JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৬:৫০ এএম
Breaking
Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল... সৈয়দ মোদি ব্যাডমিন্টনের শেষ চারে তৃষা-গায়ত্রী, সিঙ্গলসের সেমিফাইনালে তানভি ও উন্নতি দ্বিতীয় নতুন বলে ধার হারাচ্ছেন বুমরাহ? প্রশ্ন তুলে দিলেন গাভাসকর নিখুঁত লাইন-লেংথে কিউয়ি ব্যাটারদের নাস্তানাবুদ! শামির পাঠ কাজে লাগিয়ে ভারতের ভরসা এখন আকাশ... আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির... সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে! Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের... Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য... Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল... সৈয়দ মোদি ব্যাডমিন্টনের শেষ চারে তৃষা-গায়ত্রী, সিঙ্গলসের সেমিফাইনালে তানভি ও উন্নতি দ্বিতীয় নতুন বলে ধার হারাচ্ছেন বুমরাহ? প্রশ্ন তুলে দিলেন গাভাসকর নিখুঁত লাইন-লেংথে কিউয়ি ব্যাটারদের নাস্তানাবুদ! শামির পাঠ কাজে লাগিয়ে ভারতের ভরসা এখন আকাশ... আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির... সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে! Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের... Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য...

ফের স্টার জলসার পর্দায় রাজা, নতুন চরিত্রে চমক

ফের স্টার জলসার পর্দায় রাজা, নতুন চরিত্রে চমক

মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল স্টার জলসার ধারাবাহিক 'চিরসখা'। তখন কাজ হারিয়েছিলেন ওই ধারাবাহিকের সঙ্গে যুক্ত তারকারা ও কলাকুশলীরাও। এই মেগার সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা রাজা গোস্বামীও। তারপর থেকেই অভিনেতার পরবর্তী কাজের জন্য অপেক্ষায় ছিলেন তার অনুগামীরা।বিভিন্ন ব্লগে তাকে দেখা গেলেও টিভির পর্দায় তাকে কবে দেখা যাবে তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।

অবশেষে অপেক্ষার অবসান। স্টার জলসারই আর এক জনপ্রিয় মেগা ‘ওহ মোর দরদিয়া’-য় নতুন চরিত্রতে দেখা যাবে রাজাকে। তার চরিত্র ধারাবাহিকে নিয়ে আসতে পারে নতুন মোড়।বিশেষ করে মৌলির সঙ্গে রোদ্দুরের সম্পর্ক ঘিরে শুরু হয়েছে নতুন গল্প।

রোদ্দুরের চরিত্রে দেখা যাবে রাজাকে। সাদাসিধে চেহারা, পাতানো চুল। কিন্তু অন্যের বিপদে পাশে দাঁড়ায় সে। এই নতুন এন্ট্রি ঘিরেই দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা ও চর্চা শুরু হয়েছে। ধারাবাহিকে মৌলি চরিত্রটি মূলত খলনায়িকার ভূমিকায় রয়েছে। এবার তাঁর বিপরীতেই আবির্ভাব ঘটছে রাজা অভিনীত রোদ্দুর চরিত্রের।

তবে নেটিজেন দের একাংশ মনে করেন, কম্পাস ধারাবাহিকের মতোই এই ধারাবাহিকে মৌলির ভিলেনগিরি কমাতে রোদ্দুরের চরিত্রটি আনা হয়েছে। নতুন নায়কের আগমনে অনেকেই খুশি, কিন্তু মৌলি চরিত্রের অতিমাত্রায় কুটিলতার কারণে দর্শকরা একটা বিষয়ে খুব স্পষ্ট বার্তা দিয়েছেন। দর্শকদের দাবি, 'শাস্তি না পেয়ে শুধরে গেলে চলবে না!' বিগ বস বাংলার জেরে একদিকে যখন জলসার  মেগা  ধারাবাহিক বন্ধের জল্পনা চলছে, সেখানে নতুন চমক এনে দিল রাজার এন্ট্রি।

126 Views 0 Likes 0 Comments

Related News

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!
বিনোদন

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!

নিজের জীবনকাহিনি নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে এবার আইনি পদক্ষেপ সুকেশ চন্দ্রশেখরের। আসন্ন তথ্যচিত্র ‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ নিয়ে আপত্তি জানিয়ে নেটফ্লিক্স এবং নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন তিনি।...

২৭ নভে ২০২৬, ০৮:৪২ পিএম · 2 মিনিট
Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের তারকারা
বিনোদন

Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার...

চলচ্চিত্র জগতে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের যে দাবি তুলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তা এবার ইন্ডাস্ট্রির অন্দরেই জোরালো সমর্থন পেতে শুরু করেছে। গত বছর মা হওয়ার পর পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্ত দিয়েছিলেন তিনি। এই দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি পরিচালক-প্রযোজক করণ জোহর, অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী আলিয়া ভাট প্রকাশ্যে দীপিকার পাশে দাঁড়িয়েছেন।

২৭ নভে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য সমীকরণ
বিনোদন

Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবন...

চলতি বছর ২০ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রযোজনা সংস্থার তরফ থেকে ‘ফ্যামিলিওয়ালা’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তখনই জানানো হয়েছিল যে, এক অত্যন্ত সাধারণ মানুষের নানাবিধ অভিব্যক্তি ও জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে ছবির গল্পের আভাস আরও স্পষ্ট হয়েছে। আধুনিক কর্মব্যস্ত জীবনে আবালবৃদ্ধবনিতাকে গ্রাস করছে এক গভীর অসুখ—‘একাকীত্ব’। সেই একাকীত্বের অন্ধকারে আলোর দিশা দেখাতে আসছে ‘ফ্যামিলিওয়ালা’। ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে ‘রাজ বন্দ্যোপাধ্যায়’ নামের এক সাধারণ মানুষের চরিত্রে। রাজ এমন একটি সংস্থায় কাজ করে, যাদের মূল কাজ হলো সমাজের নিঃসঙ্গ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সময় কাটানো। কিন্তু অন্যদের জীবনে খুশি ও সঙ্গ দিতে গিয়ে রাজের নিজের ব্যক্তিগত জীবনে কতটা একাকীত্ব নেমে আসে, সেই মানবিক টানাপোড়েন ও সম্পর্কের নতুন সমীকরণই ফুটে উঠবে পর্দায়।

২৭ নভে ২০২৬, ০৭:৫৩ পিএম · 2 মিনিট
Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা
বিনোদন

Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পিতৃবিয়োগের পর এবার মাকে হারালেন খ্যাতনামা সংগীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর, সকালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা মীনা গঙ্গোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ও বলিউডের সংগীত মহলে।

২৭ নভে ২০২৬, ০৭:২৬ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.