JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৩:০৫ পিএম
Breaking
Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী... ভোট চুরির পর এবার আসন চুরি? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সৌরভের! IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু... সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে গ্যাস সর... Sunil Gavaskar: আকাশ দীপের বদলি নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি? Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী... ভোট চুরির পর এবার আসন চুরি? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সৌরভের! IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু... সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে গ্যাস সর... Sunil Gavaskar: আকাশ দীপের বদলি নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি?

India vs New Zealand: ব্যাটার-বোলারদের ব্যর্থতায় ক্রাইস্টচার্চে খাদের কিনারায় ভারত

India vs New Zealand: ব্যাটার-বোলারদের ব্যর্থতায় ক্রাইস্টচার্চে খাদের কিনারায় ভারত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ধ্রুব জুরেল একা কতটা লড়বেন! ব্যাট হাতে তাঁর অসাধারণ ৮৮ রানের ইনিংস ভারতকে ফলোঅন থেকে বাঁচালেও ম্যাচের ছবিটা বদলাতে পারল না। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ক্রমশ হারের আশঙ্কা বাড়ছে শুভমন গিলদের। প্রথম ইনিংসে ১১০ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছে কিউয়িরা। সব মিলিয়ে ভারতের থেকে ২৪০ রানে এগিয়ে তারা। অন্যদিকে, বল হাতে জসপ্রীত বুমরাহ ছাড়া বাকিদের নিষ্প্রভ পারফরম্যান্সে আরও চাপে ভারতীয় শিবির। আকাশ দীপের চোট এবং মহম্মদ সিরাজের অনুপস্থিতি যেন আরও বেশি করে অনুভূত হচ্ছে।

তৃতীয় দিনের সকালে সাত উইকেট হারিয়ে ১১৬ রান থেকে খেলা শুরু করে ভারত। দ্রুত ফিরে যান অংশুল কম্বোজ। এরপর আকাশ দীপকে নিয়ে লড়াই শুরু করেন জুরেল। ৫২ বলে ২৯ রান করেন বাংলার পেসার। দু’জনের জুটিতে আসে ৪৬ রান। কিন্তু ব্যাটিংয়ের সময় কাইল জেমিসন ও জ্যাকব ডাফির বলে দু’বার হেলমেটে আঘাত পান আকাশদীপ। পরে কনকাশন ধরা পড়ায় তাঁকে বাকি ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হয়। পরিবর্ত হিসেবে নামানো হয় প্রসিদ্ধ কৃষ্ণকে।

আকাশ দীপ ফেরার পরেও লড়াই থামাননি জুরেল। গুরনুর ব্রারের সঙ্গে দশম উইকেটে ৬৪ রান যোগ করেন। পরে বুমরাহর সঙ্গে শেষ উইকেটে আরও ২১ রান যোগ করেন তিনি। ১৪টি চার মেরে ৮৮ রানে আউট হন জুরেল। শেষ পর্যন্ত ২৪৬ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে ১১০ রানে পিছিয়ে থাকে ভারত।

দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুতেই ধাক্কা দেয় বুমরাহ। টম লাথাম ও হেনরি নিকোলসকে ফিরিয়ে দেন তিনি। পরে ডেভন কনওয়েকে ৫১ রানে ফেরান ওয়াশিংটন সুন্দর। কিন্তু রাচীন রবীন্দ্র ৪৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ড্যারিল মিচেল।

তৃতীয় দিনের শেষে ভারতের হয়ে বুমরাহ দু’টি এবং ওয়াশিংটন একটি উইকেট পেয়েছেন। প্রসিদ্ধ, গুরনুর ও অংশুলরা কোনও উইকেট পাননি। রান আটকাতেও ব্যর্থ হয়েছেন তাঁরা। ফলে আকাশ দীপের অভাব যে কতটা, তা স্পষ্ট। পাশাপাশি সিরাজকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। চতুর্থ দিনে দ্রুত উইকেট না তুলতে পারলে ভারতের সামনে পাহাড়প্রমাণ লক্ষ্য অপেক্ষা করছে। ম্যাচ বাঁচাতে এখন বুমরাহের দিকেই তাকিয়ে ভারতীয় শিবির।

2 Views 0 Likes 0 Comments

Related News

সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি
ময়দান

সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তান...

স্পোর্টস ডেস্ক: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সামনে জোড়া শিরোপা জয়ের হাতছানি। দুরন্ত পারফরম্যান্স করে মহিলাদের দ্বৈত ও একক, দুই বিভাগেই ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় খেলোয়াড়রা। দ্বৈত বিভাগে ফাইনালে...

২৯ নভে ২০২৬, ০২:২৮ পিএম · 2 মিনিট
Sunil Gavaskar: আকাশ দীপের বদলি  নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি?
ময়দান

Sunil Gavaskar: আকাশ দীপের বদলি নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি...

স্পোর্টস ডেস্ক: আকাশ দীপের চোটে কনকাশন পরিবর্ত হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণকে বেছে নিয়েছে ভারতীয় দল। কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের। তাঁর মতে, ক্রাইস্টচার্চ টেস্টে আকাশ দীপের পরিবর...

২৯ নভে ২০২৬, ০২:১১ পিএম · 2 মিনিট
D Gukesh: গুকেশ-সিন্দারভের লড়াইয়ে এখনও অধরা জয়ের স্বাদ, অপেক্ষা কি বড় চালের?
ময়দান

D Gukesh: গুকেশ-সিন্দারভের লড়াইয়ে এখনও অধরা জয়ের স্বাদ, অপেক্ষা কি বড় চালের?

স্পোর্টস ডেস্ক: বিশ্ব দাবার মঞ্চে লড়াই চলছে, কিন্তু এখনও কেউ কাউকে টেক্কা দিতে পারছেন না। একের পর এক ম্যাচ ড্র। জেনেভায় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ গেমেও জয়ের মুখ দেখলেন না বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ কিংবা চ্যালেঞ্জ...

২৯ নভে ২০২৬, ০২:০৪ পিএম · 2 মিনিট
Harbhajan Singh: হরভজনের কাছে পাক সমর্থকের বিশেষ আর্জি, কী জবাব দিলেন ভাজ্জি?
ময়দান

Harbhajan Singh: হরভজনের কাছে পাক সমর্থকের বিশেষ আর্জি, কী জবাব দিলেন ভাজ্জি?

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই এখন মাঠে উত্তেজনা, স্লেজিং আর বিবাদ। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্যের ছবিও যেন ক্রমশ ফিকে হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং এশিয়া কাপ রাইজিং স...

২৯ নভে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.