JAZZBAAT 24 BANGLA
২৬ অক্টো ২০২৬, ০৮:১৩ পিএম
Breaking
Job Fraud Allegation : চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, টাকা ফেরত চাইতেই হুমকি! Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড! IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর Kunal Ghosh: ববি হাকিমকে নিশানা কুণালের, সুদীপের বাড়িতে মমতার সফর ঘিরেও প্রশ্ন সবুজ, নীল না হলুদ? ঘরের রং কীভাবে মনের অনুভূতিতে প্রভাব ফেলে? ‘সাংবিধানিক মূল্যবোধের বিপক্ষে শুভেন্দু’, সমাজমাধ্যমে সরব বিকাশরঞ্জন ভট্টাচার্য Cyclone Arnab: ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে বড় আপডেট দিল IMD Cyclone Arnab: অর্ণবের তাণ্ডব রুখতে কোমর বাঁধল কেন্দ্র! ১৪০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সেনা-এ... Job Fraud Allegation : চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, টাকা ফেরত চাইতেই হুমকি! Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড! IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর Kunal Ghosh: ববি হাকিমকে নিশানা কুণালের, সুদীপের বাড়িতে মমতার সফর ঘিরেও প্রশ্ন সবুজ, নীল না হলুদ? ঘরের রং কীভাবে মনের অনুভূতিতে প্রভাব ফেলে? ‘সাংবিধানিক মূল্যবোধের বিপক্ষে শুভেন্দু’, সমাজমাধ্যমে সরব বিকাশরঞ্জন ভট্টাচার্য Cyclone Arnab: ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে বড় আপডেট দিল IMD Cyclone Arnab: অর্ণবের তাণ্ডব রুখতে কোমর বাঁধল কেন্দ্র! ১৪০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সেনা-এ...

IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর

IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএলের পরবর্তী মরসুমের প্রস্তুতি শুরু হয়ে গেল। ২০২৭ সালের আইপিএলের মিনি নিলাম বসতে চলেছে গোয়ায়। দিনক্ষণও চূড়ান্ত। আগামী ১৬ ডিসেম্বর হবে ক্রিকেটারদের কেনাবেচার সেই পর্ব। তার ঠিক এক মাস আগে, ১৫ নভেম্বরের মধ্যে দশটি ফ্র্যাঞ্চাইজ়িকে জানিয়ে দিতে হবে, কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায় তারা এবং কাদের ছেড়ে দিতে চায়। ফলে নিলামের আগে দলগুলির অন্দরমহলে রদবদলের অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে।

গত তিন বছর বিদেশের মাটিতে নিলাম আয়োজনের পরে আবার ভারতে ফিরছে আইপিএলের এই গুরুত্বপূর্ণ পর্ব। গোয়ায় প্রথম বার বসবে আইপিএলের নিলামের আসর। ১৬ ডিসেম্বর দিনভর চলবে ক্রিকেটারদের কেনাবেচা। তবে ওই দিনই বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা এক দিনের আন্তর্জাতিক সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা। ফলে একই দিনে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে দু’টি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে।

১৫ নভেম্বরের মধ্যে দলগুলি তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা জমা দেবে। তার পরে নিলামে নাম তোলা ক্রিকেটারদের তালিকা দলগুলির হাতে তুলে দেবে আইপিএল কর্তৃপক্ষ। কোন ক্রিকেটারকে দলে নেওয়া হবে, কোন জায়গায় শক্তি বাড়ানো প্রয়োজন, তা খতিয়ে দেখার জন্য সময় পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। নিলামের সপ্তাহে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা এবং বিভিন্ন সেটের ক্রমও দলগুলিকে জানানো হবে বলে খবর।

২০২৬ সালের মরসুম শেষ হওয়ার পরে ট্রেড উইন্ডোতেও ইতিমধ্যে দু’টি গুরুত্বপূর্ণ লেনদেন হয়েছে। লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালসে গিয়েছেন ঋষভ পন্থ। বিনিময়ে লখনউ পেয়েছে স্পিনার কুলদীপ যাদবকে। অন্য দিকে, দিল্লি ক্যাপিটালস থেকে সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছেন পেসার টি নটরাজন। তাঁর পরিবর্তে দিল্লি দলে নিয়েছে আনক্যাপড লেগস্পিনার জিশান আনসারিকে। এই দুই লেনদেনের পরে নিলামের আগে আরও কোনও দল ক্রিকেটার অদলবদলের পথে হাঁটে কি না, সেটাও দেখার।

4 Views 0 Likes 0 Comments

Related News

Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!
ময়দান

Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!

স্পোর্টস ডেস্ক: সোমবার ভারতীয় সময় রাত দেড়টায় নয়, রাত ১টা নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সূচি অনুযায়ী লন্ডনের মঞ্চে পুরস্কার ঘোষণা হবে। ফুটবলবিশ্বের নজর এখন সেই দিকেই। ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে ৩০ জন...

২৬ অক্টো ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
MS Dhoni: নতুন প্রজন্মকে ধোনির পরামর্শ, প্রতিদিন এক ঘণ্টা নিজের শরীরের জন্য রাখতেই হবে
ময়দান

MS Dhoni: নতুন প্রজন্মকে ধোনির পরামর্শ, প্রতিদিন এক ঘণ্টা নিজের শরীরের জন্য রাখতেই...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মাঠে তাঁর নেতৃত্ব, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং শৃঙ্খলাবোধ বারবার প্রশংসিত হয়েছে। এ বার ক্রিকেটের বাইরেও নতুন প্রজন্মকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সি...

২৬ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 3 মিনিট
Harmanpreet Kaur: অধিনায়কত্ব আর নয়, ক্রিকেট থেকেই আনন্দ খুঁজতে চান হরমনপ্রীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরানে নতুন অধ্যায়
ময়দান

Harmanpreet Kaur: অধিনায়কত্ব আর নয়, ক্রিকেট থেকেই আনন্দ খুঁজতে চান হরমনপ্রীত, জিম্...

স্পোর্টস ডেস্ক: অধিনায়কত্বের দায়িত্ব আর তাঁর হাতে নেই। কিন্তু ব্যাট হাতে এখনও ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম ভরসা হরমনপ্রীত কৌর। নেতৃত্ব হারানোর পর নতুন বাস্তবতাকে মেনে নিয়ে এ বার শুধু ব্যাটিং উপভোগ করতে চান ভারতের অভিজ্ঞ...

২৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 3 মিনিট
India Cricket Team: টি-টোয়েন্টিতে ইতিহাসিক নজির ভারতের, ৩০০ ম্যাচে ২০০ জয়
ময়দান

India Cricket Team: টি-টোয়েন্টিতে ইতিহাসিক নজির ভারতের, ৩০০ ম্যাচে ২০০ জয়

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে জয়ের সুবাদে এই ফরম্যাটে ২০০টি ম্যাচে সরাসরি জয়ের নজির গড়ল ভারতীয় দল। বিশ্বের প্রথম দল হি...

২৬ অক্টো ২০২৬, ০৫:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.