JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৬:১৩ পিএম
Breaking
Asansol: বাড়ি ঘিরে পুলিশ! বুঝতে পেরেই এলোপাথাড়ি গুলি, বোলপুরের পর এবার আসানসোলে চাঞ্চল্য Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি পাকিস্ত... আত্মীয়ের মধ্যে বিয়ে, প্রজন্মের পর প্রজন্মে ছড়াল বিরল জিন Sputnik-S Satellite: মহাকাশে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠানোর জল্পনায় বাড়ছে উদ্বেগ Indian Railways: কামরায় ৫২টি বার্থ, যাত্রীর টিকিটে ৫৪ নম্বর, রেলকে কটাক্ষ নেটপাড়ার IPL 2027 Auction: আইপিএল নিলামে বীরুপুত্র আর্যবীর, নাম তুলে নিলেন রাহুলের ছেলে অন্বয় D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র গুকেশের Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড় Asansol: বাড়ি ঘিরে পুলিশ! বুঝতে পেরেই এলোপাথাড়ি গুলি, বোলপুরের পর এবার আসানসোলে চাঞ্চল্য Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি পাকিস্ত... আত্মীয়ের মধ্যে বিয়ে, প্রজন্মের পর প্রজন্মে ছড়াল বিরল জিন Sputnik-S Satellite: মহাকাশে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠানোর জল্পনায় বাড়ছে উদ্বেগ Indian Railways: কামরায় ৫২টি বার্থ, যাত্রীর টিকিটে ৫৪ নম্বর, রেলকে কটাক্ষ নেটপাড়ার IPL 2027 Auction: আইপিএল নিলামে বীরুপুত্র আর্যবীর, নাম তুলে নিলেন রাহুলের ছেলে অন্বয় D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র গুকেশের Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড়

Asansol: বাড়ি ঘিরে পুলিশ! বুঝতে পেরেই এলোপাথাড়ি গুলি, বোলপুরের পর এবার আসানসোলে চাঞ্চল্য

Asansol: বাড়ি ঘিরে পুলিশ! বুঝতে পেরেই এলোপাথাড়ি গুলি, বোলপুরের পর এবার আসানসোলে চাঞ্চল্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পুলিশের অভিযানের খবর পেতেই শুরু হল গুলিবৃষ্টি! বোলপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম প্রতাপ দাস ওরফে প্যাও। পুলিশ সূত্রে খবর, তাঁকে গ্রেফতার করতে বাড়ি ঘিরে ফেলেছিল বিশাল পুলিশবাহিনী। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়েই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপ দাস দীর্ঘদিন ধরেই একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। খুন, ডাকাতি-সহ বিভিন্ন অপরাধের মামলায় তাঁর নাম জড়িয়েছে। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। এরপরই গোপন সূত্রে তাঁর অবস্থান সম্পর্কে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে বুধবার তাঁকে ধরতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন প্রতাপের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। কিন্তু বাড়ি ঘিরে ফেলা হয়েছে বুঝতে পেরেই অভিযুক্ত পুলিশকর্মীদের লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। এরপর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান তিনি। তবে এই ঘটনায় কোনও পুলিশকর্মী বা সাধারণ মানুষ আহত হননি বলে জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

একাধিক অপরাধে নাম জড়িয়েছে প্রতাপের

পুলিশের দাবি, প্রতাপ দাসের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সম্প্রতি সালানপুরের একটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় তাঁর নাম উঠে আসে। পাশাপাশি পুরুলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায়ও তাঁর যোগ থাকার অভিযোগ রয়েছে। এমনকী আসানসোল বাজার এলাকায় ভাই-বোন খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন অপরাধের ঘটনায় বারবার গ্রেফতার হলেও কিছুদিন পরেই জেল থেকে ছাড়া পেয়ে যেতেন প্রতাপ। এরপর আবার নতুন করে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তেন বলে অভিযোগ।

বোলপুরের ঘটনার পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি

উল্লেখ্য, কয়েকদিন আগেই শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েকবাজারে কর্তব্যরত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর জখম হন ওই কনস্টেবল। ঘটনার পর মূল অভিযুক্ত রতন শেখ গা ঢাকা দিয়েছিলেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতে থাকাকালীন এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর।

এরপর ফের আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। একের পর এক অভিযানে পুলিশের মুখোমুখি হচ্ছে সশস্ত্র দুষ্কৃতীরা। প্রতাপ দাসের খোঁজে এখন জোরদার তল্লাশি চলছে। তাঁকে দ্রুত গ্রেফতার করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

2 Views 0 Likes 0 Comments

Related News

Durgapur: খনি এলাকায় আতঙ্ক, বিধায়কের কড়া প্রশ্নে নড়েচড়ে বসল ECL! বিপজ্জনক এলাকা পরিদর্শনে CMD
রাজ্য

Durgapur: খনি এলাকায় আতঙ্ক, বিধায়কের কড়া প্রশ্নে নড়েচড়ে বসল ECL! বিপজ্জনক এলাকা...

নিউজ ডেস্ক: একদিকে লাগাতার ধস, অন্যদিকে বাড়িঘরে ফাটল! আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গাপুরের খনি এলাকার বাসিন্দারা। যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে খনি কর্তৃপক্ষের ভূমি...

২৫ নভে ২০২৬, ০৩:৪৭ পিএম · 2 মিনিট
Paschim Midnapore: নার্সিংহোমের সামনেই পড়ে মৃত ভ্রূণ! টানাটানি করছে কুকুরের দল, চন্দ্রকোনার ঘটনায় তীব্র চাঞ্চল্য
রাজ্য

Paschim Midnapore: নার্সিংহোমের সামনেই পড়ে মৃত ভ্রূণ! টানাটানি করছে কুকুরের দল, চ...

নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় নার্সিংহোমের সামনে মৃত ভ্রূণ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রাস্তার ধারে একটি নির্মীয়মাণ বাড়ির সামনে পড়েছিল ভ্রূণটি। সেটিকে ঘিরে টানাটানি করছিল একদল কুকুর। বুধবার সকালে...

২৫ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
Rekha Patra: বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষ কীভাবে? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, শ্বশুর-শাশুড়ির বিস্ফোরক অভিযোগে বাড়ল রহস্য
রাজ্য

Rekha Patra: বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষ কীভাবে? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, শ্বশু...

নিউজ ডেস্ক: বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতাকে কেন্দ্র করে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। কীভাবে তাঁর শরীরে ঢুকল মারাত্মক কীটনাশক? নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈত...

২৫ নভে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
Paresh Ram Das: জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের গণধ*র্ষ*ণের অভিযোগ
রাজ্য

Paresh Ram Das: জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের গণধ*র্ষ*ণের অভিযোগ

নিউজ ডেস্ক: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে ঘিরে নতুন করে বিতর্ক। ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে উঠল আরও গুরুতর অভিযোগ। এ বার পরেশরাম-সহ মোট আট জনের বিরুদ্...

২৫ নভে ২০২৬, ১২:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.