JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৪:৪৪ পিএম
Breaking
কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা? ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন বিচারপতিদের ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্... কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা? ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন বিচারপতিদের ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্...

কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা? ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন বিচারপতিদের

কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা? ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন বিচারপতিদের
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী,  বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে  কলকাতার পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং পুরভোট ঘোষণার জটিলতা সংক্রান্ত মামলাটি  ওঠে। শুনানির সময়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। নির্বাচিত পুরবোর্ডের অস্তিত্ব না থাকা সত্ত্বেও কলকাতা পুরসভার সুপারিশের ভিত্তিতে কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হল, তা নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতিরা। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পুনর্বিন্যাসের বৈধতা নিয়েই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। সিপিএম নেতা তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাসের করা মামলায় অভিযোগ ওঠে, প্রকৃত জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে ভিত্তি করে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। পাশাপাশি, সীমানা নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক সংলগ্নতা, প্রশাসনিক সুবিধা এবং জনসংখ্যার ভারসাম্য যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলেও দাবি করা হয়।

এই মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাজ্যের তরফে জানানো হয়, ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় ১০ জন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপত্তি জানানোর জন্য ২৮৫টি নোটিস দেওয়া হয়। সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট পক্ষগুলিকে দু’বার আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি সর্বদলীয় বৈঠকও হয়েছিল বলে আদালতে দাবি করে রাজ্য। 

2 Views 0 Likes 0 Comments

Related News

ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার
মহানগর

ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার

নিউজ ডেস্ক: কলকাতা পুলিশের অন্দরে ফের দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার। ২০১৪ ব্যাচের এই পুলিশ আধিকারিকের গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দুর্ন...

২৩ নভে ২০২৬, ০৪:৩১ পিএম · 2 মিনিট
West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত
মহানগর

West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত

রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিতর্কের পর নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে এবং সেই পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে।

২৩ নভে ২০২৬, ০৪:৩০ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গল', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহানগর

Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গল', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষ...

কলকাতা, নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের নাম পাল্টে ‘বাংলা’ করতে চেয়েছিল তৃণমূল সরকার। বিলও পাস করিয়েছিল বিধানসভায়। কিন্তু কেন্দ্রের অনুমোদন মেলেনি। তৃণমূলের চাওয়ায় যে তাদের আপত্তি আছে, ক্ষমতায় আসার আগে জান...

২৩ নভে ২০২৬, ০২:৫৮ পিএম · 1 মিনিট
Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI
মহানগর

Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ফের জেরা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন গোয়েন্দারা। কিন্তু তদন্তক...

২৩ নভে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.