JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ১০:৩৬ পিএম
Breaking
Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া

ট্রাম্পের সভায় হাজিরার ‘পারিশ্রমিক’! মেলানিয়াকে নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন সহযোগীর

ট্রাম্পের সভায় হাজিরার ‘পারিশ্রমিক’! মেলানিয়াকে নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন সহযোগীর

JAZZBAAT 24 বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর স্ত্রী তথা প্রাক্তন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সম্পর্ক এবং প্রকাশ্য রাজনৈতিক ভূমিকা নিয়ে ফের জল্পনা। ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে মেলানিয়ার উপস্থিতি ছিল অত্যন্ত কম, এমনই দাবি করলেন হোয়াইট হাউসের প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি সারা ম্যাথিউজ। শুধু তা-ই নয়, নির্বাচনী প্রচারে স্বামীর সঙ্গে মঞ্চে হাজির হওয়ার জন্য মেলানিয়া পারিশ্রমিক নিতেন বলেও দাবি করেছেন তিনি। যদিও এই দাবির সমর্থনে কোনও প্রমাণ দেননি ম্যাথিউজ। ফলে বিষয়টি এখনও অভিযোগের স্তরেই রয়েছে।

একটি পডকাস্টে অংশ নিয়ে ম্যাথিউজ বলেন, ট্রাম্পের ২০২০ সালের প্রচার-দলের হয়ে এক বছর কাজ করার পর হোয়াইট হাউসেও দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু সেই সময়ে মেলানিয়ার সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। তাঁর কথায়, "মেলানিয়া যে হোয়াইট হাউসে থাকতে চাইতেন না, এটা প্রশাসনের অন্দরে সকলেই জানত।" নিউ ইয়র্কে থাকতেই মেলানিয়া বেশি স্বচ্ছন্দ বোধ করতেন। এমনকি হোয়াইট হাউসকে মেলানিয়া নাকি ভেঙেচুরে যাওয়া পুরনো, জীর্ণ বাড়ি-ও বলতেন বলেও দাবি করেছেন ম্যাথিউজ।।

এর পরেই আরও চাঞ্চল্যকর দাবি করেন ট্রাম্পের প্রাক্তন সহযোগী। তাঁর কথায়, প্রচারের সময় ট্রাম্পের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য মেলানিয়াকে টাকা দেওয়া হত। এমনকি সে কথা রিপোর্টও করা হয়েছিল। তবে এই দাবির সপক্ষে কোনও যথার্থ প্রমাণ মেলেনি। মেলানিয়ার সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ‘ফস্টারিং দ্য ফিউচার’ কর্মসূচিতে দেখা যায় তাঁকে। তার আগে এক মাসেরও বেশি সময় কোনও প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি ট্রাম্প-পত্নীকে।

এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারী নাটালি হার্পকে ঘিরে সাম্প্রতিক নানা রিপোর্টের পর মেলানিয়ার ওই উপস্থিতি নিয়েও জল্পনা ছড়িয়েছে। ম্যাথিউজ অবশ্য ইঙ্গিত করেছেন, হার্পকে ঘিরে প্রকাশিত খবর মেলানিয়ার অসন্তোষের কারণ হতে পারে। ২৩ অগাস্ট ওয়াশিংটন ডিসিতে ‘ফ্রিডম ২৫০’ ইন্ডিকার রেসের একটি ভিডিও সেই জল্পনায় নতুন মাত্রা দিয়েছে। সমাজ মাধ্যমে ছড়ানো ওই ভিডিওতে দাবি করা হয়েছে, হার্পকে কাছাকাছি দেখা যাওয়ার পর মেলানিয়াকে দর্শকাসন ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। তবে ভিডিওটির প্রেক্ষাপট বা মেলানিয়ার বেরিয়ে যাওয়ার আসল কারণ স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। ফলে ‘পারিশ্রমিকের বিনিময়ে হাজিরা’ থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনাগুলি—সবই আপাতত দাবির পর্যায়েই।

44 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ
বিদেশ

Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্র...

হাবিবুর রহমান, ঢাকা : ঢাকাসহ সারা বাংলাদেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোমণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। আর মৃৎশিল্পীদের কর্মশালায় দিনরাত চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। কোথাও চলছে মাটির কাজ, কোথাও ...

০৮ অক্টো ২০২৬, ০৯:০১ পিএম · 2 মিনিট
Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ্ডপ
বিদেশ

Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,...

হাবিবুর রহমান, ঢাকা: আবহমান কাল ধরেই দুর্গাপুজো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। পুজো উপলক্ষে পক্ষকাল ধরে উন্মাতাল হয়ে যায় বাঙালি হিন্দু সম্প্রদায়। সে আনন্দে ভাগ নেয় মুসলিম ধর্মাবল্মীরাও।  পরিবারের সদস্যদের নিয়ে ছ...

০৭ অক্টো ২০২৬, ০৯:৪৩ পিএম · 2 মিনিট
Paris Protest : শিক্ষক-পরিকাঠামো সংকটে উত্তাল ফ্রান্স
বিদেশ

Paris Protest : শিক্ষক-পরিকাঠামো সংকটে উত্তাল ফ্রান্স

কলকাতা, নিউজ ডেস্ক : ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত প্যারিসের রাজপথ। শিক্ষা ব্যবস্থা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে ক্ষোভ। কোথাও স্লোগান, কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ। ফ্রান্সের শিক্ষাব্যবস্থা নিয়ে ক্ষোভে উত্তাল রাজধানী। ...

০৭ অক্টো ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট
US-Iran War: ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার আকাশে বড় ধাক্কা! ৮১ বিমান-ড্রোন-হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত, খরচ ৩.৩ বিলিয়ন ডলার
বিদেশ

US-Iran War: ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার আকাশে বড় ধাক্কা! ৮১ বিমান-ড্রোন-হেলিকপ্...

ওয়াশিংটন: আকাশযুদ্ধে নিজেদের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই আত্মবিশ্বাসী আমেরিকা। কিন্তু ইরানের সঙ্গে চলতি যুদ্ধে সেই আকাশশক্তির উপরই পড়েছে বড় ধাক্কা। মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থার সাম্প্রতিক হিসাব বলছে, যুদ্ধ শুরু হওয়া...

০৭ অক্টো ২০২৬, ০৪:৪০ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.