JAZZBAAT 24 BANGLA
২৬ অক্টো ২০২৬, ০৯:০৫ পিএম
Breaking
Puri Jagannath Temple: শারদ পূর্ণিমার রাতে নীলচক্রের পিছনে পূর্ণিমার চাঁদ, পুরীর জগন্নাথ ম... ওজন কমাতে কোন চিলা বেশি উপকারী, ওটস না বেসন? Job Fraud Allegation : চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, টাকা ফেরত চাইতেই হুমকি! Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড! IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর Kunal Ghosh: ববি হাকিমকে নিশানা কুণালের, সুদীপের বাড়িতে মমতার সফর ঘিরেও প্রশ্ন সবুজ, নীল না হলুদ? ঘরের রং কীভাবে মনের অনুভূতিতে প্রভাব ফেলে? ‘সাংবিধানিক মূল্যবোধের বিপক্ষে শুভেন্দু’, সমাজমাধ্যমে সরব বিকাশরঞ্জন ভট্টাচার্য Puri Jagannath Temple: শারদ পূর্ণিমার রাতে নীলচক্রের পিছনে পূর্ণিমার চাঁদ, পুরীর জগন্নাথ ম... ওজন কমাতে কোন চিলা বেশি উপকারী, ওটস না বেসন? Job Fraud Allegation : চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, টাকা ফেরত চাইতেই হুমকি! Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড! IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর Kunal Ghosh: ববি হাকিমকে নিশানা কুণালের, সুদীপের বাড়িতে মমতার সফর ঘিরেও প্রশ্ন সবুজ, নীল না হলুদ? ঘরের রং কীভাবে মনের অনুভূতিতে প্রভাব ফেলে? ‘সাংবিধানিক মূল্যবোধের বিপক্ষে শুভেন্দু’, সমাজমাধ্যমে সরব বিকাশরঞ্জন ভট্টাচার্য

Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!

Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সোমবার ভারতীয় সময় রাত দেড়টায় নয়, রাত ১টা নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সূচি অনুযায়ী লন্ডনের মঞ্চে পুরস্কার ঘোষণা হবে। ফুটবলবিশ্বের নজর এখন সেই দিকেই। ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে ৩০ জনের নাম থাকলেও আলোচনার কেন্দ্রে রয়েছেন কয়েক জন তারকা।

কিলিয়ান এমবাপে, লামিন ইয়ামাল, হ্যারি কেন এবং গত বারের বিজয়ী ওসমান দেম্বেলের নাম ঘুরেফিরে উঠে আসছে ফুটবল বিশেষজ্ঞদের আলোচনায়। তবে এ বারের পুরস্কারের দৌড়ে হ্যারি কেনও বিশেষ গুরুত্ব পাচ্ছেন। বায়ার্ন মিউনিখের হয়ে তাঁর গোলের ধারাবাহিকতা এবং দলের সাফল্য তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অন্য দিকে, বার্সেলোনার তরুণ তারকা ইয়ামালও নিজের অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। বয়সে তরুণ হলেও বড় ম্যাচে তাঁর পারফরম্যান্স তাঁকে এই পুরস্কারের অন্যতম দাবিদার করে তুলেছে। পাশাপাশি আছেন সুইডিশ হালান্ডও।

এমবাপের পক্ষেও যুক্তি কম নেই। ক্লাব ফুটবলে তাঁর গোল করার ক্ষমতা এবং বড় মঞ্চে নিজেকে মেলে ধরার অভিজ্ঞতা তাঁকে বরাবরই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এগিয়ে রাখে। দেম্বেলে আবার গত বারের বিজয়ী। ফলে তাঁকে একেবারে হিসাবের বাইরে রাখা যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত ভোটদাতাদের বিচারে কে এগিয়ে থাকবেন, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে।

এ বারের ব্যালন ডি’অর অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৫৬ সালে শুরু হওয়া এই পুরস্কারের ৭০তম বর্ষ উপলক্ষে প্রথম বার প্যারিসের বাইরে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠান। সোমবার লন্ডনের লা পালাডিয়ামে বসছে তারকাখচিত আসর। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ফ্রান্সের প্রাক্তন তারকা থিয়েরি অঁরি এবং কেট স্কট। তাঁদের হাত ধরেই প্রকাশ্যে আসবে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের বিজয়ীর নাম।

তবে আলোচনায় রয়েছেন লিওনেল মেসিও। আট বার ব্যালন ডি’অর জেতা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এ বারও ৩০ জনের মনোনয়নের তালিকায় রয়েছেন। ফলে তাঁর নাম নিয়েও কৌতূহল রয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। যদিও এ বার পুরস্কার জিততে পারবেন কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত কি ইয়ামালের মতো তরুণ প্রতিভা নতুন ইতিহাস লিখবেন? নাকি কেন, এমবাপে কিংবা দেম্বেলের মতো অভিজ্ঞ তারকার হাতেই উঠবে ট্রফি? মেসি কি আবারও চমক দেবেন? সব প্রশ্নের উত্তর মিলবে লন্ডনের মঞ্চে।

4 Views 0 Likes 0 Comments

Related News

IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর
ময়দান

IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর

স্পোর্টস ডেস্ক: আইপিএলের পরবর্তী মরসুমের প্রস্তুতি শুরু হয়ে গেল। ২০২৭ সালের আইপিএলের মিনি নিলাম বসতে চলেছে গোয়ায়। দিনক্ষণও চূড়ান্ত। আগামী ১৬ ডিসেম্বর হবে ক্রিকেটারদের কেনাবেচার সেই পর্ব। তার ঠিক এক মাস আগে, ১৫ নভেম্বরের ...

২৬ অক্টো ২০২৬, ০৭:১৬ পিএম · 2 মিনিট
MS Dhoni: নতুন প্রজন্মকে ধোনির পরামর্শ, প্রতিদিন এক ঘণ্টা নিজের শরীরের জন্য রাখতেই হবে
ময়দান

MS Dhoni: নতুন প্রজন্মকে ধোনির পরামর্শ, প্রতিদিন এক ঘণ্টা নিজের শরীরের জন্য রাখতেই...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মাঠে তাঁর নেতৃত্ব, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং শৃঙ্খলাবোধ বারবার প্রশংসিত হয়েছে। এ বার ক্রিকেটের বাইরেও নতুন প্রজন্মকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সি...

২৬ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 3 মিনিট
Harmanpreet Kaur: অধিনায়কত্ব আর নয়, ক্রিকেট থেকেই আনন্দ খুঁজতে চান হরমনপ্রীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরানে নতুন অধ্যায়
ময়দান

Harmanpreet Kaur: অধিনায়কত্ব আর নয়, ক্রিকেট থেকেই আনন্দ খুঁজতে চান হরমনপ্রীত, জিম্...

স্পোর্টস ডেস্ক: অধিনায়কত্বের দায়িত্ব আর তাঁর হাতে নেই। কিন্তু ব্যাট হাতে এখনও ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম ভরসা হরমনপ্রীত কৌর। নেতৃত্ব হারানোর পর নতুন বাস্তবতাকে মেনে নিয়ে এ বার শুধু ব্যাটিং উপভোগ করতে চান ভারতের অভিজ্ঞ...

২৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 3 মিনিট
India Cricket Team: টি-টোয়েন্টিতে ইতিহাসিক নজির ভারতের, ৩০০ ম্যাচে ২০০ জয়
ময়দান

India Cricket Team: টি-টোয়েন্টিতে ইতিহাসিক নজির ভারতের, ৩০০ ম্যাচে ২০০ জয়

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে জয়ের সুবাদে এই ফরম্যাটে ২০০টি ম্যাচে সরাসরি জয়ের নজির গড়ল ভারতীয় দল। বিশ্বের প্রথম দল হি...

২৬ অক্টো ২০২৬, ০৫:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.