JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৫:৩৯ পিএম
Breaking
Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী? Asia Power Index 2026: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত! ক্রমশ কমছে চিনের সঙ্গে ব্যবধান, বলছে... কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ভর্তি আরামবাগের বিজেপি বিধায়ক Suvendu Adhikari: যুবসাথীর পরিবর্তে ‘ভরসা’ প্রকল্প, কবে থেকে মিলবে টাকা? কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা? ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন বিচারপতিদের ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী? Asia Power Index 2026: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত! ক্রমশ কমছে চিনের সঙ্গে ব্যবধান, বলছে... কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ভর্তি আরামবাগের বিজেপি বিধায়ক Suvendu Adhikari: যুবসাথীর পরিবর্তে ‘ভরসা’ প্রকল্প, কবে থেকে মিলবে টাকা? কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা? ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন বিচারপতিদের ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার

Viral: পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ৭ বার ছুরির কোপ! প্রাণ গেল ইন্ডিয়ান অয়েল আধিকারিকের

Viral: পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ৭ বার ছুরির কোপ! প্রাণ গেল ইন্ডিয়ান অয়েল আধিকারিকের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হিঙ্গোলি: পেট্রোল পাম্প সিল করতে গিয়েছিলেন ইন্ডিয়ান অয়েলের আধিকারিক। কাজ শেষ করার আগেই তুমুল বচসা। তার পরেই ধারালো অস্ত্র নিয়ে হামলা। পর পর সাত বার ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হল সংস্থার এক আধিকারিকের। মঙ্গলবার বিকেলে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মহেশ শেলকে। তিনি ইন্ডিয়ান অয়েলের নান্দেড় নর্থ এলাকায় রিটেল সেলস বিভাগের দায়িত্বে ছিলেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বস্মত তালুকের আম্বাচোন্ডি গ্রামের একটি পেট্রোল পাম্প সিল করে সংস্থার দখলে নেওয়ার জন্য একটি দল সেখানে যায়। সেই দলেরই সদস্য ছিলেন শেলকে।

https://x.com/IndianOilcl/status/2107712139423289753?s=20

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পাম্পটি আগে বেশ কিছু দিন বন্ধ ছিল। সম্প্রতি ফের সেটি চালু করা হয়েছিল। পাম্প সিল করার প্রক্রিয়া শুরু হতেই মালিকের পরিবারের সদস্যদের সঙ্গে ইন্ডিয়ান অয়েলের আধিকারিকদের বচসা শুরু হয়। কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। অভিযোগ, সেই সময়েই শেলকের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়। তাঁর শরীরের পেটে, পিঠে এবং মুখে ধারালো অস্ত্রের আঘাত লাগে। মোট সাত বার তাঁকে ছুরি মারা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

হামলার পরেই অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাকে ধরতে বিশেষ দল তৈরি করা হয়েছে। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে বচসা এতটা ভয়াবহ আকার নিল, হামলার আগে দুই পক্ষের মধ্যে কী কথা হয়েছিল—তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তকে গ্রেফতার করার পরেই সেই বিষয়ে আরও তথ্য মিলতে পারে। শেলকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইন্ডিয়ান অয়েল। সংস্থার চেয়ারম্যান অরবিন্দর সিংহ সাহনি জানিয়েছেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই শেলকের উপর হামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মহারাষ্ট্র প্রশাসনের সর্বোচ্চ স্তরে বিষয়টি জানানো হয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীও ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, দেশের জ্বালানি পরিষেবা সচল রাখতে যাঁরা মাঠে কাজ করেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শেলকের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে। এই ঘটনার পর ফের সামনে এসেছে জ্বালানি সংস্থার কর্মীদের নিরাপত্তার প্রশ্ন। এর আগে 2005 সালে উত্তরপ্রদেশে ইন্ডিয়ান অয়েলের আধিকারিক এস মঞ্জুনাথকে পেট্রোল পাম্পে অনিয়মের অভিযোগের তদন্তের পর গুলি করে খুন করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তেল সংস্থার আধিকারিকদের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। মহারাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাটি সেই পুরনো আতঙ্ককেই নতুন করে সামনে এনে দিল।

248 Views 0 Likes 0 Comments

Related News

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
দেশ

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

নয়াদিল্লি: আট বছর পুরনো ফৌজদারি মানহানির মামলায় বড় আইনি জটিলতায় ইউটিউবার ধ্রুব রাঠি। আদালতে বারবার হাজির না হওয়ায় এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (Non-Bailable Warrant বা NBW) জারি করল দিল্লির সাকেত আদ...

২৩ নভে ২০২৬, ০৪:৩৫ পিএম · 2 মিনিট
Noel Tata: টাটা গোষ্ঠীতে বড় সংঘাত! নোয়েল টাটার আপত্তিতে বোর্ড বৈঠক ঘিরে বাড়ল জল্পনা
দেশ

Noel Tata: টাটা গোষ্ঠীতে বড় সংঘাত! নোয়েল টাটার আপত্তিতে বোর্ড বৈঠক ঘিরে বাড়ল জল...

নিউজ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটার অন্দরে বাড়ছে মতবিরোধ। সংস্থার ভবিষ্যৎ, নেতৃত্ব, শেয়ার বাজারে তালিকাভুক্তি এবং মালিকানা কাঠামো নিয়ে এবার প্রকাশ্যে আসছে বোর্ডের অন্দরমহলের টানাপড়েন। আগামী ২৬ নভেম্বর টাটা ...

২৩ নভে ২০২৬, ০২:৫৫ পিএম · 2 মিনিট
India Nepal Relations: মোদী-বালেন শাহের বৈঠকে বড় ঘোষণা, ২৮ নভেম্বর থেকে ছুটবে ট্রেন
দেশ

India Nepal Relations: মোদী-বালেন শাহের বৈঠকে বড় ঘোষণা, ২৮ নভেম্বর থেকে ছুটবে ট্র...

নয়াদিল্লি: ভারত ও নেপালের সম্পর্ক আরও মজবুত করতে সোমবার, ২৩ নভেম্বর, নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বাণিজ্য, বিদ্যুৎ, পরিকাঠামো, প্রযুক্তি থেকে শ...

২৩ নভে ২০২৬, ০২:৫২ পিএম · 2 মিনিট
Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়ে এলেন বিদেশি পর্যটক
দেশ

Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়...

নিউজ ডেস্ক: গঙ্গার ঘাটে বেড়াতে এসে নদীর সৌন্দর্য উপভোগ করার কথা তাঁদের। কিন্তু ঋষিকেশে এসে অন্য ভূমিকায় দেখা গেল একদল বিদেশি মহিলা পর্যটককে। হাতে গ্লাভস, সঙ্গে কালো রঙের বড় বড় ময়লার ব্যাগ। গঙ্গার বালুচর থেকে প্লাস্টিক...

২৩ নভে ২০২৬, ১২:৫১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.