JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৫:২৬ পিএম
Breaking
Paschim Bardhaman : রানিগঞ্জে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? প্রাক্তন তৃণমূল নেতার উদ্যোগে সংবর... Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ Jhilam Gupta: বিগ বসের পরেও রেহাই নেই! ঝিলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন এত ঘৃণা? Retirement Planning: অবসরের বয়স পেরিয়েও আরও ১০ বছর কাজ! সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য! Artificial Intelligence: ভবিষ্যতে দক্ষ কর্মীর অভাবে ভুগতে পারে সংস্থা, সতর্কবার্তা বিশেষজ্... Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনে... Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প... Paschim Bardhaman : রানিগঞ্জে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? প্রাক্তন তৃণমূল নেতার উদ্যোগে সংবর... Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ Jhilam Gupta: বিগ বসের পরেও রেহাই নেই! ঝিলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন এত ঘৃণা? Retirement Planning: অবসরের বয়স পেরিয়েও আরও ১০ বছর কাজ! সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য! Artificial Intelligence: ভবিষ্যতে দক্ষ কর্মীর অভাবে ভুগতে পারে সংস্থা, সতর্কবার্তা বিশেষজ্... Papia Adhikari: টলিউডের বিরুদ্ধে বাম শাসন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ বিধায়ক অভিনে... Narendra Modi: নারীর স্বপ্নপূরণ ছাড়া দেশের প্রগতি অসম্পূর্ণ, ‘নারী শক্তি বন্দন’ নিয়ে সরব প...

Paschim Bardhaman : রানিগঞ্জে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? প্রাক্তন তৃণমূল নেতার উদ্যোগে সংবর্ধনা অগ্নিমিত্রা পালকে!

Paschim Bardhaman : রানিগঞ্জে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? প্রাক্তন তৃণমূল নেতার উদ্যোগে সংবর্ধনা অগ্নিমিত্রা পালকে!
নতুন করে জল্পনা ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজনীতির ময়দানে কখন কার সঙ্গে কার সমীকরণ বদলে যায়, তা আগের থেকে আঁচ করা বেশ কঠিন।রাজনৈতিক পরিচয় তৃণমূলের প্রাক্তন নেতা। অথচ এবার তাঁরই উদ্যোগে সংবর্ধনা পেলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে এলাকায় একসময় রাজনৈতিক বিরোধের কারণে তৈরি হয়েছিল দূরত্ব, এবার সেখানেই দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। পুরনো রাজনৈতিক অবস্থান কি তবে বদলাতে শুরু করেছে? নাকি এর পিছনে রয়েছে নতুন কোনও রাজনৈতিক বার্তা? বিশেষ করে এক প্রাক্তন তৃণমূল নেতার সাম্প্রতিক উদ্যোগ নজর কেড়েছে সকলের। এতদিন যাকে ঘিরে রাজনৈতিক সংঘাতের অভিযোগ উঠতো, এবার তিনি এগিয়ে এলেন বিরোধী শিবিরের বিধায়ককে সম্মান জানাতে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নিমচা ও পাঠান ধাওরা এলাকার সাম্প্রতিক ঘটনা ঘিরে এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় রাজনৈতিক মহলে।

ঘটনার কেন্দ্রে রয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলের প্রাক্তন জেলা সহ-সভাপতি ও পঞ্চায়েত সদস্য অর্জুন সিং। সূত্রে খবর, দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে থাকা অর্জুন সিং কে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছিলেন অগ্নিমিত্রা পাল। আর সেই বাড়ি ফেরার পথেই বদলে গেল পুরো ছবিটা। শনিবার সন্ধ্যায় নিমচা ও পাঠান ধাওরা এলাকায় আয়োজিত দীপাবলি মিলন অনুষ্ঠানে অগ্নিমিত্রা পালকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেন অর্জুন সিং নিজেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একসময় নিমচা এলাকায় অগ্নিমিত্রা পাল এর প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল অর্জুন সিং এর বিরুদ্ধে। অথচ এবার তারই উদ্যোগে সেই অগ্নিমিত্রাকে ওই এলাকায় সংবর্ধনা দেওয়া হল। ফলে পুরনো রাজনৈতিক অবস্থান থেকে এই পরিবর্তন কেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।

অনুষ্ঠানের মঞ্চ থেকে অগ্নিমিত্রা পাল জানান, অর্জুন সিং কে এলাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা তিনিই করেছেন। তাঁর বক্তব্যে উঠে আসে উন্নয়নের প্রসঙ্গও। অগ্নিমিত্রার দাবি, গত ১৫ বছরে বাংলার রাস্তা স্কুল, কমিউনিটি সেন্টারের মতো পরিকাঠামোগত উন্নয়নে যথেষ্ট অভাব রয়েছে। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও, সাধারণ মানুষের উন্নয়নই তাঁদের কাছে অগ্রাধিকার হওয়া উচিত বলে জানান তিনি।

অন্যদিকে, একসময় তৃণমূলের জেলা সহ-সভাপতি ও পঞ্চায়েত সদস্য হিসেবে পরিচিত অর্জুন সিং এর এই উদ্যোগ ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। তাঁর রাজনৈতিক অবস্থা এবং আগামী দিনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনও ঘোষণা করেছেন, এমন তথ্য এখনও পর্যন্ত সামনে আসেনি।

সব মিলিয়ে রাণীগঞ্জের নিমচা ও পাঠান ধাওরা এলাকায় এই ঘটনাকে নিছকই একটি সংবর্ধনা অনুষ্ঠান হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এক প্রাক্তন তৃণমূল নেতার উদ্যোগে বিজেপি বিধায়ক তথা মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পুরনো বিরোধিতা সরিয়ে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত কি মিলছে? আগামী দিনে স্থানীয় রাজনীতিতে এই ঘটনা কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

4 Views 0 Likes 0 Comments

Related News

IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু বুকিং
রাজ্য

IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তা...

দেশের প্রথম এবং ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুরের ৭৫ বছর পূর্তি বা প্লাটিনাম জুবিলি উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারক মুদ্রার বুকিং প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ২১ নভেম্বর, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এসে এই বিশেষ ৭৫ টাকার স্মারক মুদ্রাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের ঠিক এক সপ্তাহের মাথায় কলকাতা টাঁকশালের (India Government Mint, Kolkata) পক্ষ থেকে সাধারণ সংগ্রাহক ও প্রাক্তনীদের জন্য এই মুদ্রার বুকিং চালু করা হলো।

২৯ নভে ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee : একটি ভিডিও, একাধিক প্রশ্ন! অভিষেকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মহাসভা
রাজ্য

Abhishek Banerjee : একটি ভিডিও, একাধিক প্রশ্ন! অভিষেকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ...

সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী শুক্রবার, ২৯ নভেম্বর লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, গত ২৮ নভেম্বর একটি সাংবাদিক বৈঠকে AI-নির্মিত ও বিকৃত ভিডিও ব্যবহার করে পুলিশ প্রশাসন সম্পর্কে বিভ্রান্তিকর বার্তা দেওয়া হয়েছে।

২৯ নভে ২০২৬, ০১:৩২ পিএম · 1 মিনিট
Mecheda Accident: দিঘা যাওয়ার আনন্দযাত্রা মুহূর্তে পরিণত হলো মৃত্যুমিছিলে! নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকল গাড়ি, মৃত ২, আহত ৪
রাজ্য

Mecheda Accident: দিঘা যাওয়ার আনন্দযাত্রা মুহূর্তে পরিণত হলো মৃত্যুমিছিলে! নিয়ন্ত্...

নিউজ ডেস্ক: রবিবারের সকালে দিঘার উদ্দেশে বেরিয়েছিলেন তাঁরা। হয়তো সমুদ্রের নোনতা হাওয়া, ছুটির দিনের আনন্দ আর কয়েকটা সুন্দর মুহূর্ত কাটানোর পরিকল্পনা ছিল। কিন্তু সেই যাত্রাই মুহূর্তের মধ্যে পরিণত হলো ভয়াবহ দুর্ঘটনায়। নিয়ন্...

২৯ নভে ২০২৬, ১১:৫৮ এএম · 2 মিনিট
আরতির মাঝেই মহারাজকে হেনস্থা! গেটের সামনে চাদর ধরে টানাটানি, নবদ্বীপে গ্রেফতারির জেরে তোলপাড়
রাজ্য

আরতির মাঝেই মহারাজকে হেনস্থা! গেটের সামনে চাদর ধরে টানাটানি, নবদ্বীপে গ্রেফতারির জ...

নিউজ ডেস্ক: নবদ্বীপের মাটিতে ধর্মীয় আবহের মধ্যেই উঠে এল এক অস্বস্তিকর ঘটনা। সন্ধ্যারতি চলাকালীন উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করতে গিয়ে শারীরিক হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠল নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমর...

২৯ নভে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.