JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৫:০১ পিএম
Breaking
Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ Jhilam Gupta: বিগ বসের পরেও রেহাই নেই! ঝিলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন এত ঘৃণা? Retirement Planning: অবসরের বয়স পেরিয়েও আরও ১০ বছর কাজ! সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য! Artificial Intelligence: ভবিষ্যতে দক্ষ কর্মীর অভাবে ভুগতে পারে সংস্থা, সতর্কবার্তা বিশেষজ্... Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনে... Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প... Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ Jhilam Gupta: বিগ বসের পরেও রেহাই নেই! ঝিলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন এত ঘৃণা? Retirement Planning: অবসরের বয়স পেরিয়েও আরও ১০ বছর কাজ! সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য! Artificial Intelligence: ভবিষ্যতে দক্ষ কর্মীর অভাবে ভুগতে পারে সংস্থা, সতর্কবার্তা বিশেষজ্... Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনে... Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প... Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব...

Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ

Kunal Ghosh:  ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত একটি ভিডিও ফুটেজকে ঘিরে রাজ্য রাজনীতিতে পারদ চড়েছে নতুন করে। দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অভিষেক দাবি করেছিলেন, শাসকদলের অভ্যন্তরীণ বিষয় এবং সাংগঠনিক লড়াইয়ে বিরোধী শিবিরকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসন সরাসরি জাল হলফনামা ও ভুয়ো নোটারি তৈরির কাজে হাত লাগিয়েছে। তবে প্রশাসন ও সরকারি তরফে ওই ভিডিওটিকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বা এআই প্রযুক্তির কারসাজি বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়। কালনা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে তার নামে।এবার এআই ভিডিও-র দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে প্রশাসনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক বিবৃতিতে কুণাল ঘোষ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজ্ঞানে এবং পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গেই ওই ভিডিওটি জনসমক্ষে এনেছেন।" ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, থানার ভেতরে বসেই অত্যন্ত সংগঠিত ও পরিকল্পিতভাবে প্রতিপক্ষ শিবিরের জন্য ভুয়ো হলফনামা তৈরি করে দিচ্ছে পুলিশ। কুণালের কটাক্ষ, "যেহেতু প্রতিপক্ষ শিবিরের নিজস্ব কোনো কর্মী বা সমর্থক নেই, তাই হলফনামা জোগাড়ের মতো সামান্য কাজও এখন পুলিশ প্রশাসনকে দিয়ে করাতে হচ্ছে।" অভিষেকের প্রকাশিত ফুটেজটি যে বিন্দুমাত্র ভুয়ো বা এআই-নির্মিত নয়, তা জোর গলায় দাবি করে তিনি প্রশাসনের উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়ে দেন।

এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্বারদত মুখোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্যকেও হাতিয়ার করেছেন কুণাল ঘোষ। শ্বারদত মুখোপাধ্যায়ের বক্তব্যের সূত্র ধরে কুণাল প্রশ্ন তোলেন, "মুখ্যমন্ত্রীর ‘হাত মাথার ওপর থাকা’ বা প্রশাসনের ‘দয়া’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে?" তাঁর মতে, “এই মন্তব্যই প্রমাণ করে দেয় যে সরকারি পৃষ্ঠপোষকতাতেই ওই শিবির টিকে আছে এবং সেই একই সূত্রে থানার ভেতরে বসে বেআইনিভাবে নথিপত্র তৈরির কাজ চলছে।”

অভিষেকের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিকে কার্যত পাত্তা না দিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের যে লড়াই চলছে, সেখানে প্রশাসনের এই দ্বিচারিতা ও বেআইনি কর্মকাণ্ডের মুখোশ টেনে খুলে দিয়েছেন অভিষেক। ফলে ভিডিওটি ভুয়ো বলে দায় এড়ানোর চেষ্টা না করে প্রশাসনের উচিত প্রকৃত সত্যের মুখোমুখি হওয়া।”

2 Views 0 Likes 0 Comments

Related News

সব রাস্তা এখন দিল্লিমুখী!
রাজনীতি

সব রাস্তা এখন দিল্লিমুখী!

বিশেষ প্রতিবেদন: দিল্লির রাজনীতিতে এখন বাংলার উপস্থিতি বেশ নজরকাড়া। সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগেই রাজধানীর রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আর সেই উত্তাপের কেন্দ্রে বাংলা! একদিকে শাসক শিবিরের তৎপরতা, অন্যদিকে বিরোধীদের...

২৯ নভে ২০২৬, ০২:০৮ পিএম · 3 মিনিট
Kunal Ghosh: প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘চিটফান্ড’
রাজনীতি

Kunal Ghosh: প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘চিটফান্ড’

রাজনীতির তুমুল ব্যস্ততা এবং দলীয় নানা কর্মসূচির মাঝেই ফের নিজের চেনা কলমের জগতে ফিরলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। গতকাল, শনিবার অর্থাৎ ২৮ নভেম্বর, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে তাঁর নতুন উপন্যাস ‘চিটফান্ড—একটি রাজনৈতিক থ্রিলার’। সামাজিক মাধ্যমে বইটি প্রকাশের খবর জানিয়ে কুণাল ঘোষ লেখেন, "প্রকাশিত হল। আমার নতুন উপন্যাস। হাজার কাজের মধ্যেও লেখালেখিটা না হলে কেমন দমবন্ধ লাগে... (এবং পরের লেখাটিও চলছে।)"

২৯ নভে ২০২৬, ১১:২২ এএম · 2 মিনিট
Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র, বিরোধী জোটে আরও কোণঠাসা কংগ্রেস
রাজনীতি

Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডি...

সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের ঠিক আগেই জাতীয় রাজনীতিতে বড়সড় পালাবদল। কেন্দ্রের প্রস্তাবিত সংশোধিত আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং মহিলা সংরক্ষণ বিলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে (DMK)। শনিবার চেন্নাইয়ে দলের সাংসদদের সঙ্গে জরুরি বৈঠকের পর ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন এই বিলকে তামিলনাড়ুর মানুষের ‘বড় জয়’ বলে অভিহিত করেছেন। ডিএমকে-র এই সিদ্ধান্তের ফলে বিরোধী শিবিরে কংগ্রেস কার্যত একঘরে হয়ে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২৮ নভে ২০২৬, ০৩:০৪ পিএম · 2 মিনিট
Rahul Gandhi: বাবার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবেই সরিয়ে নেওয়া হয়েছিল, আশঙ্কা সত্যি হয়েছিল রাহুলের
রাজনীতি

Rahul Gandhi: বাবার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবেই সরিয়ে নেওয়া হয়েছিল, আশঙ্কা সত্যি হয...

রাহুল জানান, বিহারের ওই ঘটনাই ছিল চূড়ান্ত সতর্কবার্তা। এ নিয়ে বাবার সঙ্গে তাঁর তর্কও হয়েছিল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাবার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবেই সরানো হয়েছিল যাতে তাঁকে মেরে ফেলা যায়, এবং তার উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল।”

২৪ নভে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.