নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনা অনেকের কাছেই ড্রিম। কষ্ট করে জমানো টাকা দিয়ে পছন্দের গাড়ি কেনার পর সেই আনন্দের মুহূর্ত উপভোগ করতে চান সকলেই। কিন্তু সদ্য কেনা গাড়ির উপর যদি আঁচড়ের দাগ দেখতে পাওয়া যায়, তা হলে আনন্দ মুহূর্তেই বদলে যেতে পারে হতাশায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ঘিরে সম্প্রতি এমনই একটি ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নতুন গাড়িটিতে অসংখ্য আঁচড়ের দাগ। গাড়িটির দরজা-সহ বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন স্পষ্ট। ভিডিয়োটি দেখে দাবি করা হচ্ছে, শোরুম থেকে নতুন গাড়ি কেনার পর সেটি রাতের বেলা বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন মালিক। পরদিন সকালে উঠে গাড়িটির এই অবস্থা দেখে তিনি হতবাক হয়ে যান। তবে ঠিক কী কারণে গাড়িটির এমন ক্ষতি হয়েছে, তা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।
https://x.com/lakshaymehta08/status/2113943733129675195?s=20
রোবাস্ট_গার্ল নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি এক্স হ্যান্ডেল পোস্ট করা হয়েছে। পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া দাবি অনুযায়ী, ওই ব্যক্তি তাঁর সারা জীবনের সঞ্চয় দিয়ে গাড়িটি কিনেছিলেন। কিন্তু, এক রাতের মধ্যেই গাড়িটির গায়ে একাধিক আঁচড় পড়ে। ভিডিয়োর ক্যাপশনে এই ঘটনার পিছনে প্রতিবেশীদের ঈর্ষাকে দায়ী করার কথাও বলা হয়েছে। যদিও এই অভিযোগের পক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ বা অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে আসেনি।
ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বহুমানুষ বিভিন্ন মতামত দিয়েছেন । অন্যের সম্পত্তির ক্ষতি করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের মতে, ব্যক্তিগত বিরোধ বা ঈর্ষা থেকে কারও সম্পত্তি নষ্ট করা কখনওই সমর্থনযোগ্য নয়। আবার, ঘটনার সম্পূর্ণ বিবরণ না জেনে কাউকে দায়ী করা উচিত নয় বলেও মনে করছেন অনেকে।
তবে কেউ ইচ্ছাকৃত এই কাজ করেছে কিনা তা স্পষ্ট নয় । কোনও পুলিশি অভিযোগ দায়ের হয়েছে কি না, কিংবা তদন্ত শুরু হয়েছে কি না, তাও স্পষ্ট নয়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রকৃত ঘটনা জানতে আরও নির্ভরযোগ্য তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা রয়েছে।




