JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৮:৫৯ পিএম
Breaking
Earth Rotation: মানুষের অতিরিক্ত জল উত্তোলনে ১৭ বছরে ৩১.৫ ইঞ্চি হেলে গেছে পৃথিবী! God of War: ভিডিও গেম থেকে লাইভ-অ্যাকশন সিরিজ, ‘ফে’ হয়েই ফিরছেন ডেবোরা! Online Dating: ডেটিং অ্যাপে আলাপ, কিন্তু দেখা করার আগেই উধাও সম্ভাব্য সঙ্গী! BGB: আরাকান আর্মির কাছ থেকে ৪১ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি Strait of Hormuz: সৌদি আরবের তেল শোধনাগারে হুথি হামলা! হরমুজে জাহাজ চলাচল নিয়ে ফের উদ্বেগ মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস ঘিরে জল্পনা! 30 নভেম্বর ফের বসছে লোকসভা, রাজ্যসভা 2 ডিসেম... Vedant Sehwag: নজফগড়ের নবাবের ছোট ছেলের দাপট! দাদা আর্যবীরের নেতৃত্বে ৭ উইকেট শিকার বেদান... Karachi Building Collapse: করাচিতে নির্মীয়মাণ ছ’তলা বাড়ি ভেঙে মৃত অন্তত ৪, ধ্বংসস্তূপের ন... Earth Rotation: মানুষের অতিরিক্ত জল উত্তোলনে ১৭ বছরে ৩১.৫ ইঞ্চি হেলে গেছে পৃথিবী! God of War: ভিডিও গেম থেকে লাইভ-অ্যাকশন সিরিজ, ‘ফে’ হয়েই ফিরছেন ডেবোরা! Online Dating: ডেটিং অ্যাপে আলাপ, কিন্তু দেখা করার আগেই উধাও সম্ভাব্য সঙ্গী! BGB: আরাকান আর্মির কাছ থেকে ৪১ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি Strait of Hormuz: সৌদি আরবের তেল শোধনাগারে হুথি হামলা! হরমুজে জাহাজ চলাচল নিয়ে ফের উদ্বেগ মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস ঘিরে জল্পনা! 30 নভেম্বর ফের বসছে লোকসভা, রাজ্যসভা 2 ডিসেম... Vedant Sehwag: নজফগড়ের নবাবের ছোট ছেলের দাপট! দাদা আর্যবীরের নেতৃত্বে ৭ উইকেট শিকার বেদান... Karachi Building Collapse: করাচিতে নির্মীয়মাণ ছ’তলা বাড়ি ভেঙে মৃত অন্তত ৪, ধ্বংসস্তূপের ন...

Earth Rotation: মানুষের অতিরিক্ত জল উত্তোলনে ১৭ বছরে ৩১.৫ ইঞ্চি হেলে গেছে পৃথিবী!

Earth Rotation: মানুষের অতিরিক্ত জল  উত্তোলনে ১৭ বছরে ৩১.৫ ইঞ্চি হেলে গেছে পৃথিবী!
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মানুষের কর্মকাণ্ডের প্রভাবে পৃথিবীর নিজস্ব ঘূর্ণন অক্ষ বা মেরুতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটারস’-এ প্রকাশিত এক গবেষণায় জানানো হয়েছে, মাত্র ১৭ বছরে (১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত) পৃথিবীর ঘূর্ণন মেরু প্রায় ৩১.৫ ইঞ্চি (৮০ সেন্টিমিটার) পূর্ব দিকে সরে গেছে। আর এই নজিরবিহীন পরিবর্তনের মূল কারণ হলো মানুষের অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলন। দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ভূ-পদার্থবিদ কি-ওন সিও-র নেতৃত্বে এবং নাসার (NASA) জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী সুরেন্দ্র অধিকারীর সহায়তায় পরিচালিত এই গবেষণায় পৃথিবীর ভরের ভারসাম্যহীনতার এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে।

গবেষকদের তথ্যমতে, ১৯৯৩ থেকে ২০১০ সালের মধ্যে কৃষি সেচ ও মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য মাটির নিচ থেকে প্রায় ২,১৫০ গিগাটন ভূগর্ভস্থ জল উত্তোলন করা হয়েছে। বিশাল এই জলরাশি মাটির নিচ থেকে উঠে এসে ব্যবহারের পর নদী-নালা হয়ে শেষ পর্যন্ত গিয়ে মিশেছে সমুদ্রে।
বিজ্ঞানীরা বিষয়টি একটি ঘূর্ণায়মান লাট্টুর উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন। কোনো ঘূর্ণায়মান লাট্টুর একপাশে সামান্য ওজন যোগ করলে যেমন তার ঘূর্ণনের অক্ষ বদলে যায়, পৃথিবীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। ভূপৃষ্ঠের এক স্থান থেকে বিপুল পরিমাণ জল অন্য স্থানে (সমুদ্রে) সরে যাওয়ায় পৃথিবীর ভরের বণ্টনে পরিবর্তন এসেছে। এর ফলে প্রতি বছর গড়ে প্রায় ৪.৩৬ সেন্টিমিটার হারে পৃথিবীর ঘূর্ণন মেরু সরে যাচ্ছে।

গবেষণায় দেখা গেছে, পৃথিবীর মধ্য-অক্ষাংশের (Mid-latitude) অঞ্চলগুলো থেকে অতিরিক্ত জল উত্তোলনই মেরু সরে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে উত্তর-পশ্চিম ভারত এবং পশ্চিম উত্তর আমেরিকার (যেমন ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি ও ভারতের পাঞ্জাব অঞ্চল) ব্যাপক হারে ভূগর্ভস্থ জল উত্তোলন পৃথিবীর ঘূর্ণনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। গবেষণার প্রধান লেখক কি-ওন সিও বলেন, "পৃথিবীর ঘূর্ণন মেরু এমনিতেই কিছুটা পরিবর্তিত হয়। তবে আমাদের গবেষণায় দেখা গেছে, জলবায়ু-সংক্রান্ত যতগুলো কারণ রয়েছে (যেমন—হিমবাহ বা বরফ গলে যাওয়া), তার মধ্যে ভূগর্ভস্থ জলের স্থানান্তরই পৃথিবীর ঘূর্ণন মেরু সরিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে।"

এই বিশাল পরিমাণ ভূগর্ভস্থ জল সমুদ্রে গিয়ে মেশার ফলে ওই ১৭ বছরে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৬ মিলিমিটার (প্রায় ০.২৪ ইঞ্চি) বেড়ে গেছে। বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে, অক্ষের এই সামান্য সরণের ফলে এখনই পৃথিবীর ঋতু পরিবর্তনে বড় কোনো প্রভাব পড়বে না। তবে ভূগর্ভস্থ জলের এই লাগামহীন অপচয় রোধ করা না গেলে দীর্ঘমেয়াদে তা বৈশ্বিক জলবায়ু ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে মারাত্মক সংকট তৈরি করবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

2 Views 0 Likes 0 Comments

Related News

NASA: জেমস ওয়েবের চোখে ধরা পড়ল মহাবিস্ফোরণের আগে নক্ষত্রের শেষ মুহূর্তের রহস্য
জানা-অজানা

NASA: জেমস ওয়েবের চোখে ধরা পড়ল মহাবিস্ফোরণের আগে নক্ষত্রের শেষ মুহূর্তের রহস্য

বিশেষ প্রতিবেদন: মহাকাশের গভীরে কোনও বিশাল নক্ষত্রের মৃত্যু হয় এক ভয়াবহ বিস্ফোরণের মধ্য দিয়ে। বিজ্ঞানের ভাষায় যার নাম সুপারনোভা। কিন্তু সেই বিস্ফোরণের ঠিক আগে নক্ষত্রের অন্দরে কী ঘটে? কী ভাবে বদলে যায় তার গঠন? কোন প্রক্র...

২৫ নভে ২০২৬, ০৬:১৬ পিএম · 4 মিনিট
Holy Mothers of Gaza: ভার্জিন মেরির আবরণের নিচে গাজার বাস্তবতা: নেপলসে আলোড়ন তুলেছে ‘হোলি মাদার্স অব গাজা’
জানা-অজানা

Holy Mothers of Gaza: ভার্জিন মেরির আবরণের নিচে গাজার বাস্তবতা: নেপলসে আলোড়ন তুলেছ...

যুদ্ধবিধ্বস্ত গাজার মায়েদের যন্ত্রণা ও সংগ্রামের চিত্রকে চিরায়ত খ্রিস্টীয় ধর্মীয় প্রতীকের সাথে এক সুতোয় গেঁথে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন ইতালীয় শিল্পী ও আলোকচিত্রী এদুয়ার্দো কাস্তালদো। ইতালির ঐতিহাসিক শহর নেপলসে তাঁর তৈরি অভিনব শিল্পকর্ম ‘হোলি মাদার্স অব গাজা’ (Holy Mothers of Gaza) বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যম, শিল্পপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২৫ নভে ২০২৬, ০৬:১২ পিএম · 3 মিনিট
Python: লেজ নেড়েই শিকারকে কাছে টানে অজগর! সাপের এই অদ্ভুত কৌশল দেখে অবাক বিজ্ঞানীরা!
জানা-অজানা

Python: লেজ নেড়েই শিকারকে কাছে টানে অজগর! সাপের এই অদ্ভুত কৌশল দেখে অবাক বিজ্ঞানী...

নিউজ ডেস্ক: শিকার ধরার জন্য কত রকম কৌশলই না অবলম্বন করে বন্যপ্রাণীরা! কিন্তু শিকারকে নিজের দিকে টেনে আনতে লেজ নাড়ে অজগর! শুনতে অবিশ্বাস্য লাগলেও দক্ষিণ আফ্রিকার অজগরের মধ্যে এমনই এক অভিনব শিকার ধরার কৌশলের সন্ধান পেয়েছে...

২৫ নভে ২০২৬, ০১:৩৪ পিএম · 2 মিনিট
কথা নয়, শুধু ইশারাতেই চলে রেস্তরাঁ! হাসি দিয়েই অর্ডার, কেন মন জিতছে এই অভিনব উদ্যোগ?
জানা-অজানা

কথা নয়, শুধু ইশারাতেই চলে রেস্তরাঁ! হাসি দিয়েই অর্ডার, কেন মন জিতছে এই অভিনব উদ্যো...

নিউজ ডেস্ক: কথা বলতে হবে না, দরকার নেই কোনও বাক্য বিনিময়েরও। শুধু আঙুলের ইশারা, মেনুতে দেখিয়ে দেওয়া আর একগাল হাসি। এ ভাবেই খাবারের অর্ডার নেওয়া হয় চিনের এক অভিনব রেস্তরাঁয়। শুধু ব্যতিক্রমী পরিষেবা নয়, মানবিকতার নজির গড়ে...

২৫ নভে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.