JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৫:৪৪ পিএম
Breaking
Bengal vs Uttar Pradesh: করণের ২৯ বলে ৮২, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তরপ্রদেশকে উড়িয়ে বাংলার... এক একরের বেশি জমি থাকলেই আবেদন! রাজ্যের স্কুলগুলিকে বিশেষ নির্দেশিকা শিক্ষা দফতরের Blair Tickner: দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে! চোটের কারণে ছিটকে গেলেন তারকা... David Beckham: বিয়ের আসর থেকে বইয়ের জগতে, আদিবাসী কিশোরীর সাহসে মুগ্ধ ডেভিড বেকহ্যাম R Praggnanandhaa: প্রথম চালেই বাজিমাত? গুকেশ-সিনদারভের বিশ্বযুদ্ধ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্... D Gukesh: রেটিং ও আত্মবিশ্বাসে পিছিয়ে! তবুও সিনদারভকে হারিয়ে আবার ইতিহাস গড়তে চান ডি গুকে... Bundesliga: বুন্দেসলিগায় কি দেখা যাবে ভারতীয় ফুটবলার? ইউরোপের দরজা খোলার পথ বাতলাল জার্মান... BJP: ছ’বছর পর এনডিএ-তে ফিরল অকালি দল, পঞ্জাবে বিজেপির সঙ্গে জোট Bengal vs Uttar Pradesh: করণের ২৯ বলে ৮২, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তরপ্রদেশকে উড়িয়ে বাংলার... এক একরের বেশি জমি থাকলেই আবেদন! রাজ্যের স্কুলগুলিকে বিশেষ নির্দেশিকা শিক্ষা দফতরের Blair Tickner: দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে! চোটের কারণে ছিটকে গেলেন তারকা... David Beckham: বিয়ের আসর থেকে বইয়ের জগতে, আদিবাসী কিশোরীর সাহসে মুগ্ধ ডেভিড বেকহ্যাম R Praggnanandhaa: প্রথম চালেই বাজিমাত? গুকেশ-সিনদারভের বিশ্বযুদ্ধ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্... D Gukesh: রেটিং ও আত্মবিশ্বাসে পিছিয়ে! তবুও সিনদারভকে হারিয়ে আবার ইতিহাস গড়তে চান ডি গুকে... Bundesliga: বুন্দেসলিগায় কি দেখা যাবে ভারতীয় ফুটবলার? ইউরোপের দরজা খোলার পথ বাতলাল জার্মান... BJP: ছ’বছর পর এনডিএ-তে ফিরল অকালি দল, পঞ্জাবে বিজেপির সঙ্গে জোট

মহাকাশে ভারতের নতুন ‘চমক’! মোদীর বার্তায় বড় ইঙ্গিত, নজর গোটা বিশ্বের

মহাকাশে ভারতের নতুন ‘চমক’! মোদীর বার্তায় বড় ইঙ্গিত, নজর গোটা বিশ্বের

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: জাতীয় মহাকাশ দিবসে ভারতের মহাকাশ অভিযানের সাফল্য এবং বেসরকারি মহাকাশ ক্ষেত্রে দেশের অগ্রগতির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ২৩ অগাস্ট, জাতীয় মহাকাশ দিবস উপলক্ষ্যে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বমঞ্চে ভারতের মহাকাশ-উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিশেষ করে দেশের বেসরকারি মহাকাশ ক্ষেত্র এখন বিশ্বজুড়ে লগ্নিকারীদের কাছে ‘ম্যাগনেট’ হয়ে উঠেছে। তাঁর কথায়, ২০৪৭-এর মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাকাশ ক্ষেত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযোধ্যায় দেওয়া তাঁর আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে মোদি বলেন, পরিবর্তনের নতুন পর্বের সূচনা হয়েছে এবং সেই পরিবর্তনেরই অন্যতম প্রতিফলন ভারতের মহাকাশ কর্মসূচি।

বেসরকারি মহাকাশ শিল্পের পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের ভূমিকাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, জেন-জি-র ইঞ্জিনিয়ার, ডিজাইনার, কোডার এবং বিজ্ঞানীরা এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা কয়েক বছর আগেও কল্পনার বাইরে ছিল। প্রপালশন সিস্টেম থেকে কম্পোজিট উপকরণ, রকেটের বিভিন্ন স্তর থেকে স্যাটেলাইট প্ল্যাটফর্ম—বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় তরুণরা নতুন দিগন্ত খুলছেন। তাঁদের উদ্ভাবনী ক্ষমতাই আগামী দিনে দেশের মহাকাশ শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে বার্তা দিয়েছেন মোদি।

একই সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অবদানের কথাও বিশেষ ভাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। ইসরোর একের পর এক সাফল্য যে দেশের নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করছে, সে কথাও জানান তিনি। তাঁর মতে, মহাকাশ অভিযানের সাফল্য দেখে দেশের বহু শিশু ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে। এই স্বপ্নই এক দিন ভারতকে মহাকাশ গবেষণার আরও উঁচু স্তরে পৌঁছে দেবে। তরুণদের আরও বড় করে ভাবা, নতুন প্রযুক্তি উদ্ভাবন করা এবং মহাকাশের অজানা সীমানা পেরনোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

২৩ অগাস্ট জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হয় চন্দ্রযান-৩-এর ঐতিহাসিক সাফল্যকে স্মরণ করে। ২০২৩ সালের এই দিনেই চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন অঞ্চলে সফল ভাবে অবতরণ করেছিল বিক্রম ল্যান্ডার। সেই সাফল্যের মাধ্যমে ভারত ওই অঞ্চলে সফট ল্যান্ডিং করা প্রথম দেশ হয়ে ইতিহাস গড়ে। চন্দ্রযান-৩-এর সাফল্য শুধু ভারতের মহাকাশ কর্মসূচির মাইলফলক নয়, দেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতারও উজ্জ্বল নজির। সেই সাফল্যের ধারাবাহিকতাতেই আগামী দিনে মহাকাশ ক্ষেত্রে ভারত আরও বড় ভূমিকা নেবে। জাতীয় মহাকাশ দিবসে মোদির বার্তায় উঠে এল সেই প্রত্যয়ের কথাই।

57 Views 0 Likes 0 Comments

Related News

Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর
দেশ

Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগা...

শুধু বাড়ির ভেতরেই নয়, এই অভিযানে খোলা মাঠ ও ঝোপঝাড়ের আড়ালে চলতে থাকা বিশাল মদ তৈরির কারবারেরও হদিস মেলে। আবগারি কর্মীরা সারিবদ্ধভাবে রাখা অসংখ্য নীল ড্রাম উল্টে দিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল ঘটনাস্থলেই নষ্ট করে দেন।

২৪ নভে ২০২৬, ০৩:৪৬ পিএম · 2 মিনিট
UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬
দেশ

UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬

নিউজ ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই নতুন রাজনৈতিক অঙ্কের মুখে বিজেপি। বিরোধী শিবিরে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আসন সমঝোতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন শাসক শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে...

২৪ নভে ২০২৬, ০২:২৬ পিএম · 5 মিনিট
India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভারত-কানাডা
দেশ

India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভার...

নয়াদিল্লি: দীর্ঘ টানাপড়েনের পর সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক ধাপ এগোচ্ছে ভারত ও কানাডা। বাণিজ্যিক সমঝোতার পাশাপাশি এ বার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও একটি কাঠামোগত চুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসে...

২৪ নভে ২০২৬, ০২:১৭ পিএম · 3 মিনিট
Deepak Nanda: প্রাণনাশের আশঙ্কা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর! নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ আদালতের
দেশ

Deepak Nanda: প্রাণনাশের আশঙ্কা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর! নিরাপত্তা ন...

নয়াদিল্লি: তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রাক্তন আইনজীবী দীপক নন্দার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দিল্লির আদালত। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বুলেটপ্রুফ গাড়ি বা বিশেষ নিরাপত্তারক্ষীর ব্যবস্থা ...

২৪ নভে ২০২৬, ০২:১৬ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.