JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৬:০৯ পিএম
Breaking
Durga Puja: গ্রাম থেকে শিল্পাঞ্চল, বড়জোড়ার পুজোর স্মৃতিতে নতুন উদ্যোগ! চৌমাথা থেকে শিবতল... 'পেশ করতে হবে নির্দিষ্ট তথ্য', বেআইনি আটক নিয়ে আশ্বাস বম্বে হাই কোর্টের DurgaPuja: স্বপ্নাদেশে বর্ধমানে পুজো, ২৬৩ বছর ধরে সন্ধিক্ষণে দেবীর বিছানা পাতেন প্রামাণিকর... Recipe: প্রোটিনে ভরপুর ক্রিমি বাটার গার্লিক এগস ছু মন্তর Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত? Durga Puja: গ্রাম থেকে শিল্পাঞ্চল, বড়জোড়ার পুজোর স্মৃতিতে নতুন উদ্যোগ! চৌমাথা থেকে শিবতল... 'পেশ করতে হবে নির্দিষ্ট তথ্য', বেআইনি আটক নিয়ে আশ্বাস বম্বে হাই কোর্টের DurgaPuja: স্বপ্নাদেশে বর্ধমানে পুজো, ২৬৩ বছর ধরে সন্ধিক্ষণে দেবীর বিছানা পাতেন প্রামাণিকর... Recipe: প্রোটিনে ভরপুর ক্রিমি বাটার গার্লিক এগস ছু মন্তর Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত?

Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন

Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন
কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন

কলকাতা, নিউজ ডেস্ক: একটার পর একটা কম্পন, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে উদ্বেগ। কয়েকদিন আগের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি এখনও বেশ টাটকা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এরই মধ্যে নতুন করে মাটি কেঁপে ওঠায় ফের  ভয়াবহ বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, আগের বিপর্যয়ের পর কি আরও বড় কোনও চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দেশটি? পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকেরা।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ভোরে পানামায় ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় ভোর ৪ টা ৫০ মিনিট ৩৭ সেকেন্ডে কম্পন টি রেকর্ড করা হয়। জানা গিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর অক্ষাংশের ৭.৬৮৩° এবং পশ্চিম দ্রাঘিমাংশের ৮১.৪০৫ ডিগ্রিতে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়েছে। তবে, মঙ্গলবারের এই ভূমিকম্পের নতুন করে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছিল। তাতে একাধিক বাড়ি, রাস্তা এবং সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিপর্যয় মোকাবিলা ও ত্রানের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করে সরকার। জরুরী কার্যক্রম কেন্দ্রের পরিচালক রেনে গার্সিয়া জানিয়েছেন, আগের ভূমিকম্পের পর ১৪৭ টি আফটারশক রেকর্ড করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি মাত্রা ছিল ৬.১ এবং ৬.৬।

ভূমিকম্পের জেরে পরিবহন ব্যবস্থাতেও ব্যাপক প্রভাব পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানামার দুটি মেট্রো লাইনে পরিষেবা বন্ধ রাখা হয়। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে অবশ্য বিমানবন্দরটি পুনরায় চালু হয়। দক্ষিণ উপকূলের কোক্লে প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। পানামা সিটিও বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি, পেনোনমের একটি ক্ষতিগ্রস্ত হাসপাতালে রোগীদের সরিয়ে নিয়ে গিয়ে খোলা আকাশের নিচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে খবর। এই পরিস্থিতিতে বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়েছিল পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একাধিক জায়গায় ত্রাণ সংগ্রহ কেন্দ্রও চালু করেছে প্রশাসন।

https://www.wionews.com/world/magnitude-6-1-earthquake-strikes-panama-days-after-powerful-7-7-quake-1791858795641?fbclid=IwdGRjcAU6geZjbGNrBTqB0GV4dG4DYWVtAjExAHBkb2YBc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEeEliXzGNudwK9UTqBkjRnlDVFeHkLU2tV_fRi7zLKHpppSX-hQYm7jhh2Lzo_aem_Gx70U7Xe-fKFaFn6AuDiyw

অন্যদিকে, ভূমিকম্পের পর পানামা সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলির প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। পরপর ভূমিকম্পনের জেরে পানামায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। উদ্ধার ও ত্রাণের কাজে প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। তবে, মঙ্গলবার এর ভূমিকম্পে নতুন করে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির ওপর নজর রাখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপাতত, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরী পরিষেবা স্বাভাবিক রাখা পানামা প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

52 Views 0 Likes 0 Comments

Related News

'পেশ করতে হবে নির্দিষ্ট তথ্য', বেআইনি আটক নিয়ে আশ্বাস বম্বে হাই কোর্টের
দেশ

'পেশ করতে হবে নির্দিষ্ট তথ্য', বেআইনি আটক নিয়ে আশ্বাস বম্বে হাই কোর্টের

নিউজ ডেস্ক: বেআইনিভাবে কোনও ব্যক্তিকে আটক রাখা হলে তা বরদাস্ত করা হবে না বলে জানাল বম্বে হাই কোর্ট। তবে, এই ধরনের আটকের অভিযোগের সমর্থনে নির্দিষ্ট ঘটনার তথ্য আদালতের সামনে পেশ করতে হবে বলে আবেদনকারীকে নির্দেশ দিয়েছে আদা...

১৩ অক্টো ২০২৬, ০৫:৫৯ পিএম · 2 মিনিট
CJP : 'ভিন্নমত দমনে ভয়, নাকি গণতন্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা?’ যন্তর মন্তর বিতর্কে কেন্দ্রকে তীব্র কটাক্ষ CJP-র
দেশ

CJP : 'ভিন্নমত দমনে ভয়, নাকি গণতন্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা?’ যন্তর মন্তর বিতর্কে কেন...

ভিন্নমত থামাতে যদি সরকারকে যন্তর মন্তরের মতো ঐতিহাসিক প্রতিবাদস্থলের স্বীকৃতিই বাতিল করতে হয়, তাহলে তারা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ভয়টা প্রকাশ করে দিয়েছে। তাদের ভয় এমন এক জনতাকে, যারা চুপ হতে রাজি নয়; তাদের ভয় এমন এক গণতন্ত্রকে, যাকে তারা নিজেদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারছে না।”

১৩ অক্টো ২০২৬, ০৩:১৪ পিএম · 1 মিনিট
Canada Foreign Minister  : ভারত-কানাডা সম্পর্ক মজবুত করতে দিল্লিতে অনিতা আনন্দ
দেশ

Canada Foreign Minister : ভারত-কানাডা সম্পর্ক মজবুত করতে দিল্লিতে অনিতা আনন্দ

কলকাতা, নিউজ ডেস্ক: কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ১৩ থেকে ১৬ অক্টোবর ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি সফরে আসছেন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ। ভারত সফরকালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তি...

১৩ অক্টো ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
Rahul Gandhi: ‘সব প্রতিবাদ এক’, বিরোধীদের নিয়ে বৈঠকের ডাক রাহুল গান্ধীর
দেশ

Rahul Gandhi: ‘সব প্রতিবাদ এক’, বিরোধীদের নিয়ে বৈঠকের ডাক রাহুল গান্ধীর

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: গণতন্ত্র রক্ষার আন্দোলনকে সামনে রেখে বিরোধী শিবিরের ঐক্যের বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, INDIA জোটের নেতাদের পাশাপাশি বিরোধী সাংসদ, ছাত্র স...

১৩ অক্টো ২০২৬, ০২:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.