JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৭:৩২ পিএম
Breaking
Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি? AR Rahman: গান পছন্দই হয়নি প্রযোজকের, ‘রকস্টার’-এর পারিশ্রমিক পেতে ৮ মাস অপেক্ষা রহমানের! প্রবল হাওয়ায় উল্টে গেল ঝুলন্ত সেতু! মাঝগিরিখাতে প্রাণপণ লড়াই জার্মান পর্যটকের, ভাইরাল ভিড... Farhan Akhtar: পঞ্চমের সুরে ফিরছেন ফারহান, শুরু আর ডি বর্মণের বায়োপিকের শুটিং শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল? Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ... Nepal Bat Cave: নেপালের বাদুড়ের গুহায় আটকে ভারতীয় মহিলা! আতঙ্কে সাহায্যের আর্তি, শেষ পর্য... পুরভোটের আগে গুটি সাজাচ্ছে বিজেপি! শীঘ্রই শুরু হচ্ছে 'সেবাদূত' কর্মসূচি Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি? AR Rahman: গান পছন্দই হয়নি প্রযোজকের, ‘রকস্টার’-এর পারিশ্রমিক পেতে ৮ মাস অপেক্ষা রহমানের! প্রবল হাওয়ায় উল্টে গেল ঝুলন্ত সেতু! মাঝগিরিখাতে প্রাণপণ লড়াই জার্মান পর্যটকের, ভাইরাল ভিড... Farhan Akhtar: পঞ্চমের সুরে ফিরছেন ফারহান, শুরু আর ডি বর্মণের বায়োপিকের শুটিং শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল? Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ... Nepal Bat Cave: নেপালের বাদুড়ের গুহায় আটকে ভারতীয় মহিলা! আতঙ্কে সাহায্যের আর্তি, শেষ পর্য... পুরভোটের আগে গুটি সাজাচ্ছে বিজেপি! শীঘ্রই শুরু হচ্ছে 'সেবাদূত' কর্মসূচি

Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি?

Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি?
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ২২ গজের পর এবার কি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি? বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রবিবার, ২৯ নভেম্বর, বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করেন শামি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলিও। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন বাংলার হয়ে খেলা এই তারকা ক্রিকেটার? যদিও এখনও পর্যন্ত শামি কিংবা বিজেপির কোনও শীর্ষ নেতা তাঁর দলে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

উত্তরপ্রদেশের বাসিন্দা মহম্মদ শামির সঙ্গে বিজেপি নেতৃত্বের এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক ঘিরে কৌতূহল আরও বেড়েছে। এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শামি। সেই সময়ও তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে রাষ্ট্রীয় লোকদলের তরফে জানানো হয়েছিল, নিজের এলাকার আমরোহায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে অর্থ বরাদ্দ করায় মন্ত্রীকে ধন্যবাদ জানাতেই গিয়েছিলেন ক্রিকেটার।

উল্লেখ্য, সম্প্রতি আর এক ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের বিজেপিতে যুক্ত হওয়া নিয়েও চর্চা শুরু হয়েছে। এক সপ্তাহ আগেই তাঁকে বিজেপির ওবিসি মোর্চার বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে। দলের সাংগঠনিক রদবদলের অংশ হিসেবেই এই নিয়োগ বলে জানা গিয়েছে। সেই ঘটনার পর শামির সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাক্ষাৎ রাজনৈতিক জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

ক্রিকেটজীবনে একাধিক সাফল্য রয়েছে শামির। ২০১৩ সালে ভারতীয় দলে অভিষেকের পর দীর্ঘদিন দেশের হয়ে খেলেছেন তিনি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই পেসার। ২০২৩ সালে অর্জুন পুরস্কারও পান। অ্যাকিলিস টেন্ডনের গুরুতর চোট কাটিয়ে ২০২৪-২৫ মরশুমে ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। 

চলতি বছরের ৬ নভেম্বর ১৩ বছরের টেস্ট ক্রিকেটজীবনের ইতি টানলেও একদিনের ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সর্বশেষ ২৬ নভেম্বর মুশতাক আলি ট্রফিতে বাংলার হয়ে রাজস্থানের বিরুদ্ধে খেলতে দেখা যায় শামিকে। তবে তাঁর পরবর্তী ইনিংস ক্রিকেটের মাঠে, নাকি রাজনীতিতে, এখন সেটাই দেখার।

1 Views 0 Likes 0 Comments

Related News

Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার
দেশ

Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্...

কেন্দ্রের প্রস্তাবিত ‘ডিলিমিটেশন’ বা সীমানা পুনর্বিন্যাস বিলকে ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্দরে তৈরি হওয়া তীব্র মতপার্থক্যের মাঝেই সুর নরম করলেন মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। এনসিপি (শরদ পাওয়ার) প্রধান শরদ পাওয়ারকে ‘পিছন থেকে ছুরি মারা’ বা বিশ্বাসঘাতক বলে আক্রমণ করার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে সেই সঙ্গে তিনি শর্ত রেখেছেন, শরদ পাওয়ারকে এই বিলের সমর্থন প্রত্যাহার করতে হবে। রবিবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছয়বারের বিধায়ক ওয়াদেত্তিওয়ার বলেন, “শরদ পাওয়ার সাহেব যদি ডিলিমিটেশন বিলটিকে সমর্থন না করেন, তবে আমি প্রকাশ্য স্থানে তাঁর পায়ে মাথা রেখে ক্ষমা চাইব। এমনকি তিনি যদি বলেন যে আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, তবে আমি সেই সিদ্ধান্ত নিতেও প্রস্তুত।”

২৯ নভে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?
দেশ

শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?

নিউজ ডেস্ক: রাত পোহালেই সংসদে পেশ হতে চলেছে সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল। সেই বিল আটকাতে মরিয়া হয়ে উঠেছে ইন্ডিয়া শিবির। শেষ মুহূর্তে মরিয়া হয়ে ডিএমকে প্রধান স্ট্যালিনের মান ভাঙাতে এবং বিল রুখতে হাজির হল একেবারে ...

২৯ নভে ২০২৬, ০৭:০৪ পিএম · 2 মিনিট
Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্র ও স্ট্যালিনকে একযোগে তোপ প্রকাশ রাজের!
দেশ

Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নি...

আগামীকাল অর্থাৎ সোমবার (৩০ নভেম্বর) লোকসভায় কেন্দ্রের সংশোধিত সীমানা পুনর্নির্ধারণ বিল (Delimitation Bill) পেশ ও পাসের প্রক্রিয়া ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঠিক তার আগের দিনেই নিজের এক্স (X) হ্যান্ডেলে একের পর এক ভিডিও বার্তা পোস্ট করে শাসক দল এবং অবস্থান বদলকারী বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন বিশিষ্ট অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ (Prakash Raj)। গোটা রাজনৈতিক সমীকরণকে 'নাটক' ও 'বিশ্বাসঘাতকতা' বলে অভিহিত করে আগামীকাল সংসদে ভোটাভুটির দিন দেশের নাগরিকদের 'বিশ্বাসঘাতকদের মুখ চিনে নেওয়ার' আহ্বান জানিয়েছেন তিনি।

২৯ নভে ২০২৬, ০৬:৩৬ পিএম · 3 মিনিট
Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নি...

ভিডিও বার্তার ক্যাপশনেও প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতির সঙ্গে নারী ক্ষমতায়নের উড়ানকে একসূত্রে গেঁথেছেন। তাঁর মতে, দেশের প্রগতিতে নারীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো আবশ্যক। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “আমাদের আত্মবল অজেয়। দেশের অর্ধেক জনসংখ্যার স্বপ্নপূরণের জন্য এবং ভারতের ভবিষ্যতের খাতিরে আমাদের এই সংকল্প পূরণ করতেই হবে।”

২৯ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.