JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৭:২১ পিএম
Breaking
Farhan Akhtar: পঞ্চমের সুরে ফিরছেন ফারহান, শুরু আর ডি বর্মণের বায়োপিকের শুটিং শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল? Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ... Nepal Bat Cave: নেপালের বাদুড়ের গুহায় আটকে ভারতীয় মহিলা! আতঙ্কে সাহায্যের আর্তি, শেষ পর্য... পুরভোটের আগে গুটি সাজাচ্ছে বিজেপি! শীঘ্রই শুরু হচ্ছে 'সেবাদূত' কর্মসূচি Paschim Bardhaman : রানিগঞ্জে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? প্রাক্তন তৃণমূল নেতার উদ্যোগে সংবর... Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ Jhilam Gupta: বিগ বসের পরেও রেহাই নেই! ঝিলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন এত ঘৃণা? Farhan Akhtar: পঞ্চমের সুরে ফিরছেন ফারহান, শুরু আর ডি বর্মণের বায়োপিকের শুটিং শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল? Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ... Nepal Bat Cave: নেপালের বাদুড়ের গুহায় আটকে ভারতীয় মহিলা! আতঙ্কে সাহায্যের আর্তি, শেষ পর্য... পুরভোটের আগে গুটি সাজাচ্ছে বিজেপি! শীঘ্রই শুরু হচ্ছে 'সেবাদূত' কর্মসূচি Paschim Bardhaman : রানিগঞ্জে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? প্রাক্তন তৃণমূল নেতার উদ্যোগে সংবর... Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ Jhilam Gupta: বিগ বসের পরেও রেহাই নেই! ঝিলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন এত ঘৃণা?

Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্র ও স্ট্যালিনকে একযোগে তোপ প্রকাশ রাজের!

Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্র ও স্ট্যালিনকে একযোগে তোপ প্রকাশ রাজের!
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি/চেন্নাই, ২৯ নভেম্বর ২০২৬: আগামীকাল অর্থাৎ সোমবার (৩০ নভেম্বর) লোকসভায় কেন্দ্রের সংশোধিত সীমানা পুনর্নির্ধারণ বিল (Delimitation Bill) পেশ ও পাসের প্রক্রিয়া ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঠিক তার আগের দিনেই নিজের এক্স (X) হ্যান্ডেলে একের পর এক ভিডিও বার্তা পোস্ট করে শাসক দল এবং অবস্থান বদলকারী বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন বিশিষ্ট অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ (Prakash Raj)। গোটা রাজনৈতিক সমীকরণকে 'নাটক' ও 'বিশ্বাসঘাতকতা' বলে অভিহিত করে আগামীকাল সংসদে ভোটাভুটির দিন দেশের নাগরিকদের 'বিশ্বাসঘাতকদের মুখ চিনে নেওয়ার' আহ্বান জানিয়েছেন তিনি।

https://x.com/prakashraaj/status/2126973248835604956?a=B8CTs-q383dSoA0R9dg&s=19

ছয় মাস আগে সংসদে ধাক্কা খাওয়ার পর নতুন সংশোধনী এনে বিলটি পাস করাতে মরিয়া কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে শাসক দলের রাজনৈতিক কৌশলকে তীব্র ব্যঙ্গ করে প্রকাশ রাজ তাঁর বার্তায় বলেন, "হাই বন্ধু! কী খবর? খুশি তো? আগামীকাল সংসদে পাস হবে সীমানা বিল। কী মাস্টার স্ট্রোক! ছয় মাস আগে এই বিলটি সংসদে হেরে গিয়েছিল, কিন্তু ছয় মাসের মধ্যেই... কী খেলা!" নির্বাচনী প্রক্রিয়া, দলবদল এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভয় দেখিয়ে বিরোধী সাংসদদের সমর্থন আদায়ের অভিযোগ তুলে তিনি আরও বলেন, "কারচুপি করে বেআইনি নির্বাচন করালেন, আর যেসব সাংসদদের মানুষ আপনার বিরুদ্ধে ভোট দিয়ে জিতিয়েছিলেন, তাঁদের কিনে নিয়ে বা ছোট দলে যোগ করিয়ে ভোট করিয়ে নিলেন। আর বিরোধী দলগুলোর ক্ষেত্রে কী করলেন? কিছু মামলা দিয়ে হুমকি দিলেন, তারপর বাঁচালেন—আপনার বাড়িতে তো একটি 'ওয়াশিং মেশিন' আছে! তাঁদের ভোটও পেয়ে গেলেন। ছয় মাসে কী কী করতে হলো!"

প্রকাশ রাজ স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষ ও যুবসমাজ এই পুরো রাজনৈতিক সমীকরণটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাঁর কথায়, "কিন্তু একটা কথা তো সত্যি—এই দেশের যুবসমাজ, এই দেশের নাগরিক এবং আমি, এই পুরো নাটকটা দেখছি এবং সবটা বুঝছি। তবে একটা জিনিসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানানো প্রয়োজন। আগামীকাল গোটা দেশ বিশ্বাসঘাতকদের মুখ চিনবে—যাঁরা এই দেশের যুক্তরাষ্ট্রীয় চেতনার (Federalism) বিরোধী, যাঁরা এই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী। চেহারা তো দেখিয়েই দিলেন!" রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে তিনি যোগ করেন, "তাই খেলা এখন চলছে। আমরা জানি দেশের বিরুদ্ধে গিয়ে কারা আপনার সঙ্গে আছে, আর আমরাও এখানেই আছি। আগামীকাল থেকে বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। খেলা শুরু!"

অন্যদিকে, শনিবার (২৮ নভেম্বর) তামিলনাড়ুর শাসক দল ডিএমকে (DMK) সংশোধিত সীমানা বিলটিকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করার পরই তামিল ভাষায় একটি পৃথক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে সরাসরি নিশানা করেন প্রকাশ রাজ। উল্লেখ্য, এর আগে স্ট্যালিন নিজেই এই বিলের তীব্র বিরোধিতা করেছিলেন। স্ট্যালিনের উদ্দেশে প্রকাশ রাজ বলেন, "বিজেপি সমর্থিত এই বিলটি অত্যন্ত বিপজ্জনক। যাঁরা একসময় মানুষকে এই বিলের বিপদ সম্পর্কে সচেতন করেছিলেন, আজ তাঁরাই কি পিঠে ছুরি মারছেন না? দেশের স্বার্থে দয়া করে এই বিল সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।" ডিএমকে-র এই সিদ্ধান্তকে 'স্বার্থপর' এবং 'ঐতিহাসিক ভুল' আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন যে, ভবিষ্যৎ প্রজন্ম এই পদক্ষেপের বিচার করবে।

সংশোধিত সীমানা পুনর্নির্ধারণ বিলে লোকসভার আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাজ্যগুলির বর্তমান আনুপাতিক প্রতিনিধিত্ব (তামিলনাড়ুর ক্ষেত্রে ৭.১৮ শতাংশ) আগামী ২৫ বছরের জন্য অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমকে। এই শর্ত পূরণ হওয়ার দাবি তুলেই তারা বিলটিকে সমর্থনের কথা ঘোষণা করেছে। তবে প্রকাশ রাজ ও বিরোধী শিবিরের একাংশের মতে, এই বিল পাস হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল হবে এবং দীর্ঘমেয়াদে দক্ষিণ ভারতের রাজ্যগুলি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগামীকাল সংসদে এই বিল পেশ হলে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

6 Views 0 Likes 0 Comments

Related News

Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার
দেশ

Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্...

কেন্দ্রের প্রস্তাবিত ‘ডিলিমিটেশন’ বা সীমানা পুনর্বিন্যাস বিলকে ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্দরে তৈরি হওয়া তীব্র মতপার্থক্যের মাঝেই সুর নরম করলেন মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। এনসিপি (শরদ পাওয়ার) প্রধান শরদ পাওয়ারকে ‘পিছন থেকে ছুরি মারা’ বা বিশ্বাসঘাতক বলে আক্রমণ করার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে সেই সঙ্গে তিনি শর্ত রেখেছেন, শরদ পাওয়ারকে এই বিলের সমর্থন প্রত্যাহার করতে হবে। রবিবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছয়বারের বিধায়ক ওয়াদেত্তিওয়ার বলেন, “শরদ পাওয়ার সাহেব যদি ডিলিমিটেশন বিলটিকে সমর্থন না করেন, তবে আমি প্রকাশ্য স্থানে তাঁর পায়ে মাথা রেখে ক্ষমা চাইব। এমনকি তিনি যদি বলেন যে আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, তবে আমি সেই সিদ্ধান্ত নিতেও প্রস্তুত।”

২৯ নভে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?
দেশ

শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?

নিউজ ডেস্ক: রাত পোহালেই সংসদে পেশ হতে চলেছে সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল। সেই বিল আটকাতে মরিয়া হয়ে উঠেছে ইন্ডিয়া শিবির। শেষ মুহূর্তে মরিয়া হয়ে ডিএমকে প্রধান স্ট্যালিনের মান ভাঙাতে এবং বিল রুখতে হাজির হল একেবারে ...

২৯ নভে ২০২৬, ০৭:০৪ পিএম · 2 মিনিট
Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নি...

ভিডিও বার্তার ক্যাপশনেও প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতির সঙ্গে নারী ক্ষমতায়নের উড়ানকে একসূত্রে গেঁথেছেন। তাঁর মতে, দেশের প্রগতিতে নারীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো আবশ্যক। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “আমাদের আত্মবল অজেয়। দেশের অর্ধেক জনসংখ্যার স্বপ্নপূরণের জন্য এবং ভারতের ভবিষ্যতের খাতিরে আমাদের এই সংকল্প পূরণ করতেই হবে।”

২৯ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, বাংলায় ক'দিন মিলবে ছুটি? দেখে নিন সম্পূর্ণ তালিকা!
দেশ

Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক...

বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর ২০২৬-এ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৭ দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। তবে সারা দেশে একসঙ্গে ১৭ দিন ছুটি থাকবে না; রাজ্য ও শহর ভেদে ছুটির দিনগুলি ভিন্ন হবে। পশ্চিমবঙ্গে সাপ্তাহিক ছুটি এবং বড়দিন মিলিয়ে মোট ৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বছরের শেষে আয়কর সংক্রান্ত কাজ বা অন্যান্য জরুরি লেনদেনের পরিকল্পনা থাকলে আগেভাগেই ছুটির তালিকা দেখে নেওয়া প্রয়োজন।

২৯ নভে ২০২৬, ০২:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.