নিউজ ডেস্ক: আজ শুক্রবার, ২৭ নভেম্বর। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আজকের দিনটি ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য নিয়ে আসতে পারে নানা রকম অভিজ্ঞতা। কারও জীবনে আসতে পারে নতুন কাজের সুযোগ, কারও আবার পারিবারিক জীবনে দেখা দিতে পারে অশান্তি। কোথাও আর্থিক লাভের সম্ভাবনা, আবার কোথাও অতিরিক্ত খরচ নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। বিশেষ করে বৃষ রাশির জাতকদের জন্য নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হওয়ার ইঙ্গিত রয়েছে। দেখে নিন মেষ থেকে মীন আজ কেমন কাটবে আপনার দিন।
মেষ: সন্তানের পাশে দাঁড়িয়ে মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে কাজের গতি কিছুটা কমতে পারে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। সম্পর্কের জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে সম্মান বাড়তে পারে। তবে অতিরিক্ত আয়ের আশায় বিনিয়োগ করে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
বৃষ: ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারে। তবে পারিবারিক অশান্তি মানসিক চাপ বাড়াতে পারে। গুরুজনদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ও মানসিক শান্তির যোগ রয়েছে।
মিথুন: দীর্ঘদিনের কোনও সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। তবে দুপুরের পর গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি বাড়বে।
কর্কট: ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। চাকরিতে দায়িত্ব বাড়তে পারে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। মূল্যবান কোনও জিনিস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
সিংহ: বন্ধুর সাহায্যে ব্যক্তিগত সমস্যার সমাধান হতে পারে। কোনও শুভ সংবাদ পেতে পারেন। তবে কাজে অনীহা ব্যবসার ক্ষতি করতে পারে। দায়িত্ব এড়িয়ে গেলে পরিবারে অশান্তি বাড়তে পারে। যাতায়াতের ক্ষেত্রে সাবধান থাকুন।
কন্যা: পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। মায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা হতে পারে। পুরনো প্রেমের জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে। বাড়িতে শুভ অনুষ্ঠানের আলোচনা হতে পারে। চিকিৎসার কারণে খরচ বাড়তে পারে।
তুলা: বন্ধুদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। অপ্রত্যাশিত খরচে পারিবারিক অশান্তি বাড়তে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক: উচ্চশিক্ষিতদের জন্য ভালো খবর আসতে পারে। ব্যবসায় উদ্বেগ ও আর্থিক চাপ বাড়তে পারে। চোখ ও শারীরিক সমস্যার বিষয়ে সতর্ক থাকুন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিবাদ এড়িয়ে চলা উচিত।
ধনু: কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি তৈরি হতে পারে। তবে পারিবারিক ছোটখাটো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর: সকালের দিকে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঈর্ষা ও বিরোধিতার মুখে পড়তে পারেন। মহিলাদের চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। আত্মীয়দের সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন।
কুম্ভ: খেলাধুলার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। নতুন কাজের যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করুন। দাম্পত্য জীবনে মতবিরোধ ও দাঁতের সমস্যায় সতর্ক থাকুন।
মীন: পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। তবে অতিরিক্ত খরচ ও পরিশ্রমের কারণে মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় সাফল্য পেতে হলে নিজের চেষ্টার উপরই ভরসা রাখতে হবে।




