মেষ: পড়ে থাকা ঋণ শোধ হতে পারে। কর্মস্থলে পদোন্নতি। ব্যবসায় এগোনোর উচিত সময় নয়। ঘর পরিবর্তনে খরচ বাড়ার সম্ভাবনা। বাবার শরীর ভালো যাবেনা। মামলা-মোকদ্দমা থেকে দূরে চলুন। পুরনো শত্রু বন্ধুর মতো ব্যবহার করবে।
বৃষ: সারা দিন আনন্দে কাটবে। জীবনে নতুন প্রেম আসতে পারে। ব্যবসার জন্য ভালো দিন। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে। ঘুরতে যাওয়া থেকে বিরত থাকুন। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ নেবেন ন। ভাই-বোনের সঙ্গে ঝগড়া হতে পারে।
মিথুন: গুরুজনদের উপদেশে কর্মে উন্নতির যোগ। উচ্চপদস্থ চাকরির পেতে পারেন। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ করবেন। পরোপকার করতে গিয়ে সংসারে অশান্তি হতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা। বাড়িতে শুভ কাজের জন্য অর্থব্যয়। ব্যথা যন্ত্রণা ভোগাতে পারে। বন্ধুদের কথায় চলা বন্ধ করুন। রাস্তা চলাচলে সতর্ক থাকুন।
কর্কট: অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি। বিনিয়োগী ব্যবসায় ভাল ফল। সমাজে মর্যাদা লাভ হতে পারে। ভাল খবর আসতে পারে। বয়স্কদের শরীর দুশ্চিন্তায় ফেলবে। সন্তানের কোনো ভাল কাজ আনন্দ দেবে। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে।
সিংহ: ব্যবসায় উন্নতির যোগ। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, তবে ভেবেএগোবেন। কাজের চাপ বাড়তে পারে। শারীরিক অসুস্থতার যোগ। আইনি ঝামেলায় জড়ানোর আশঙ্কা। পিতার সঙ্গে টাকাপয়সা নিয়ে তর্কাতর্কি। কানের সমস্যা ভোগাবে। প্রেমে বাধা।
কন্যা: অতিরিক্ত রাগ ক্ষতির কারণ হতে পারে। দাম্পত্য কলহ থেকে সংসারে অশান্তি। প্রেমে কষ্ট পাওয়ার যোগ। বন্ধু সমাগমে আনন্দ লাভ। আপনার সহ্যশক্তি আপনাকে বাঁচাবে। কথা খুব কম বলবেন। স্বাস্থ্য ভাল যাবে না। মানসিক চাপ বাড়তে পারে। পরিবার নিয়ে কাছে পিঠে ঘোরার প্ল্যান করতে পারেন।
তুলা: অযথা কারও সঙ্গে তর্কে জড়াবেন না। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার আশঙ্কা। যে কাজে হাত দেবেন সব কাজেই সুনাম আসবে। ঘরবাড়ি কেনাবেচার পরিকল্পনা বন্ধ রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা বাধতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে।
বৃশ্চিক: দাম্পত্য সমস্যার কারণে মন চঞ্চল। নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন।দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
ধনু: অতিরিক্ত উদাসীনতায় কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। প্রিয়জনের সঙ্গে বিবাদ হতে পারে। কেনাবেচার জন্য দিনটি শুভ। দরকারি কোনো কাজ দুপুরের পরে করুন। বন্ধুদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। কারও প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। আগুন থেকে সাবধান থাকুন।
মকর: ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রমে মানসিক চাপ বাড়বে। সন্তানদের চাকরিপ্রাপ্তির খবরে আসতে পারে। আইনজীবীদের জন্য শুভ সময়। দাম্পত্য সমস্যা বাড়বে। কাজের সূত্রে ভ্রমনের সুযোগ। ব্যবসায় লাভের সম্ভাবনা।
কুম্ভ: কর্মক্ষেত্রে চিন্তার সম্মুখীন হতে হবে। চাকরির স্থানে বিবাদ হতে পারে। ব্যবসায় সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে। বাড়তি উপার্জনের যোগ। ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন। বিলাসিতার জন্য খরচ হতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। দাম্পত্যকলহের কারণে মনোকষ্ট।
মীন: সঙ্গীতশিল্পীদের শুভ সময়। ক্রোধ সংযত করা প্রয়োজন। চাকরিতে বদলির সম্ভাবনা। ব্যবসায় জট কাটবে। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। চিকিৎসায় খরচ হতে পারে। কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা। বাড়িতে অশান্তির কারণে মানহানি হতে পারে। হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। ভ্রমণের বিষয়ে আলোচনা।