JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৩:০৭ পিএম
Breaking
৯ বছরের বালকের এআই ছবি ঘিরে ইতালিতে ৪৮ ঘণ্টার তল্লাশি Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গলl', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষণা মুখ্... Noel Tata: টাটা গোষ্ঠীতে বড় সংঘাত! নোয়েল টাটার আপত্তিতে বোর্ড বৈঠক ঘিরে বাড়ল জল্পনা জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের আড়ালে চিনের গুপ্তচর সংযোগ অ্যালিসকে ঘিরে বিস্ফোরক দাবি! India Nepal Relations: মোদী-বালেন শাহের বৈঠকে বড় ঘোষণা, ২৮ নভেম্বর থেকে ছুটবে ট্রেন US Midterm Elections 2026: ৩৪ বছরের রেকর্ড ভাঙল ডেমোক্র্যাটরা! ২৫৮ আসন নিয়ে ট্রাম্পকে বড়... Israel: ইজরায়েলে সরকার গঠন নিয়ে ফের অচলাবস্থা! নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ভেস্তে গেল, ক্ষমতার... Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI ৯ বছরের বালকের এআই ছবি ঘিরে ইতালিতে ৪৮ ঘণ্টার তল্লাশি Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গলl', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষণা মুখ্... Noel Tata: টাটা গোষ্ঠীতে বড় সংঘাত! নোয়েল টাটার আপত্তিতে বোর্ড বৈঠক ঘিরে বাড়ল জল্পনা জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের আড়ালে চিনের গুপ্তচর সংযোগ অ্যালিসকে ঘিরে বিস্ফোরক দাবি! India Nepal Relations: মোদী-বালেন শাহের বৈঠকে বড় ঘোষণা, ২৮ নভেম্বর থেকে ছুটবে ট্রেন US Midterm Elections 2026: ৩৪ বছরের রেকর্ড ভাঙল ডেমোক্র্যাটরা! ২৫৮ আসন নিয়ে ট্রাম্পকে বড়... Israel: ইজরায়েলে সরকার গঠন নিয়ে ফের অচলাবস্থা! নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ভেস্তে গেল, ক্ষমতার... Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI

যে বাউন্সারে চোট, সেই বলেই লঙ্কান বোলারকে ৯৫ মিটারের ‘জবাব’ ঋষভ পন্থের

যে বাউন্সারে চোট, সেই বলেই লঙ্কান বোলারকে ৯৫ মিটারের ‘জবাব’ ঋষভ পন্থের

JAZZBAAT 24 বাংলা ডেস্ক:  যে বাউন্সারে এক দিন আগে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল, পরের দিন সেই লাহিরু কুমারার বাউন্সারেই পাল্টা জবাব দিলেন ঋষভ পন্থ। শুধু জবাব নয়, এমন ছক্কা হাঁকালেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার, যা গিয়ে আছড়ে পড়ল স্টেডিয়ামের ছাদে। দূরত্ব ৯৫ মিটারের! আর সেই বিশাল ছক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে এসএসসি স্টেডিয়ামের ছাদে থাকা একটি সোলার প্যানেল। পন্থের প্রত্যাবর্তনে তাই নতুন করে উত্তেজনা ছড়াল কলম্বো টেস্টের দ্বিতীয় দিন।

প্রথম দিন শ্রীলঙ্কার ইনিংসের সময় নয়, ব্যাট হাতে নামার পরই বিপাকে পড়েছিলেন পন্থ। লাহিরু কুমারার একটি দ্রুতগতির বাউন্সার সরাসরি তাঁর কব্জিতে এসে লাগে। যন্ত্রণায় মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। ভারতীয় শিবিরে তৈরি হয় উদ্বেগ। কিন্তু রাত পেরোতেই ছবিটা বদলে গেল। দ্বিতীয় দিন ফের ব্যাট হাতে নামলেন পন্থ। আর ক্রিজে ফিরেই বুঝিয়ে দিলেন, আগের দিনের আঘাত তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে বিন্দুমাত্র ছাপ ফেলেনি।

লাহিরু ফের পন্থকে লক্ষ্য করে লেগ সাইডে একটি তীক্ষ্ণ বাউন্সার করতেই এ বার তৈরি ছিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। চোখের পলকে শরীরের অবস্থান বদলে বলটিকে ফাইন লেগের উপর দিয়ে সজোরে পুল করলেন তিনি। বলের গতি এবং পন্তের ব্যাটের জোর—দুইয়ে মিলে তা সোজা মাঠের বাইরে চলে যায়। এতটাই উঁচু এবং দূরে গিয়েছিল বল যে সেটি স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে। পরে জানা যায়, আঘাতে সেখানকার একটি সোলার প্যানেলও ভেঙে গিয়েছে।

বল মাঠের বাইরে চলে যাওয়ায় কিছু সময়ের জন্য থেমে যায় খেলা। নতুন বলের বাক্স নিয়ে মাঠে আসতে হয় চতুর্থ আম্পায়ারকে। গ্যালারিতে তখন ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে। এক দিন আগে যে বোলারের বলে চোট পেয়েছিলেন, পরের দিন সেই বোলারের বাউন্সারকেই মাঠের বাইরে পাঠিয়ে পন্থ যেন নিজের ভাষাতেই উত্তর দিলেন। এতেই শেষ নয়। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ৬৩ রানে অপরাজিত তিনি। ধ্রুব জুরেলের সঙ্গে ইতিমধ্যেই গড়ে ফেলেছেন ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি। অন্যদিকে জুরেল খেলছেন ৫৯ রানে। ভারতের স্কোর ৬ উইকেট ৪১৯।

196 Views 0 Likes 0 Comments

Related News

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গিলদের
ময়দান

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্ত...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট তালিকায় বদল। দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেল নিউজিল্যান্ড। তাদের টপকে দুই নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। ...

২৩ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট
India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারতের
ময়দান

India vs New Zealand: শেষ দিনে কিউয়িদের প্রতিরোধ, ৩৫২ রানের লিড নিয়েও জয় অধরা ভারত...

স্পোর্টস ডেস্ক: ৩৫২ রানের বিশাল লিড নিয়েও জয় এল না। শেষ দিনে নিউজিল্যান্ডের ব্যাটারদের প্রতিরোধের সামনে আটকে গেল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট ড্র হল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ বাঁচিয়ে দিলে...

২৩ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দিলেন গিল
ময়দান

India vs New Zealand: ১৫ ওভার বাকি থাকতেই কেন ম্যাচ ড্র মেনে নিল ভারত? ব্যাখ্যা দি...

স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য তখনও দরকার পাঁচ উইকেট। হাতে বাকি ১৫ ওভার। কিন্তু তার আগেই নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র মেনে নেয় ভারত। অধিনায়ক শুভমান  গিলের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। কেন শেষ পর্যন্ত চে...

২৩ নভে ২০২৬, ০১:৪৩ পিএম · 2 মিনিট
গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স
ময়দান

গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স

রবিবার গোয়ার ফতোরদার মাঠে চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল সবুজ-মেরুন।

২২ নভে ২০২৬, ০৯:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.