ভাঙড়, কেয়া মন্ডল: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। কিন্তু, পাঁচ মাসের মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত। এবার সেই আইএসএফ ছাড়লেন ‘তাজা নেতা’। সমাজমাধ্যমে রীতিমত আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। এবার আরাবুলের বিরুদ্ধে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
নওশাদ সিদ্দিকীর দাবি, 'দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে কথা বলব না, তা নয়। তবে আমরা গ্রামের দিকে কিছু প্রাণীকে মুখে জাল দিয়ে রাখি, যাতে তারা নোংরা কিছুতে মুখ না দেয়। কিন্তু তা সত্ত্বেও সেই সব প্রাণী মাঝেমাঝেই নোংরা জঞ্জালে মুখ দেয়।'
বিস্তারিত আসছে...