JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৩:৫৪ পিএম
Breaking
সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য! Artificial Intelligence: ভবিষ্যতে দক্ষ কর্মীর অভাবে ভুগতে পারে সংস্থা, সতর্কবার্তা বিশেষজ্... Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনে... Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প... Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সংসদে হাজিরা বাধ্যতামূলক, দলের সাংসদদের কড়া নির্দেশ কংগ্রেসের Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী... সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য! Artificial Intelligence: ভবিষ্যতে দক্ষ কর্মীর অভাবে ভুগতে পারে সংস্থা, সতর্কবার্তা বিশেষজ্... Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনে... Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প... Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সংসদে হাজিরা বাধ্যতামূলক, দলের সাংসদদের কড়া নির্দেশ কংগ্রেসের Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী...

সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য!

সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে  মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য!
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: সোনার সন্ধানে গিয়ে হাতে এসেছিল একটি ভারী পাথর। তা দেখে মনে হয়েছিল, পাথরের ভিতরে নিশ্চয়ই লুকিয়ে রয়েছে মূল্যবান সোনার টুকরো। সেই আশায় বছরের পর বছর ধরে পাথরটি ভাঙার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তিনি। ব্যবহার করেছিলেন পাথর কাটার যন্ত্র, ড্রিল, গ্রাইন্ডার, এমনকি অ্যাসিডও। কিন্তু কিছুতেই ভাঙা যায়নি সেটিকে। শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের কাছে নিয়ে যেতেই জানা গেল, সেটি কোনও সাধারণ পাথর নয়। প্রায় ৪৬০ কোটি বছরের পুরনো এক বিরল উল্কাপিণ্ড!

অস্ট্রেলিয়ার ডেভিড হোলের এই অদ্ভুত অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে। ২০১৫ সালে ভিক্টোরিয়া প্রদেশের মেরিবরো রিজিওনাল পার্কে ধাতব বস্তু শনাক্ত করার যন্ত্র নিয়ে সোনার সন্ধান করছিলেন তিনি। সেই সময় হলুদ মাটির মধ্যে একটি লালচে রঙের অস্বাভাবিক ভারী পাথর দেখতে পান। এলাকাটি অস্ট্রেলিয়ার ঐতিহাসিক গোল্ডফিল্ডস অঞ্চলের অন্তর্গত। উনিশ শতকে সেখানে ব্যাপক সোনার খোঁজ মিলেছিল। ফলে পাথরটির মধ্যে সোনা থাকার সম্ভাবনা উড়িয়ে দিতে পারেননি ডেভিড।

পাথর ভাঙতে ব্যর্থ সব চেষ্টা

পাথরটি বাড়িতে নিয়ে গিয়ে সেটি ভাঙার চেষ্টা শুরু করেন তিনি। প্রথমে পাথর কাটার করাত ব্যবহার করেন। তার পর গ্রাইন্ডার ও ড্রিল দিয়েও চেষ্টা চলে। এমনকি অ্যাসিড ঢেলেও পাথরটির কোনও পরিবর্তন ঘটাতে পারেননি। শেষ পর্যন্ত ভারী হাতুড়ি দিয়েও সেটিকে ভাঙা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েও কোনও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত পাথরটি নিয়ে মেলবোর্ন মিউজিয়ামে যান ডেভিড। সেখানকার ভূতত্ত্ববিদ ডারমট হেনরি এবং বিল বার্চ পরীক্ষা করে জানান, সেটি আসলে একটি বিরল উল্কাপিণ্ড।

পৃথিবীতে অত্যন্ত বিরল এই উল্কাপিণ্ড

যে পাথরটিকে সোনার আকরিক বলে মনে করেছিলেন ডেভিড, সেটির ওজন প্রায় ১৭ কিলোগ্রাম। আবিষ্কারের জায়গার নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে ‘মেরিবরো উল্কাপিণ্ড’। বিজ্ঞানীদের মতে, এর বয়স প্রায় ৪৬০ কোটি বছর। অর্থাৎ সৌরজগতের সৃষ্টির সময়কার প্রাচীন মহাজাগতিক উপাদান রয়েছে এর মধ্যে।

গবেষকেরা হিরে দিয়ে তৈরি বিশেষ করাতের সাহায্যে উল্কাপিণ্ডটির একটি ছোট অংশ কাটেন। তাতেই ভিতরে প্রচুর পরিমাণে লোহা এবং সিলিকেট খনিজের ক্ষুদ্র স্ফটিকের সন্ধান মেলে। রাসায়নিক গঠন বিশ্লেষণ করে এটিকে H5 অর্ডিনারি কন্ড্রাইট শ্রেণির উল্কাপিণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গল ও বৃহস্পতির মাঝের গ্রহাণুপুঞ্জ থেকে আগমন?

বিজ্ঞানীদের অনুমান, উল্কাপিণ্ডটি মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জ থেকে এসেছে। সেখানে অন্য কোনও গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের ফলে এটি নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীর দিকে চলে আসতে পারে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপের কারণে এর বাইরের অংশে বিশেষ ধরনের গঠন তৈরি হয়েছে।

কার্বন ডেটিংয়ের হিসাব অনুযায়ী, উল্কাপিণ্ডটি ১০০০ বছরেরও কম সময় ধরে পৃথিবীতে রয়েছে। ১৮৮৯ থেকে ১৯৫১ সালের মধ্যে ওই অঞ্চলে একাধিক উল্কাপাতের ঘটনার নথি রয়েছে। সেগুলির কোনওটির সঙ্গে এই উল্কাপিণ্ডের পৃথিবীতে আসার সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

সোনার চেয়েও মূল্যবান বিজ্ঞানীদের কাছে

গবেষকদের মতে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে এখনও পর্যন্ত নথিভুক্ত মাত্র ১৭টি উল্কাপিণ্ডের মধ্যে এটি অন্যতম। অথচ ওই অঞ্চলে হাজার হাজার সোনার টুকরো পাওয়া গিয়েছে। ফলে বৈজ্ঞানিক দিক থেকে এই উল্কাপিণ্ডের গুরুত্ব অনেক বেশি।

উল্কাপিণ্ডের মধ্যে থাকা প্রাচীন উপাদান থেকে সৌরজগতের সৃষ্টি, গ্রহের গঠন এবং মহাকাশের রাসায়নিক বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। কিছু উল্কাপিণ্ডে এমন জৈব যৌগও থাকে, যা প্রাণের উৎপত্তি সংক্রান্ত গবেষণায় সাহায্য করতে পারে।

গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি অব ভিক্টোরিয়া’ পত্রিকায়। সোনা খুঁজতে গিয়ে মহাকাশ থেকে আসা প্রাচীন এক সম্পদ আবিষ্কারের এই ঘটনা বিজ্ঞানীদের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

1 Views 0 Likes 0 Comments

Related News

Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞায় সিলমোহর কানাডার সুপ্রিম কোর্টের
বিদেশ

Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মী...

কানাডার কুইবেক প্রদেশের সরকারি কর্মীদের কর্মক্ষেত্রে ধর্মীয় প্রতীক পরার ওপর জারি করা বিতর্কিত নিষেধাজ্ঞার মূল অংশ বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। গত শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর দেওয়া এক ঐতিহাসিক রায়ে ২০১৯ সালে পাস হওয়া প্রদেশটির ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত আইন বা ‘বিল ২১’ (Bill 21)-এর অধিকাংশ ধারাকে সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই রায়ের ফলে কুইবেকের সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ সদস্য, বিচারক, সরকারি আইনজীবী এবং নির্দিষ্ট কিছু ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় হিজাব, পাগড়ি, কিপ্পা বা ক্রসের মতো দৃশ্যমান কোনো ধর্মীয় প্রতীক পরতে পারবেন না। তবে আদালত আইনটির একটি বিশেষ অংশ বাতিল করে জানিয়েছে, কুইবেক আইনসভার (ন্যাশনাল অ্যাসেম্বলি) নির্বাচিত সদস্যরা ধর্মীয় কারণে মুখ ঢেকে রাখার বা প্রতীক পরার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

২৯ নভে ২০২৬, ০২:৪৪ পিএম · 3 মিনিট
France Grocery Prices: বিদেশে বাজার করা কি সত্যিই এত ব্যয়বহুল? ফ্রান্সের সুপারমার্কেটের বিল দেখালেন ভারতীয় তরুণী
বিদেশ

France Grocery Prices: বিদেশে বাজার করা কি সত্যিই এত ব্যয়বহুল? ফ্রান্সের সুপারমার...

বিদেশের মাটিতে জীবনযাত্রার মান উন্নত হলেও, দৈনন্দিন বাজারদর যে কতটা চড়া হতে পারে, তার এক বাস্তব চিত্র সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ফ্রান্সে বসবাসকারী এক ভারতীয় তরুণী। ইনস্টাগ্রামে দেওয়া মেহতা (@diyamehhta) নামের ওই তরুণীর শেয়ার করা একটি ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি দেখিয়েছেন, ফ্রান্সের একটি সাধারণ সুপারমার্কেট থেকে মাত্র ছয়টি নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই তাঁর পকেট থেকে খসেছে প্রায় ১৪ ইউরো, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,৪২১ টাকা।

২৯ নভে ২০২৬, ১২:১৫ পিএম · 2 মিনিট
Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে মাইনে ধাক্কা! তেলের ট্যাঙ্কারে আগুন
বিদেশ

Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে মাইনে ধাক্কা! তেলের ট্যাঙ্কারে আগুন

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার আরও বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে। হরমুজ প্রণালীর পূর্ব দিকে নৌ-মাইনে ধাক্কা খেয়ে আগুন ধরে গেল একটি তেলের ট্যাঙ্কারে। শনিবার রাতের ...

২৯ নভে ২০২৬, ১২:১০ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা!
বিদেশ

Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা!

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফেরার দিনক্ষণ আগেই ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসেই দেশে ফিরতে চান তিনি। এবার সেই প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ হিসেবে উঠে আসছে স্থলসীমান্ত। পশ্চিমবঙ্গ ও ত...

২৯ নভে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.