে সতর্কবার্তা! ‘জাঙ্ক ফুড’ চেনানোয় সুপ্রিম কোর্টের বড় নি...

বিশেষ প্রতিবেদন: চিপস, নোনতা খাবার, মিষ্টি পানীয় কিংবা প্যাকেটবন্দি মুখরোচক খাবার—কোনটিতে কতটা নুন, চিনি ও ক্ষতিকর ফ্যাট রয়েছে, তা বুঝতে অনেক সময়ই সমস্যায় পড়েন ক্রেতারা। প্যাকেটের পিছনে ছোট অক্ষরে লেখা পুষ্টিগুণের হিসাব...

২৭ নভে ২০২৬, ১০:২৯ এএম · 3 মিনিট
লোকসভায় আসন বাড়বে ৫০ শতাংশ! দক্ষিণের রাজ্যগুলিকে আশ্বাস দিয়েই কি ফের আসছে কেন্দ্রের ডিলিমিটেশন বিল?
দেশ

লোকসভায় আসন বাড়বে ৫০ শতাংশ! দক্ষিণের রাজ্যগুলিকে আশ্বাস দিয়েই কি ফের আসছে কেন্দ্র...

নয়াদিল্লি: সংসদে ফের ডিলিমিটেশন বিল পাশ করানোর প্রস্তুতি কেন্দ্রের। আর সেই লক্ষ্যেই এবার বড়সড় আশ্বাসের পথে হাঁটতে পারে নরেন্দ্র মোদী সরকার। প্রস্তাব, দেশের প্রতিটি রাজ্যে লোকসভার আসন এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়ানো হবে। ত...

২৭ নভে ২০২৬, ১০:২৪ এএম · 3 মিনিট
S400 Missile System : চীন-পাকিস্তানকে নজরে রেখে আকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ ভারতের
দেশ

S400 Missile System : চীন-পাকিস্তানকে নজরে রেখে আকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ ভারতে...

এস ৪০০ একটি অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় ৪০ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত, যুদ্ধবিমান, চালক বিহীন আকাশযান এবং কামিকাজে ড্রোনের মতো হুমকি মোকাবিলা করতে পারে এটি।

২৭ নভে ২০২৬, ০৯:২৩ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.