JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৯:২০ এএম
Breaking
Ratna Debnath : ‘মনে হচ্ছে বিজেপি না জিতলেই ভালো হত..., বিজেপি কর্মীর মৃত্যুতে বিষ্ফোরক রত... বিগ বসের ঘর থেকে সোনামণি সাহার বিদায়! তনুশ্রীর কাছে ভোটের লড়াইয়ে হার, বদলে গেল ঘরের সমীকর... DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝরে গেল এক... Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলকাতার সভা... হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ... Ratna Debnath : ‘মনে হচ্ছে বিজেপি না জিতলেই ভালো হত..., বিজেপি কর্মীর মৃত্যুতে বিষ্ফোরক রত... বিগ বসের ঘর থেকে সোনামণি সাহার বিদায়! তনুশ্রীর কাছে ভোটের লড়াইয়ে হার, বদলে গেল ঘরের সমীকর... DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝরে গেল এক... Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলকাতার সভা... হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ...

PatratuValley: পাহাড়ের বুক চিরে ছুটছে আলোর নদী, পতরাতূ উপত্যকার রাতের দৃশ্যে মুগ্ধ নেটদুনিয়া

PatratuValley: পাহাড়ের বুক চিরে ছুটছে আলোর নদী, পতরাতূ উপত্যকার রাতের দৃশ্যে মুগ্ধ নেটদুনিয়া
পতরাতূ উপত্যকা ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দিনের আলোতে যে পথকে দেখা যায় পাহাড়ের বুক চিরে নিচে নেমে যেতে, রাত নামতেই সেই পথেই যেন অন্য জগতের ছবি। চারপাশে ঘন অন্ধকার, তার মাঝেই পাহাড়ি রাস্তার বাঁক ধরে একের পর এক এগিয়ে চলছে ক্ষুদ্র ক্ষুদ্র আলোর বিন্দু। দূর থেকে সেই আলো গুলিকে দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের বুকের মধ্য দিয়ে যেন বয়ে চলেছে কোনও আলোর নদী। ঝাড়খণ্ডের পতরাতূ উপত্যকার রাতের এমনই দৃশ্যের ভিডিও এখন সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ছোটনাগপুর মালভূমির অংশ পতরাতূ উপত্যকা। ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত এই জায়গাটি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার দূরে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ঘন সবুজ জঙ্গল এবং পতরাতূ বাঁধের মনোরম পরিস্থিতির জন্য বহুদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণের অংশ এই এলাকা। দিনের বেলায় উপত্যকার সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। পাহাড়ের ওপর থেকে নিচের দিকে তাকালে দেখা যায় সর্পিল রাস্তা চলে গিয়েছে উপত্যকার মধ্য দিয়ে। তার পাশে বিস্তীর্ণ পতরাতূ বাঁধের জলরাশি। চারপাশে সবুজ পাহাড় এবং নীল জলের দৃশ্য প্রকৃতিপ্রেমীদের অত্যন্ত মুগ্ধ করে। এই সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই এলাকায়।

তবে, রাতের দৃশ্য যেন সম্পূর্ণ আলাদা। অন্ধকার নেমে আসার পর পাহাড়ি পথে চলাচল করা গাড়ি ও বাইকের হেডলাইট জ্বলে ওঠে। সেই আলো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার প্রতিটি বাঁককে অত্যন্ত মায়াবী করে তোলে। কোনও উঁচু জায়গা থেকে সেই দৃশ্য দেখলে মনে হয় অন্ধকার পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে আলোর কোনও সরু স্রোত। একের পর এক গাড়ির আলো মিলেমিশে তৈরি করে চলমান আলোর মালা। সম্প্রতি, সেই রাতের দৃশ্য ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অন্ধকারে ঢাকা পাহাড়ি উপত্যকার আঁকাবাঁকা পথ দিয়ে সারি দিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি। তাঁদের হেডলাইটের আলোতে আলোকিত হয়ে উঠেছে গোটা সর্পিল রাস্তা। এ যেন এক অপূর্ব দৃশ্য।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভিডিওটি দ্রুত সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ভিডিওটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে বলে জানা গিয়েছে। এই দৃশ্য দেখে মুগ্ধ নেট নাগরিকদের মধ্যে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ এমন দৃশ্যকে আলোর নদী বলে বর্ণনা করেছেন, আবার কেউ জানিয়েছেন পতরাতূ উপত্যকার এই রাতের রূপ ভিডিওতে দেখার পর থেকে নিজের চোখে দেখার ইচ্ছে তৈরি হয়েছে। দিনের চেনা সৌন্দর্যের পাশাপাশি রাতের এই আলোকময় রূপও যে পর্যটকদের কাছে নতুন করে আকর্ষণের কারণ হয়ে উঠেছে, ভাইরাল ভিডিওতেই তার প্রমাণ মিলেছে।

74 Views 0 Likes 0 Comments

Related News

DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝরে গেল একরত্তির প্রাণ?
দেশ

DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝর...

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১৩ নভেম্বর দুপুরে মুড়িয়ারি গ্রামে লক্ষ্মী প্রতিমা বিসর্জনের একটি শোভাযাত্রা বেরিয়েছিল। সেই সময় গ্রামের বাসিন্দা রিমা দেবী তাঁর কুড়ি দিনের কন্যাসন্তানকে নিয়ে নিজেদের কুঁড়েঘরের ভেতরে ঘুমোচ্ছিলেন।

১৫ নভে ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দের
দেশ

হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি...

ওড়িশার সম্বলপুর জেলায় এক অত্যন্ত মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। পথদুর্ঘটনায় মৃত একটি কুকুরের দেহ থেকে মাংস ও নাড়িভুঁড়ি ছিঁড়ে খেতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা দেখে স্তম্ভিত নেটদুনিয়া।

১৫ নভে ২০২৬, ০৯:৪৮ পিএম · 2 মিনিট
Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধার ১, নিখোঁজ ৩
দেশ

Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশ...

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় স্নান করতে নেমে চার যুবক গভীর জলের দিকে চলে যান। মুহূর্তের মধ্যেই তাঁরা জলে তলিয়ে যেতে থাকেন। ঘটনা নজরে আসতেই ঘাটে উপস্থিত মানুষজন ও স্থানীয় ডুবুরিরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন

১৫ নভে ২০২৬, ০৯:২৪ পিএম · 1 মিনিট
রাস্তার গরুর লড়াইয়ের বলি বাইক আরোহী দম্পতি! তিরুনেলভেলিতে ভয়াবহ দুর্ঘটনা, ভাইরাল সিসিটিভি ফুটেজ
দেশ

রাস্তার গরুর লড়াইয়ের বলি বাইক আরোহী দম্পতি! তিরুনেলভেলিতে ভয়াবহ দুর্ঘটনা, ভাইরাল...

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার মেলাপালায়ম এলাকায় রাস্তায় অবাধে ঘুরে বেড়ানো বেওয়ারিশ গরুর ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক বাইক আরোহী দম্পতি। এই মর্মান্তিক দুর্ঘটনার পুরো দৃশ্য এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

১৫ নভে ২০২৬, ০৮:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.