কলকাতা, নিউজ ডেস্ক: দুর্গাপুজোয় সিপিএমের বই স্টল ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শহর কলকাতা সহ জেলায় জেলায় একাধিক জায়গায় সিপিএমের বুকস্টল ভাঙার অভিযোগ ওঠে। এবার এই বিষয়ে মুখ খুললেন সিআইএমের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
সমাজমাধ্যমে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'বই হামলাকারীদের পক্ষে শুভেন্দু বাবু। স্বাধীন ও ভিন্ন মতাদর্শের ইউটিউবার সুরজিৎ ও আকাশ দে-কে আটক করার পক্ষে শুভেন্দু অধিকারী—এমনই অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব হন বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর সাংবিধানিক মূল্যবোধের বিপক্ষে।
এমনকি, বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন তুলে আরও বলেন, এই পরিস্থিতিতে দোষী কে? একইসঙ্গে জনগণকে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। দেশ ও সংবিধান রক্ষার স্বার্থে সকলকে একজোট হওয়ার বার্তাও দিয়েছেন। তাঁর পোস্টে উঠে এসেছে, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভিন্ন মত প্রকাশের অধিকার রক্ষায় মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা। তাঁর কথায়, জনগণ ভাবতে শুরু করুন। ভাবা প্র্যাকটিস করুন। দেশ বাঁচাতে-সংবিধান বাঁচাতে হাতে হাত ধরুন।
দুর্গাপুজোর মণ্ডপের আশেপাশে বামেদের বুক স্টল ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে যাদবপুরে বইয়ের স্টল সরানো নিয়ে কলকাতা হাইকোর্টেও গিয়েছিল সিপিএম। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রাষ্ট্রবিরোধী, সনাতন বিরোধী বা কোনও ধর্মকে আঘাত করা কোনও লেখা আমরা করতে দেব না।’ রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী।




