JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৭:০৮ পিএম
Breaking
শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল? Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ... Nepal Bat Cave: নেপালের বাদুড়ের গুহায় আটকে ভারতীয় মহিলা! আতঙ্কে সাহায্যের আর্তি, শেষ পর্য... পুরভোটের আগে গুটি সাজাচ্ছে বিজেপি! শীঘ্রই শুরু হচ্ছে 'সেবাদূত' কর্মসূচি Paschim Bardhaman : রানিগঞ্জে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? প্রাক্তন তৃণমূল নেতার উদ্যোগে সংবর... Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ Jhilam Gupta: বিগ বসের পরেও রেহাই নেই! ঝিলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন এত ঘৃণা? Retirement Planning: অবসরের বয়স পেরিয়েও আরও ১০ বছর কাজ! শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল? Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ... Nepal Bat Cave: নেপালের বাদুড়ের গুহায় আটকে ভারতীয় মহিলা! আতঙ্কে সাহায্যের আর্তি, শেষ পর্য... পুরভোটের আগে গুটি সাজাচ্ছে বিজেপি! শীঘ্রই শুরু হচ্ছে 'সেবাদূত' কর্মসূচি Paschim Bardhaman : রানিগঞ্জে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? প্রাক্তন তৃণমূল নেতার উদ্যোগে সংবর... Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ Jhilam Gupta: বিগ বসের পরেও রেহাই নেই! ঝিলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন এত ঘৃণা? Retirement Planning: অবসরের বয়স পেরিয়েও আরও ১০ বছর কাজ!

শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?

শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাত পোহালেই সংসদে পেশ হতে চলেছে সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল। সেই বিল আটকাতে মরিয়া হয়ে উঠেছে ইন্ডিয়া শিবির। শেষ মুহূর্তে মরিয়া হয়ে ডিএমকে প্রধান স্ট্যালিনের মান ভাঙাতে এবং বিল রুখতে হাজির হল একেবারে চেন্নাইয়ে। স্ট্যালিন ঘরের দরজা খুলতেই তাঁকে আলিঙ্গন করলেন রাহুল গান্ধী।

সূত্রের খবর, রবিবার স্ট্যালিনের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব। চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও বিরোধী জোটের একাধিক নেতা এই বৈঠকে যোগ দেন। মূলত কেন্দ্রের ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলকে সমর্থন না করার জন্য ডিএমকে নেতৃত্বকে রাজি করানোই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। স্ট্যালিনের বাসভবনের বেশকিছু ছবি ইতিমধ্যেই সামনে এসেছে।

বৈঠক শেষে রাহুল এক্স পোস্ট করে বলেন, ‘দেশের গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করেছে এই সরকার। অতীতে জম্মু ও কাশ্মীর এবং অসমে এই পরীক্ষা চালানো হয়েছে। ভাই স্ট্যালিনকে অনুরোধ করব এই বিলে তিনি যেন সমর্থন না দেন। রাহুলের আশঙ্কা, লোকসভার আসন সংখ্যা ৮৫০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে বিজেপি-আরএসএস নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী দেশের নির্বাচনী মানচিত্র বদলে দিতে পারে। তাঁর মতে, এর ফলে দেশের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তামিল-বিরোধী শক্তির বিরুদ্ধে ভাই স্ট্যালিন সবসময় পাহাড়ের মতো অটল থেকেছেন। জাতীয় স্বার্থে, তামিলনাড়ুর স্বার্থে এবং সংবিধান বাঁচাতে আমাদের সবাইকে মিলে এই বিল আটকাতেই হবে।' 

তবে বিরোধীদের আবেদন সত্ত্বেও নিজের অবস্থানে অনড় স্ট্যালিন। রাহুলের এক্স পোস্টের জবাবে সংবিধান ও রাজ্যের অধিকার রক্ষায় ডিএমকে-এর ঐতিহাসিক ভূমিকার কথা স্বীকার করার জন্য রাহুলকে ধন্যবাদ জানান স্ট্যালিন। তিনি স্পষ্ট করে দেন, 'তাঁর দল কোনও আপস করবে না। সিদ্ধান্ত নেওয়ার সময় ডিএমকে সবসময় তামিলনাড়ু এবং তার মানুষের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলেও জানান তিনি।

আগামী সপ্তাহে সংসদে বসছে বিশেষ অধিবেশন। এই অধিবেশনে সবার নজর আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে। সোমবার থেকে শুরু হওয়া তিনদিনের বিশেষ অধিবেশনে বিলগুলি পাশ করতে চলেছে মরিয়া এনডিএ সরকার। মহিলা সংরক্ষণ বিল পাশে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে কেন্দ্র। সংশোধিত প্রস্তাবে প্রত্যেক রাজ্যেই ৫০ শতাংশ লোকসভা আসন বাড়বে। ১৯৭১–এর জনগণনার নিরিখে স্থির হওয়া এই লোকসভা আসনের অনুপাত বদলাবে না আগামী ২৫ বছর, অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত। ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে কোমর বেঁধে নামছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

1 Views 0 Likes 0 Comments

Related News

Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার
দেশ

Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্...

কেন্দ্রের প্রস্তাবিত ‘ডিলিমিটেশন’ বা সীমানা পুনর্বিন্যাস বিলকে ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্দরে তৈরি হওয়া তীব্র মতপার্থক্যের মাঝেই সুর নরম করলেন মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। এনসিপি (শরদ পাওয়ার) প্রধান শরদ পাওয়ারকে ‘পিছন থেকে ছুরি মারা’ বা বিশ্বাসঘাতক বলে আক্রমণ করার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে সেই সঙ্গে তিনি শর্ত রেখেছেন, শরদ পাওয়ারকে এই বিলের সমর্থন প্রত্যাহার করতে হবে। রবিবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছয়বারের বিধায়ক ওয়াদেত্তিওয়ার বলেন, “শরদ পাওয়ার সাহেব যদি ডিলিমিটেশন বিলটিকে সমর্থন না করেন, তবে আমি প্রকাশ্য স্থানে তাঁর পায়ে মাথা রেখে ক্ষমা চাইব। এমনকি তিনি যদি বলেন যে আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, তবে আমি সেই সিদ্ধান্ত নিতেও প্রস্তুত।”

২৯ নভে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্র ও স্ট্যালিনকে একযোগে তোপ প্রকাশ রাজের!
দেশ

Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নি...

আগামীকাল অর্থাৎ সোমবার (৩০ নভেম্বর) লোকসভায় কেন্দ্রের সংশোধিত সীমানা পুনর্নির্ধারণ বিল (Delimitation Bill) পেশ ও পাসের প্রক্রিয়া ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঠিক তার আগের দিনেই নিজের এক্স (X) হ্যান্ডেলে একের পর এক ভিডিও বার্তা পোস্ট করে শাসক দল এবং অবস্থান বদলকারী বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন বিশিষ্ট অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ (Prakash Raj)। গোটা রাজনৈতিক সমীকরণকে 'নাটক' ও 'বিশ্বাসঘাতকতা' বলে অভিহিত করে আগামীকাল সংসদে ভোটাভুটির দিন দেশের নাগরিকদের 'বিশ্বাসঘাতকদের মুখ চিনে নেওয়ার' আহ্বান জানিয়েছেন তিনি।

২৯ নভে ২০২৬, ০৬:৩৬ পিএম · 3 মিনিট
Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নি...

ভিডিও বার্তার ক্যাপশনেও প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতির সঙ্গে নারী ক্ষমতায়নের উড়ানকে একসূত্রে গেঁথেছেন। তাঁর মতে, দেশের প্রগতিতে নারীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো আবশ্যক। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “আমাদের আত্মবল অজেয়। দেশের অর্ধেক জনসংখ্যার স্বপ্নপূরণের জন্য এবং ভারতের ভবিষ্যতের খাতিরে আমাদের এই সংকল্প পূরণ করতেই হবে।”

২৯ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, বাংলায় ক'দিন মিলবে ছুটি? দেখে নিন সম্পূর্ণ তালিকা!
দেশ

Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক...

বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর ২০২৬-এ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৭ দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। তবে সারা দেশে একসঙ্গে ১৭ দিন ছুটি থাকবে না; রাজ্য ও শহর ভেদে ছুটির দিনগুলি ভিন্ন হবে। পশ্চিমবঙ্গে সাপ্তাহিক ছুটি এবং বড়দিন মিলিয়ে মোট ৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বছরের শেষে আয়কর সংক্রান্ত কাজ বা অন্যান্য জরুরি লেনদেনের পরিকল্পনা থাকলে আগেভাগেই ছুটির তালিকা দেখে নেওয়া প্রয়োজন।

২৯ নভে ২০২৬, ০২:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.