JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৬:৪৩ পিএম
Breaking
Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির

গল টেস্টে ফের হাতছাড়া বড় রান, ঋষভের বুদ্ধিমত্তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তনী

গল টেস্টে ফের হাতছাড়া বড় রান, ঋষভের বুদ্ধিমত্তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তনী

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ফের বড় রান হাতছাড়া করেছেন ঋষভ পন্থ। রবিবার ৬২ বলে ৩৯ রান করে ক্রিজ ছাড়েন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। এর পরই তাঁর আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। পন্থের ব্যাটিং-আগ্রাসন নিয়ে আপত্তি না থাকলেও, নতুন বল আসার পর তাঁর শট নির্বাচনকে ‘কমন সেন্স’-এর অভাব বলেই কটাক্ষ করেছেন কাইফ।

দ্বিতীয় দিনের ৮১তম ওভারে নতুন বল হাতে নেয় শ্রীলঙ্কা। সেই ওভারেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করেন পন্থ। কিন্তু ব্যাটের নীচের দিকে বল লেগে যায়। টাইমিং একেবারেই হয়নি। মিড-অফে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। ফলে ভাল শুরু করেও ৩৯ রানেই থামতে হয় তাঁকে।

সম্প্রচারকারী চ্যানেলে কাইফ বলেন, পন্থ যেভাবে খেলেন, সেই ধরনের শট খেলায় তাঁর আপত্তি নেই। কিন্তু নতুন বল আসার সঙ্গে সঙ্গে ঝুঁকি নেওয়াটাই তাঁর কাছে বিস্ময়কর। কাইফের যুক্তি, নতুন বলের শুরুতে অন্তত পাঁচ-ছয় ওভার দেখে নেওয়া উচিত ছিল। তাঁর কথায়, এই পরিস্থিতিতে ‘কাট শট’ খেলে কয়েকটি বল সামলে নেওয়াই টেস্ট ক্রিকেটের স্বাভাবিক কৌশল।

কাইফ আরও বলেন, বড় রানে থাকা ব্যাটারও নতুন বল হাতে এলে কয়েকটি বল দেখে নেন। সেখানে ঋষভ প্রথম বল থেকেই আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট তুলে দিয়েছেন। তাঁর মতে, পন্থের এই সিদ্ধান্তে ‘ক্রিকেটিং লজিক’-এর ঘাটতি স্পষ্ট। অর্থাৎ আক্রমণাত্মক ক্রিকেটের পাশাপাশি পরিস্থিতি বুঝে খেলার বুদ্ধিও প্রয়োজন। সেই জায়গাতেই পন্থকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

২৮৮/২ থেকে দিন শুরু করেছিল ভারত। ঋষভের পাশাপাশি কে এল রাহুল ৮২ রানে আউট হন। তবে দেবদত্ত পাড়িক্কাল ১৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। ধ্রুব জুরেলও করেন ৫১ রান। শ্রীলঙ্কার হয়ে প্রভাত জয়সূর্য ৪ উইকেট নেন। আর পন্থকে ফেরানো কেশরা নুয়ান্থা ৩ উইকেট নিলেও খরচ করেছেন ১৭৫ রান। দফায় দফায় বৃষ্টির জেরে এ দিন অনেকটাই নষ্ট হয়েছিল সময়। বৃষ্টিতে বন্ধ থেকেছে খেলা। ফলে দিনের শেষে ভারতীয় দলের স্কোর ৪৬০/৯। কিন্তু আলোচনার কেন্দ্রে ফের সেই পন্থের আউটই।

35 Views 0 Likes 0 Comments

Related News

Indian Cricket Team: ২৪ ঘণ্টায় ৩ রেকর্ড মেন ইন ব্লু-র! ইতিহাসের দোরগোড়ায় আরও এক নজির
ময়দান

Indian Cricket Team: ২৪ ঘণ্টায় ৩ রেকর্ড মেন ইন ব্লু-র! ইতিহাসের দোরগোড়ায় আরও এক...

২৪ ঘন্টারও কম ব্যবধানে বিশ্বের দুই প্রান্তে দুটি আলাদা আলাদা দল নামিয়ে একঝাঁক নজিরের জন্ম দিল ভারতীয় ক্রিকেট।

০১ অক্টো ২০২৬, ০৪:৪০ পিএম · 2 মিনিট
Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত
ময়দান

Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভার...

বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষদের হকির সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ হারিয়ে ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত সিংয়ের দল।

০১ অক্টো ২০২৬, ০২:৫৭ পিএম · 2 মিনিট
Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান
ময়দান

Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান

ভারতের দেওয়া ১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বীপরাষ্ট্র শেষ মাত্র ৪৫ রানেই। ১২৪ রানের বিশাল জয়ের সুবাদে সোনা থেকে আর মাত্র এক ধাপ দূরে ভারত।

০১ অক্টো ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট
India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো
ময়দান

India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো

ম্যাচটির অফিসিয়াল গুডউইল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই দেশের ফুটবলের দুই কিংবদন্তি আইএম বিজয়ন এবং হোসে রামিরেজ ব্যারেটোকে।

০১ অক্টো ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.