JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৬:২০ পিএম
Breaking
Private Bus Fare: আট বছর পর বাড়তে পারে বেসরকারি বাস ভাড়া! সরকারের ইঙ্গিতে আশাবাদী মালিকপক্... NASA: জেমস ওয়েবের চোখে ধরা পড়ল মহাবিস্ফোরণের আগে নক্ষত্রের শেষ মুহূর্তের রহস্য Holy Mothers of Gaza: ভার্জিন মেরির আবরণের নিচে গাজার বাস্তবতা: নেপলসে আলোড়ন তুলেছে ‘হোলি... Asansol: বাড়ি ঘিরে পুলিশ! বুঝতে পেরেই এলোপাথাড়ি গুলি, বোলপুরের পর এবার আসানসোলে চাঞ্চল্য Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি পাকিস্ত... আত্মীয়ের মধ্যে বিয়ে, প্রজন্মের পর প্রজন্মে ছড়াল বিরল জিন Sputnik-S Satellite: মহাকাশে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠানোর জল্পনায় বাড়ছে উদ্বেগ Indian Railways: কামরায় ৫২টি বার্থ, যাত্রীর টিকিটে ৫৪ নম্বর, রেলকে কটাক্ষ নেটপাড়ার Private Bus Fare: আট বছর পর বাড়তে পারে বেসরকারি বাস ভাড়া! সরকারের ইঙ্গিতে আশাবাদী মালিকপক্... NASA: জেমস ওয়েবের চোখে ধরা পড়ল মহাবিস্ফোরণের আগে নক্ষত্রের শেষ মুহূর্তের রহস্য Holy Mothers of Gaza: ভার্জিন মেরির আবরণের নিচে গাজার বাস্তবতা: নেপলসে আলোড়ন তুলেছে ‘হোলি... Asansol: বাড়ি ঘিরে পুলিশ! বুঝতে পেরেই এলোপাথাড়ি গুলি, বোলপুরের পর এবার আসানসোলে চাঞ্চল্য Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি পাকিস্ত... আত্মীয়ের মধ্যে বিয়ে, প্রজন্মের পর প্রজন্মে ছড়াল বিরল জিন Sputnik-S Satellite: মহাকাশে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠানোর জল্পনায় বাড়ছে উদ্বেগ Indian Railways: কামরায় ৫২টি বার্থ, যাত্রীর টিকিটে ৫৪ নম্বর, রেলকে কটাক্ষ নেটপাড়ার

NASA: জেমস ওয়েবের চোখে ধরা পড়ল মহাবিস্ফোরণের আগে নক্ষত্রের শেষ মুহূর্তের রহস্য

NASA: জেমস ওয়েবের চোখে ধরা পড়ল মহাবিস্ফোরণের আগে নক্ষত্রের শেষ মুহূর্তের রহস্য
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদন: মহাকাশের গভীরে কোনও বিশাল নক্ষত্রের মৃত্যু হয় এক ভয়াবহ বিস্ফোরণের মধ্য দিয়ে। বিজ্ঞানের ভাষায় যার নাম সুপারনোভা। কিন্তু সেই বিস্ফোরণের ঠিক আগে নক্ষত্রের অন্দরে কী ঘটে? কী ভাবে বদলে যায় তার গঠন? কোন প্রক্রিয়ায় একের পর এক স্তর মিশে গিয়ে তৈরি করে বিস্ফোরণের পরিস্থিতি? এ বার সেই প্রশ্নের উত্তর খুঁজতে গুরুত্বপূর্ণ সূত্র পেলেন বিজ্ঞানীরা। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণে ধরা পড়েছে, একটি বিশাল নক্ষত্র বিস্ফোরিত হওয়ার আগে তার ভিতরের বিভিন্ন স্তরের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছিল। এমনকি বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগেও সেই স্তরগুলির মধ্যে মিশ্রণ চলছিল বলে ইঙ্গিত মিলেছে।

গবেষণার কেন্দ্রে রয়েছে ‘ক্যাসিওপিয়া এ’ বা সংক্ষেপে ‘ক্যাস এ’। এটি একটি সুপারনোভা অবশেষ। অর্থাৎ, বহু আগে একটি বিশাল নক্ষত্র বিস্ফোরিত হওয়ার পরে মহাকাশে যে গ্যাস ও ধুলোর মেঘ ছড়িয়ে পড়েছিল, তারই অবশিষ্টাংশ। পৃথিবী থেকে প্রায় ১১ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই মহাজাগতিক বস্তু দীর্ঘ দিন ধরেই বিজ্ঞানীদের গবেষণার বিষয়। জেমস ওয়েব টেলিস্কোপের অত্যাধুনিক অবলোহিত পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করে এ বার তার ধুলিকণা ও গ্যাসের গঠন আরও বিস্তারিত ভাবে পরীক্ষা করা হয়েছে।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ। বিজ্ঞানীরা জানিয়েছেন, পর্যবেক্ষণে এমন কিছু চিহ্ন পাওয়া গিয়েছে, যা থেকে অনুমান করা যায়, নক্ষত্রটির বিভিন্ন অভ্যন্তরীণ স্তর বিস্ফোরণের ঠিক আগে একে অপরের সঙ্গে মিশে গিয়েছিল। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ‘শেল মার্জার’। এর ফলে নক্ষত্রের ভিতরের গঠন এবং বিস্ফোরণের পরে মহাকাশে ছড়িয়ে পড়া রাসায়নিক উপাদানের বিন্যাস বদলে যেতে পারে।

নক্ষত্রের ভিতরে কী ভাবে তৈরি হয় বিভিন্ন স্তর?

একটি নক্ষত্রের জন্ম হয় মূলত হাইড্রোজেন গ্যাস ও মহাজাগতিক ধুলোর বিশাল মেঘ থেকে। মহাকর্ষের টানে সেই মেঘের উপাদানগুলি এক জায়গায় জমা হতে থাকে। ক্রমশ চাপ ও তাপমাত্রা বাড়লে নক্ষত্রের কেন্দ্রে শুরু হয় নিউক্লিয়ার ফিউশন। হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং সেই প্রক্রিয়ায় বিপুল শক্তি উৎপন্ন হয়।

নক্ষত্রের কেন্দ্রে হাইড্রোজেনের জ্বালানি শেষ হয়ে গেলে তার ভিতরের গঠন বদলাতে শুরু করে। কেন্দ্র সংকুচিত হয়, তাপমাত্রা বাড়ে এবং পরবর্তী পর্যায়ে হিলিয়াম থেকে আরও ভারী মৌল তৈরির প্রক্রিয়া শুরু হয়। বিশাল নক্ষত্রের ক্ষেত্রে এই প্রক্রিয়া চলতে চলতে কার্বন, অক্সিজেন-সহ বিভিন্ন মৌল তৈরি হতে পারে। ফলে নক্ষত্রের ভিতরে একাধিক স্তর গড়ে ওঠে। প্রতিটি স্তরে আলাদা আলাদা মৌল এবং নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে।

কিন্তু নক্ষত্রের জীবনের শেষ পর্যায়ে এই স্তরগুলি সব সময় স্থির থাকে না। বিশেষ করে বিশাল নক্ষত্রের কেন্দ্রে জ্বালানি ফুরিয়ে এলে তার ভিতরে তীব্র পরিবর্তন শুরু হয়। বিভিন্ন স্তরের পদার্থের মধ্যে চলাচল বাড়ে। কখনও এক স্তরের পদার্থ অন্য স্তরে ঢুকে পড়ে। এই স্তরগুলির মিশ্রণ নক্ষত্রের গঠন এবং শেষ মুহূর্তের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

ওয়েব টেলিস্কোপে ধরা পড়ল কী?

গবেষণার প্রধান লেখক তথা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক টি টেমিম জানিয়েছেন, নক্ষত্রের অভ্যন্তরের বিভিন্ন স্তরের পদার্থের চলাচল এক সময় স্তরগুলিকে পরস্পরের সঙ্গে মিশিয়ে দিতে পারে। বিশেষ করে অক্সিজেন ও কার্বন জ্বলার সঙ্গে সম্পর্কিত স্তরগুলি একত্রিত হলে নক্ষত্রের অভ্যন্তরীণ কাঠামোয় বড় পরিবর্তন ঘটতে পারে। বিস্ফোরণের পরে যে রাসায়নিক উপাদানগুলি মহাকাশে ছড়িয়ে পড়ে, তার গঠনেও এর প্রভাব পড়ে।

এই গবেষণায় বিজ্ঞানীরা প্রথমে নাসার অবসরপ্রাপ্ত স্পিটজার স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে ক্যাস এ-র তিনটি বিশেষ অঞ্চল চিহ্নিত করেন। পরে জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে সেই অঞ্চলগুলির আরও বিশদ পর্যবেক্ষণ করা হয়। দুটি অঞ্চলে সিলিকা ও কার্বনের ধুলিকণার আধিক্য দেখা গিয়েছে। অন্য দিকে, ‘গ্রিন মনস্টার’ নামে পরিচিত তৃতীয় অঞ্চলে পাওয়া গিয়েছে জটিল ম্যাগনেশিয়াম সিলিকেটের উপস্থিতি।

এই তিনটি অঞ্চলের উপাদান এক রকম নয়। বিজ্ঞানীদের মতে, কিছু পদার্থ নক্ষত্রের বিস্ফোরণের সময় বাইরে ছিটকে বেরিয়েছিল। আবার কিছু উপাদান বিস্ফোরণের আগেই নক্ষত্র থেকে বেরিয়ে আসা পদার্থের অংশ। ফলে কোন অঞ্চলে কোন ধরনের ধুলিকণা রয়েছে, তা বিশ্লেষণ করে নক্ষত্রটির মৃত্যুর আগের অবস্থার সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হচ্ছে।
গবেষণায় নাসার ‘চন্দ্র’ এক্স-রে অবজারভেটরি এবং জাপানের ‘এক্সআরআইএসএম’ মহাকাশ অভিযানের তথ্যও ব্যবহার করা হয়েছে। বিভিন্ন পর্যবেক্ষণ একত্র করে বিজ্ঞানীরা সুপারনোভা অবশেষের রাসায়নিক গঠন ও পদার্থের বিন্যাস সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়েছেন।

তারার মৃত্যু থেকেই জন্মের উপাদান

সুপারনোভা বিস্ফোরণ শুধু একটি নক্ষত্রের মৃত্যু নয়। মহাকাশে নতুন নক্ষত্র, গ্রহ এবং অন্য মহাজাগতিক বস্তুর জন্মের জন্য প্রয়োজনীয় বহু ভারী মৌল এই বিস্ফোরণের মাধ্যমেই ছড়িয়ে পড়ে। সেই উপাদান পরবর্তী সময়ে গ্যাস ও ধুলোর মেঘের সঙ্গে মিশে নতুন নক্ষত্রমণ্ডল তৈরি করতে পারে। পৃথিবী এবং জীবনের জন্য প্রয়োজনীয় বহু মৌলের উৎপত্তির সঙ্গেও নক্ষত্রের এই জীবনচক্রের যোগ রয়েছে।

পারডু বিশ্ববিদ্যালয়ের গবেষক ড্যান মিলিসাভলজেভিচের মতে, জেমস ওয়েবের সাহায্যে ধুলিকণার পৃথক পৃথক গুচ্ছের রাসায়নিক গঠন পরীক্ষা করা সম্ভব হয়েছে। এর ফলে বহু বছর আগে বিস্ফোরিত হয়ে যাওয়া একটি নক্ষত্রের ভিতরের গঠন সম্পর্কে নতুন সূত্র মিলছে।

বিজ্ঞানীদের আশা, এই পদ্ধতি ব্যবহার করে ভবিষ্যতে অন্য সুপারনোভা অবশেষও পরীক্ষা করা যাবে। তাতে নক্ষত্রের মৃত্যুর আগে তার অন্দরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা আরও ভালো ভাবে বোঝা সম্ভব হবে। মহাকাশের বহু দূরের এক মৃত নক্ষত্রের ধুলোর মধ্যেই তাই লুকিয়ে রয়েছে নতুন নক্ষত্র ও গ্রহের জন্মের ইতিহাস।

2 Views 0 Likes 0 Comments

Related News

Holy Mothers of Gaza: ভার্জিন মেরির আবরণের নিচে গাজার বাস্তবতা: নেপলসে আলোড়ন তুলেছে ‘হোলি মাদার্স অব গাজা’
জানা-অজানা

Holy Mothers of Gaza: ভার্জিন মেরির আবরণের নিচে গাজার বাস্তবতা: নেপলসে আলোড়ন তুলেছ...

যুদ্ধবিধ্বস্ত গাজার মায়েদের যন্ত্রণা ও সংগ্রামের চিত্রকে চিরায়ত খ্রিস্টীয় ধর্মীয় প্রতীকের সাথে এক সুতোয় গেঁথে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন ইতালীয় শিল্পী ও আলোকচিত্রী এদুয়ার্দো কাস্তালদো। ইতালির ঐতিহাসিক শহর নেপলসে তাঁর তৈরি অভিনব শিল্পকর্ম ‘হোলি মাদার্স অব গাজা’ (Holy Mothers of Gaza) বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যম, শিল্পপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২৫ নভে ২০২৬, ০৬:১২ পিএম · 3 মিনিট
Python: লেজ নেড়েই শিকারকে কাছে টানে অজগর! সাপের এই অদ্ভুত কৌশল দেখে অবাক বিজ্ঞানীরা!
জানা-অজানা

Python: লেজ নেড়েই শিকারকে কাছে টানে অজগর! সাপের এই অদ্ভুত কৌশল দেখে অবাক বিজ্ঞানী...

নিউজ ডেস্ক: শিকার ধরার জন্য কত রকম কৌশলই না অবলম্বন করে বন্যপ্রাণীরা! কিন্তু শিকারকে নিজের দিকে টেনে আনতে লেজ নাড়ে অজগর! শুনতে অবিশ্বাস্য লাগলেও দক্ষিণ আফ্রিকার অজগরের মধ্যে এমনই এক অভিনব শিকার ধরার কৌশলের সন্ধান পেয়েছে...

২৫ নভে ২০২৬, ০১:৩৪ পিএম · 2 মিনিট
কথা নয়, শুধু ইশারাতেই চলে রেস্তরাঁ! হাসি দিয়েই অর্ডার, কেন মন জিতছে এই অভিনব উদ্যোগ?
জানা-অজানা

কথা নয়, শুধু ইশারাতেই চলে রেস্তরাঁ! হাসি দিয়েই অর্ডার, কেন মন জিতছে এই অভিনব উদ্যো...

নিউজ ডেস্ক: কথা বলতে হবে না, দরকার নেই কোনও বাক্য বিনিময়েরও। শুধু আঙুলের ইশারা, মেনুতে দেখিয়ে দেওয়া আর একগাল হাসি। এ ভাবেই খাবারের অর্ডার নেওয়া হয় চিনের এক অভিনব রেস্তরাঁয়। শুধু ব্যতিক্রমী পরিষেবা নয়, মানবিকতার নজির গড়ে...

২৫ নভে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট
Major Oak: মানুষই প্রাণ নিল ৮০০ বছরের শেরউড ফরেস্টের কিংবদন্তি ‘মেজর ওক’-এর !
জানা-অজানা

Major Oak: মানুষই প্রাণ নিল ৮০০ বছরের শেরউড ফরেস্টের কিংবদন্তি ‘মেজর ওক’-এর !

ইংল্যান্ডের নটিংহামশায়ারের শেরউড ফরেস্টে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক 'মেজর ওক' গাছটি আর জীবিত নেই। প্রায় ৮০০ থেকে ১,২০০ বছরের পুরোনো এই বিশাল বৃক্ষটি আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করেছেন সংরক্ষণ বিশেষজ্ঞরা। ২০২৬ সালের বসন্তে ইতিহাসে প্রথমবারের মতো গাছটিতে নতুন কোনো পাতা বা কুঁড়ি না গজানোয় বিজ্ঞানীরা এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

২৪ নভে ২০২৬, ০৮:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.