JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ১০:১২ পিএম
Breaking
ঢাকায় আদালতের সামনে ফের ককটেল বিস্ফোরণ, ফের গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ Earth Rotation: মানুষের অতিরিক্ত জল উত্তোলনে ১৭ বছরে ৩১.৫ ইঞ্চি হেলে গেছে পৃথিবী! God of War: ভিডিও গেম থেকে লাইভ-অ্যাকশন সিরিজ, ‘ফে’ হয়েই ফিরছেন ডেবোরা! Online Dating: ডেটিং অ্যাপে আলাপ, কিন্তু দেখা করার আগেই উধাও সম্ভাব্য সঙ্গী! BGB: আরাকান আর্মির কাছ থেকে ৪১ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি Strait of Hormuz: সৌদি আরবের তেল শোধনাগারে হুথি হামলা! হরমুজে জাহাজ চলাচল নিয়ে ফের উদ্বেগ মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস ঘিরে জল্পনা! 30 নভেম্বর ফের বসছে লোকসভা, রাজ্যসভা 2 ডিসেম... Vedant Sehwag: নজফগড়ের নবাবের ছোট ছেলের দাপট! দাদা আর্যবীরের নেতৃত্বে ৭ উইকেট শিকার বেদান... ঢাকায় আদালতের সামনে ফের ককটেল বিস্ফোরণ, ফের গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ Earth Rotation: মানুষের অতিরিক্ত জল উত্তোলনে ১৭ বছরে ৩১.৫ ইঞ্চি হেলে গেছে পৃথিবী! God of War: ভিডিও গেম থেকে লাইভ-অ্যাকশন সিরিজ, ‘ফে’ হয়েই ফিরছেন ডেবোরা! Online Dating: ডেটিং অ্যাপে আলাপ, কিন্তু দেখা করার আগেই উধাও সম্ভাব্য সঙ্গী! BGB: আরাকান আর্মির কাছ থেকে ৪১ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি Strait of Hormuz: সৌদি আরবের তেল শোধনাগারে হুথি হামলা! হরমুজে জাহাজ চলাচল নিয়ে ফের উদ্বেগ মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস ঘিরে জল্পনা! 30 নভেম্বর ফের বসছে লোকসভা, রাজ্যসভা 2 ডিসেম... Vedant Sehwag: নজফগড়ের নবাবের ছোট ছেলের দাপট! দাদা আর্যবীরের নেতৃত্বে ৭ উইকেট শিকার বেদান...

ঢাকায় আদালতের সামনে ফের ককটেল বিস্ফোরণ, ফের গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ঢাকায় আদালতের সামনে ফের ককটেল বিস্ফোরণ, ফের গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ছবি: সংগৃহীত

হাবিবুর রহমান, ঢাকা: ঢাকায় আদালতের সামনে ফের ককটেল বিস্ফোরণ ঘটেছে। গ্রেপ্তার একজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এতে একজন আইনজীবী আহত হয়েছেন। ঘটনার পরপরই দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।বৃহস্পতিবার  বেলা সোয়া ১১টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণ হয়। 

অপর দিকে ঢাকার পল্লবীতে পার্কিং করা বাসে আগুন দিয়েছে কে বা কারা। বাসটির অধিকাংশ সিট পুড়ে গেছে। রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাস। স্থানীয় লোকজন বালু ও জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭-এর বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কের পাশে এ ঘটনা। অধিকাংশ শ্রমিক কাজে যোগদান করলেও কিছু শ্রমিক নানা দাবি নিয়ে আন্দোলন আন্দোলন করে যাচ্ছে।  গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ ঘটেছে। বন্ধ  ঘোষণা করা হয়েছে ২৫ কারখানা।

সদ্য ঘোষিত ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বৃহস্পতিবারও গাজীপুরের বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড় এলাকার আইসিসিএল কম্পোজিট কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। বিভিন্ন সংযোগ সড়ক থেকে ৩০০ থেকে ৪০০ জন শ্রমিক জড়ো হন। 

শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা-শিববাড়ী মোড় আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ঢাকা আদালত প্রাঙগনে কান্ডে আটককৃতকে সন্ধ্যার পর তাঁকে কোতোয়ালি থানা-পুলিশ আদালতে হাজির করে। সন্ধ্যা ৬টার পর শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোষিতা ইসলাম তাঁকে তিন দিনে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, এর আগে ৯ নভেম্বর সন্ধ্যায় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে জনসন রোডে ককটেল বিস্ফোরণ ঘটেছিল। এ ঘটনায় মামলা হয়েছে। কয়েকজন সন্দেহভাজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

3 Views 0 Likes 0 Comments

Related News

BGB: আরাকান আর্মির কাছ থেকে ৪১ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি
বিদেশ

BGB: আরাকান আর্মির কাছ থেকে ৪১ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

হাবিবুর রহমান, ঢাকা: মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার নাফ নদীর শূন্যরেখা থেকে তাঁদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আস...

২৬ নভে ২০২৬, ০৮:১৯ পিএম · 1 মিনিট
Strait of Hormuz: সৌদি আরবের তেল শোধনাগারে হুথি হামলা! হরমুজে জাহাজ চলাচল নিয়ে ফের উদ্বেগ
বিদেশ

Strait of Hormuz: সৌদি আরবের তেল শোধনাগারে হুথি হামলা! হরমুজে জাহাজ চলাচল নিয়ে ফের...

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার দাবি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে তৈরি হয়েছে অস্থিরতা। বুধবার এক ধা...

২৬ নভে ২০২৬, ০৮:১৪ পিএম · 4 মিনিট
Karachi Building Collapse: করাচিতে নির্মীয়মাণ ছ’তলা বাড়ি ভেঙে মৃত অন্তত ৪, ধ্বংসস্তূপের নীচে ১৭ জন!
বিদেশ

Karachi Building Collapse: করাচিতে নির্মীয়মাণ ছ’তলা বাড়ি ভেঙে মৃত অন্তত ৪, ধ্বংসস...

নিউজ ডেস্ক: পাকিস্তানের করাচিতে নির্মীয়মাণ ছ’তলা একটি বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত চার জনের। ধ্বংসস্তূপের নীচে এখনও ১৭ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবারও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর...

২৬ নভে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Bangladesh Railway: বাংলাদেশে বেনাপোল ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ
বিদেশ

Bangladesh Railway: বাংলাদেশে বেনাপোল ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

হাবিবুর রহমান, ঢাকা: বেনাপোল টু ঢাকার মধ্যে চলাচলকারী 'রুপসী বাংলা' এক্সপ্রেস ট্রেনটি চলাচল সাময়িক স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ। বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার মোছাঃ পারভীনা খাতুন বলেন, এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা ...

২৬ নভে ২০২৬, ০৮:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.