JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৩:৪৯ পিএম
Breaking
Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনে... Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প... Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সংসদে হাজিরা বাধ্যতামূলক, দলের সাংসদদের কড়া নির্দেশ কংগ্রেসের Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী... ভোট চুরির পর এবার আসন চুরি? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সৌরভের! IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু... Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনে... Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প... Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সংসদে হাজিরা বাধ্যতামূলক, দলের সাংসদদের কড়া নির্দেশ কংগ্রেসের Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী... ভোট চুরির পর এবার আসন চুরি? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সৌরভের! IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু...

Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনেত্রী পাপিয়া অধিকারীর!

Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনেত্রী পাপিয়া অধিকারীর!
ছবি: সংগৃহীত

Tags
 


কলকাতা: দীর্ঘদিন পর বড়পর্দায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে ফিরছেন অভিনেত্রী তথা টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। রঞ্জিত শর্মার প্রযোজনায় তৈরি ‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’ ছবিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যোগমায়া দেবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ছবির প্রচারে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি, রাজ্যের পূর্ববর্তী বাম শাসন এবং বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

নিজের অভিনয় জীবন ও টলিউডে কাজের সুযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলা ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন পাপিয়া অধিকারী। বাইরের নির্মাতারা তাঁকে যোগ্য সম্মান দিলেও টলিউড তাঁকে কোণঠাসা করে রেখেছিল বলে অভিযোগ তুলে তিনি বলেন, “এতদিন দাপুটে অভিনেত্রীকে আপনারা বেঁধে রেখেছিলেন, আটকে রেখেছিলেন, খাঁচায় বন্দি করে রেখেছিলেন। এইবার বাইরে থেকে আসা মানুষেরা আমাকে এমন চরিত্র দিচ্ছেন। আপনারা পিছিয়ে থাকবেন না।” আশি বছরের ঊর্ধ্বে এক 'রত্নগর্ভা' মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে বয়স কোনও বাধা হয়েছে কি না, এমন প্রশ্নে অভিনেত্রীর স্পষ্ট জবাব, তিনি নিজেকে কেবলই একজন অভিনেত্রী হিসেবে দেখেন এবং আগামী দিনে আরও কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান।


ছবির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বলতে গিয়ে রাজ্যের পূর্ববর্তী শাসনকালকেও নিশানা করেন তিনি। আগের জমানায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে এমন সিনেমা তৈরি আদৌ সম্ভব হত কি না, সেই প্রশ্নের উত্তরে পাপিয়া বলেন, “প্রথম কথা, ছবিটা হতই না। আটকে রাখা হত। আর যাঁরা করতেন, তাঁদের জন্য অন্য শাস্তি থাকত... কিছু মূর্খ মানুষ রাজত্ব চালাচ্ছিলেন। সেই মূর্খ মানুষ থাকলে বাংলার আসল ইতিহাস মানুষ জানত কী করে?”
এখানেই থেমে না থেকে বামপন্থীদের সরাসরি আক্রমণ করে তিনি মন্তব্য করেন যে, কমিউনিস্টরা কোনোদিনই সাধারণ মানুষের বা কমিউনিটির পাশে দাঁড়াননি, বরং নিজেদের স্বার্থসিদ্ধি করেছেন এবং বর্তমানে তাঁদের অবস্থান পুরোপুরি বদলে গিয়েছে। বর্তমানে রাজ্যের স্কুলগুলোর বেহাল দশা, ছাত্র-শিক্ষকের অভাব এবং শিক্ষকদের ওপর আক্রমণের ঘটনা টেনে এনেও সরব হন বিধায়ক-অভিনেত্রী। তাঁর দাবি, মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখলে তবেই দুর্নীতি ও চুরি করা সহজ হয়, আর সেই কারণেই এতদিন পরিকল্পিতভাবে রাজ্যের পড়াশোনার পরিবেশ নষ্ট করা হয়েছে।


‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’ ছবিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, কাশ্মীর ইস্যু এবং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে লেখা তাঁর ঐতিহাসিক চিঠির প্রসঙ্গ উঠে এসেছে। পাপিয়া জানান, শ্যামাপ্রসাদের এই আত্মত্যাগের কথা আজও তাঁকে আবেগপ্রবণ করে তোলে এবং এই ছবির মাধ্যমে সাধারণ মানুষ প্রকৃত ইতিহাস জানতে পারবেন। ছবিতে যোগমায়া দেবীর চরিত্রে পাপিয়া অধিকারী ছাড়াও শ্যামাপ্রসাদের দাদার চরিত্রে ভরত কল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অনু কাপুর ও সতীনাথ মুখোপাধ্যায় অভিনয় করছেন। এছাড়াও পর্দায় দেখা যাবে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, অটলবিহারী বাজপেয়ী এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতো ঐতিহাসিক চরিত্রদের।

1 Views 0 Likes 0 Comments

Related News

Anupam Kher: অনুপমের অভিনয়ে কেঁদে ফেললেন মহেশ ভট্ট, এক মাসে দুই চিঠি পরিচালকের
বিনোদন

Anupam Kher: অনুপমের অভিনয়ে কেঁদে ফেললেন মহেশ ভট্ট, এক মাসে দুই চিঠি পরিচালকের

মুম্বই: অভিনয়ের জন্য সব সময় সংলাপের প্রয়োজন হয় না। কখনও কখনও নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তি। আর সেই নীরব অভিনয়েই মুগ্ধ হয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না পরিচালক মহেশ ভট্ট। সূরজ বরজাতিয়ার নতুন ছবি ‘ইয়ে প্রেম ম...

২৯ নভে ২০২৬, ০১:০৭ পিএম · 3 মিনিট
Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক
বিনোদন

Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অন...

নিউজ ডেস্ক: গথামের অন্ধকারে অপরাধীদের শায়েস্তা করতে নেমেছেন ব্যাটম্যান। তাঁর পরনে চেনা কালো পোশাক, মুখে গম্ভীর অভিব্যক্তি। কিন্তু আবহে বাজছে কোনও হলিউডের অ্যাকশন ছবির উত্তেজক সুর নয়, বরং মাধুরী দীক্ষিতের ঠোঁটে এক সময় জনপ...

২৮ নভে ২০২৬, ০২:৩৩ পিএম · 3 মিনিট
সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!
বিনোদন

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!

নিজের জীবনকাহিনি নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে এবার আইনি পদক্ষেপ সুকেশ চন্দ্রশেখরের। আসন্ন তথ্যচিত্র ‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ নিয়ে আপত্তি জানিয়ে নেটফ্লিক্স এবং নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন তিনি।...

২৭ নভে ২০২৬, ০৮:৪২ পিএম · 2 মিনিট
Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের তারকারা
বিনোদন

Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার...

চলচ্চিত্র জগতে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের যে দাবি তুলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তা এবার ইন্ডাস্ট্রির অন্দরেই জোরালো সমর্থন পেতে শুরু করেছে। গত বছর মা হওয়ার পর পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্ত দিয়েছিলেন তিনি। এই দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি পরিচালক-প্রযোজক করণ জোহর, অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী আলিয়া ভাট প্রকাশ্যে দীপিকার পাশে দাঁড়িয়েছেন।

২৭ নভে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.