JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম
Breaking
Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে চাইছে ত... ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আগে বড় ধ... SRFTI: এসআরএফটিআই-কাণ্ডে বড় পদক্ষেপ নবান্নের! ৬ সদস্যের সিট, বৃহস্পতিবারের মধ্যেই প্রথম র... ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে কেন সরানো হয়েছিল দিল্লিতে ? Suvendu Adhikari :বীরসিংহে আজ শুভেন্দু, আর জলের তলায় ঘাটাল! বিদ্যাসাগরের জন্মভিটে থেকে বন্... FCRA Scam : সরকারি লাইসেন্সে ঘুষের কারবার, কাঠগড়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক INDIA Bloc Meeting 2026: দিল্লিতে আজ ‘ইন্ডিয়া’ বৈঠক, মমতা-রাহুলের মুখোমুখি আলোচনা! Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকের টিকিটও Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে চাইছে ত... ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আগে বড় ধ... SRFTI: এসআরএফটিআই-কাণ্ডে বড় পদক্ষেপ নবান্নের! ৬ সদস্যের সিট, বৃহস্পতিবারের মধ্যেই প্রথম র... ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে কেন সরানো হয়েছিল দিল্লিতে ? Suvendu Adhikari :বীরসিংহে আজ শুভেন্দু, আর জলের তলায় ঘাটাল! বিদ্যাসাগরের জন্মভিটে থেকে বন্... FCRA Scam : সরকারি লাইসেন্সে ঘুষের কারবার, কাঠগড়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক INDIA Bloc Meeting 2026: দিল্লিতে আজ ‘ইন্ডিয়া’ বৈঠক, মমতা-রাহুলের মুখোমুখি আলোচনা! Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকের টিকিটও

Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকের টিকিটও

Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকের টিকিটও
দিনে দ্বিতীয় সোনা ভারতীয় তিরন্দাজদের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের একাদশতম দিনে তিরন্দাজিতে সোনার ঝড় তুলল ভারত। বুধবার সাতসকালেই মহিলাদের কম্পাউন্ড দলগত বিভাগে বিশ্বরেকর্ড স্পর্শ করে সোনা জিতেছিলেন চিথিকা তানিপার্থি, পৃথিকা প্রদীপ ও জ্যোতি সুরেখা ভেন্নাম। এর পাশাপাশি মিক্সড টিম কম্পাউন্ড বিভাগেও সোনা জিতে নিলেন চিথিকা তানিপার্থি ও সাহিল রাজেশ যাদব। দক্ষিণ কোরিয়াকে শ্যুট-অফে হারিয়ে শুধু সোনাই নয়, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও পাকা করে ফেলেছে ভারতীয় জুটি। সার্বিকভাবে একদিনেই জোড়া সোনা জিতে পদক তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল ভারত।

মহিলাদের কম্পাউন্ড দলগত বিভাগে সোনার লড়াইয়ে চিনের মুখোমুখি হয়েছিল ভারত। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় তিরন্দাজেরা। প্রথম এন্ডে ৩০ পয়েন্ট তুলে এগিয়ে যান চিথিকারা। দ্বিতীয় এন্ডেও নিখুঁত নিশানায় ব্যবধান বাড়িয়ে নেন তাঁরা। মাঝপথে ১১৯-১১৬ পয়েন্টে এগিয়ে ছিল ভারত। শেষ দিকে চিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভারতীয় দলের নিখুঁত নিশানার সামনে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৩৮-২৩৪ পয়েন্টে জিতে সোনা নিশ্চিত করে ভারত। এই পারফরম্যান্সের সুবাদে দক্ষিণ কোরিয়ার গড়া বিশ্বরেকর্ডও স্পর্শ করেন চিথিকা, পৃথিকা ও জ্যোতি। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৪-২৩৩ পয়েন্টে হারিয়েছিল ভারত।

https://x.com/TheKhelIndia/status/2105151327957631286

এর পরেই মিক্সড টিম কম্পাউন্ডের ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামে চিথিকা ও সাহিলের জুটি। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথম এন্ডে ৪০-৩৯ পয়েন্টে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় এন্ডের শেষে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৮০-৭৮। পরের দিকে কোরিয়ার তিরন্দাজেরা ঘুরে দাঁড়ালেও ভারতীয় জুটি লড়াই ছাড়েননি। শেষ এন্ডে দুই দলই সমান পয়েন্ট পাওয়ায় ম্যাচ গড়ায় শুট-অফে। সেখানে চিথিকা ও সাহিল দু’জনেই ১০ পয়েন্ট করে করেন। কোরিয়ার এক তিরন্দাজ ৯ পয়েন্ট করায় ১০-৯ ব্যবধানে শুট-অফ জিতে সোনা ছিনিয়ে নেয় ভারত। এই জয়ের ফলে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতাও অর্জন করল ভারত।

অর্থাৎ দিনের জোড়া সোনার দুটিতেই শরিক থাকলেন চিথিকা। এ দিকে তিরন্দাজির সাফল্যের পাশাপাশি বুধবার স্কোয়াশেও পদক নিশ্চিত করেছে ভারতের মহিলা দল। সিঙ্গাপুরকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তন্বী খান্না ও অনাহত সিং। ফলে অন্ততঃ ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে ভারতের। অন্যদিকে কুস্তিতে যদিও সুনীল কুমার গ্রিকো-রোমান ৮৭ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেও ফাইনালে পৌঁছতে পারেননি। জাপানের তাইজো ইয়োশিদার কাছে হেরে তাঁকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামতে হবে। সব মিলিয়ে একাদশ দিনে তিরন্দাজদের জোড়া সোনা ভারতের পদক অভিযানে বড় প্রাপ্তি।

বিজ্ঞাপনrrr
26 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games 2026: নিরামিষ খাবার আর হনুমানজির আশীর্বাদই রসদ ৩ পদক জেতা গুলবীরের
ময়দান

Asian Games 2026: নিরামিষ খাবার আর হনুমানজির আশীর্বাদই রসদ ৩ পদক জেতা গুলবীরের

স্পোর্টস ডেস্ক: ডাল, রুটি আর পনির। সঙ্গে ঘরে বজরংবলীর ছোট্ট মূর্তি। এ সবের ওপর ভর করেই এশিয়ান গেমসে একের পর এক পদক জয়ের নজির গড়লেন ভারতের দূরপাল্লার দৌড়বিদ গুলবীর সিং। নিরামিষ খাবার, অমানুষিক পরিশ্রম আর হনুমানজির প্রতি...

৩০ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট
India Vs Brazil: ভিনিদের জন্য রাজকীয় আয়োজন! নৈশভোজের ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী
ময়দান

India Vs Brazil: ভিনিদের জন্য রাজকীয় আয়োজন! নৈশভোজের ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী

ব্রাজিল ও উরুগুয়ে দলের প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

৩০ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট
Asian Games 2026: বিশ্বরেকর্ড স্পর্শ করে সোনা, চিনকে হারিয়ে ইতিহাস গড়লেন জ্যোতিরা!
ময়দান

Asian Games 2026: বিশ্বরেকর্ড স্পর্শ করে সোনা, চিনকে হারিয়ে ইতিহাস গড়লেন জ্যোতির...

বিশ্বরেকর্ড ছুঁয়ে এশিয়াডে সোনা ধরে রাখল ভারতের মহিলা কম্পাউন্ড তিরন্দাজি দল। চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিথা তানিপার্থি এবং প্রীতিকা প্রদীপ।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:৪৮ এএম · 2 মিনিট
India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা কর্তৃপক্ষের
ময়দান

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের...

আগামী ৩ অক্টোবর সেই বহুল প্রতীক্ষিত মহারণ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে দুই দল (India Vs Brazil)।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.