JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম
Breaking
Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে চাইছে ত... ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আগে বড় ধ... SRFTI: এসআরএফটিআই-কাণ্ডে বড় পদক্ষেপ নবান্নের! ৬ সদস্যের সিট, বৃহস্পতিবারের মধ্যেই প্রথম র... ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে কেন সরানো হয়েছিল দিল্লিতে ? Suvendu Adhikari :বীরসিংহে আজ শুভেন্দু, আর জলের তলায় ঘাটাল! বিদ্যাসাগরের জন্মভিটে থেকে বন্... FCRA Scam : সরকারি লাইসেন্সে ঘুষের কারবার, কাঠগড়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক INDIA Bloc Meeting 2026: দিল্লিতে আজ ‘ইন্ডিয়া’ বৈঠক, মমতা-রাহুলের মুখোমুখি আলোচনা! Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকের টিকিটও Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে চাইছে ত... ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আগে বড় ধ... SRFTI: এসআরএফটিআই-কাণ্ডে বড় পদক্ষেপ নবান্নের! ৬ সদস্যের সিট, বৃহস্পতিবারের মধ্যেই প্রথম র... ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে কেন সরানো হয়েছিল দিল্লিতে ? Suvendu Adhikari :বীরসিংহে আজ শুভেন্দু, আর জলের তলায় ঘাটাল! বিদ্যাসাগরের জন্মভিটে থেকে বন্... FCRA Scam : সরকারি লাইসেন্সে ঘুষের কারবার, কাঠগড়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক INDIA Bloc Meeting 2026: দিল্লিতে আজ ‘ইন্ডিয়া’ বৈঠক, মমতা-রাহুলের মুখোমুখি আলোচনা! Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকের টিকিটও

Asian Games 2026: বিশ্বরেকর্ড স্পর্শ করে সোনা, চিনকে হারিয়ে ইতিহাস গড়লেন জ্যোতিরা!

Asian Games 2026: বিশ্বরেকর্ড স্পর্শ করে সোনা, চিনকে হারিয়ে ইতিহাস গড়লেন জ্যোতিরা!
সাতসকালেই সোনা জয় ভারতের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: লক্ষ্যভেদে নিখুঁত নিশানা। আর তাতেই বিশ্বরেকর্ড ছুঁয়ে এশিয়াডে সোনা ধরে রাখল ভারতের মহিলা কম্পাউন্ড তিরন্দাজি দল। চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে বুধবার সাতসকালেই স্বর্ণ পদক জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিথা তানিপার্থি এবং প্রীতিকা প্রদীপ। শুধু সোনাই নয়, দক্ষিণ কোরিয়ার গড়া বিশ্বরেকর্ডেও ভাগ বসালেন ভারতীয় তিরন্দাজেরা। ২০১৪ সালে ইনচন এশিয়াডে ২৩৮ পয়েন্টের নজির গড়েছিল কোরিয়া। বুধবার সেই নজিরই ছুঁয়ে ফেলল ভারত। চলতি এশিয়াডে এটি ভারতের সপ্তম সোনা। একই সঙ্গে পরপর দু’টি এশিয়াডে মহিলা কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জয়ের নজিরও গড়ল ভারত।

ফাইনালে শুরু থেকেই চিনের বিরুদ্ধে দাপট দেখায় ভারতীয় দল। প্রথম রাউন্ডেই ৬০-৫৮ পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা। পরপর নিখুঁত নিশানায় প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকেন তাঁরা। দ্বিতীয় রাউন্ডেও একই ব্যবধানে এগিয়ে যায় ভারত। ফলে দুই রাউন্ড শেষে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪ পয়েন্টে। তৃতীয় রাউন্ডে চিন কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও ভারতীয় তিরন্দাজদের ছন্দে চিড় ধরাতে পারেনি। শেষ রাউন্ডের আগে ভারত এগিয়ে ছিল ১৭৮-১৭৬ পয়েন্টে। ফলে শেষ পর্যায়ে স্নায়ুর চাপ সামলে সোনা জেতাই ছিল জ্যোতিদের সামনে মূল চ্যালেঞ্জ।

https://x.com/mansukhmandviya/status/2105124017908961778

শেষ রাউন্ডে অবশ্য কোনও ভুল করেননি ভারতীয় তিরন্দাজেরা। চিনের তিরন্দাজেরা দু’টি ৯ পয়েন্টের শট মারতেই সুযোগ কাজে লাগায় ভারত। ৬টি নিখুঁত ১০ পয়েন্টের শটে নিজেদের আধিপত্য আরও বাড়িয়ে নেন জ্যোতি, চিকিথা ও প্রীতিকা। শেষ পর্যন্ত ২৩৮ পয়েন্টে পৌঁছে বিশ্বরেকর্ডের সমান স্কোর গড়ে সোনা নিশ্চিত করেন তাঁরা। অন্যদিকে ২৩৪ পয়েন্টে থেমে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চিনকে। দক্ষিণ কোরিয়া চিনা তাইপেকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। উল্লেখযোগ্য ভাবে, ফাইনালের আগে সেমিফাইনালেও কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল ভারত। দক্ষিণ কোরিয়াকে ২৩৪-২৩৩ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন জ্যোতিরা।

এ দিন শুধু মহিলাদের দলগত বিভাগেই নয়, মিক্সড কম্পাউন্ড বিভাগেও পদকের লড়াইয়ে জায়গা করে নিয়েছে ভারত। চিকিথা তানিপার্থি ও সাহিল রাজেশ যাদবের জুটি সেমিফাইনালে থাইল্যান্ডকে ১৫৬-১৫৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে। ফলে ওই বিভাগেও সোনা জয়ের সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। সেমিফাইনালে শুরু থেকেই এগিয়ে ছিলেন ভারতীয় জুটি। শেষ দিকে চিকিথার একটি ৯ পয়েন্টের শট সত্ত্বেও স্নায়ুর চাপ সামলে দলকে জয় এনে দেন সাহিল। সব মিলিয়ে এশিয়াডে ভারতীয় তিরন্দাজদের দাপট অব্যাহত। ২০২৩ সালে হাংঝৌ এশিয়াডেও মহিলা কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিল ভারত। এ বারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করে বিশ্বরেকর্ড ছুঁয়ে নতুন নজির গড়লেন জ্যোতিরা।

বিজ্ঞাপনrrr
60 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games 2026: নিরামিষ খাবার আর হনুমানজির আশীর্বাদই রসদ ৩ পদক জেতা গুলবীরের
ময়দান

Asian Games 2026: নিরামিষ খাবার আর হনুমানজির আশীর্বাদই রসদ ৩ পদক জেতা গুলবীরের

স্পোর্টস ডেস্ক: ডাল, রুটি আর পনির। সঙ্গে ঘরে বজরংবলীর ছোট্ট মূর্তি। এ সবের ওপর ভর করেই এশিয়ান গেমসে একের পর এক পদক জয়ের নজির গড়লেন ভারতের দূরপাল্লার দৌড়বিদ গুলবীর সিং। নিরামিষ খাবার, অমানুষিক পরিশ্রম আর হনুমানজির প্রতি...

৩০ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট
Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকের টিকিটও
ময়দান

Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকে...

মিক্সড টিম কম্পাউন্ড বিভাগেও সোনা জিতে নিলেন চিথিকা তানিপার্থি ও সাহিল রাজেশ যাদব। দক্ষিণ কোরিয়াকে শ্যুট-অফে হারিয়ে।

৩০ সেপ্টে ২০২৬, ১০:৫০ এএম · 2 মিনিট
India Vs Brazil: ভিনিদের জন্য রাজকীয় আয়োজন! নৈশভোজের ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী
ময়দান

India Vs Brazil: ভিনিদের জন্য রাজকীয় আয়োজন! নৈশভোজের ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী

ব্রাজিল ও উরুগুয়ে দলের প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

৩০ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট
India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা কর্তৃপক্ষের
ময়দান

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের...

আগামী ৩ অক্টোবর সেই বহুল প্রতীক্ষিত মহারণ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে দুই দল (India Vs Brazil)।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.